
সরকার পতন আন্দোলনের পর বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এখনো অভিভাবকশূন্য। বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনসহ কোনো বোর্ড পরিচালকও আসছেন না বিসিবিতে, যেখানে বিসিবির অনুপস্থিত কর্মকর্তাদের অধিকাংশই সদ্য পতন হওয়া সরকারদলীয় রাজনীতিতে যুক্ত ছিলেন। নুরুল হাসান সোহানের মতে, ক্রিকেটের সঙ্গে রাজনীতির মিশ্রণ থাকা উচিত নয়।
বৈষম্যবিরোধী আন্দোলনে ৫ আগস্ট সরকারের পতন হয়েছে। নতুন সরকার দায়িত্ব নিতে না নিতেই সামাজিক মাধ্যমে বিসিবির প্রতি ক্ষোভ ঝেরেছেন ইমরুল কায়েস ও রুবেল হোসেন। এবার তোপ দেগেছেন সোহান। মিরপুরে আজ অনুশীলন শেষে সংবাদমাধ্যমকে বাংলাদেশের উইকেটরক্ষক ব্যাটার বলেন, ‘সক্রিয়ভাবে রাজনীতি করে জাতীয় দলে খেলা কখনোই উচিত নয়। রাজনীতি একটা বড় ব্যাপার। রাজনীতির মাঠে থেকে জাতীয় দলে সেরকম সময় দেওয়া কঠিন। কারো যদি রাজনীতি করার ইচ্ছে হয়, তাহলে তার খেলা থেকে অবসরের পর করা উচিত।’
সরকার পতনের পরের দিনই জাতীয় সংসদ বিলুপ্ত ঘোষণা করা হয়। তাতে করে মাশরাফি বিন মর্তুজা, সাকিব আল হাসানদের সংসদ সদস্য (এমপি) পদ বাতিল হয়ে যায়। যেখানে মাশরাফি, সাকিব ছিলেন নড়াইল-২ ও মাগুরা-১ আসনের সংসদ সদস্য। আকার-ইঙ্গিতে যেন তাঁদের কথাই উল্লেখ করেছেন সোহান।
সোহানের দাবি, বিসিবিতে রাজনৈতিক পরিচয়ধারীদের অবস্থানই অধিকাংশে দায়ী। বাংলাদেশের উইকেটরক্ষক ব্যাটার বলেন, ‘ক্রিকেট বোর্ডে ভালো সংগঠকদের আসা উচিত। ক্রিকেট বোর্ড ব্যক্তিগত এজেন্ডা বাস্তবায়নের জায়গা না। এখানে এসে মোটা অঙ্কের টাকা আয় করে দেশ ছেড়ে চলে যাবেন, এমন ব্যক্তিদের বোর্ডে না আসাই ভালো।’

পোর্ট অব স্পেন টেস্টে পাকিস্তানের একাদশে চোখ পড়তেই রীতিমতো অবাক সবাই। অবধারিতভাবেই যাঁর থাকার কথা ছিল, সেই মোহাম্মদ আব্বাসের নামই নেই একাদশে! খোঁজ নিয়ে জানা গেল কোনো চোটও নেই এই পেসারের। তাহলে কেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টের একাদশে নেই আব্বাস?
১৯ মিনিট আগে
রোববার অমৃতসর সিনিয়রের হয়ে তারন তারনের বিপক্ষে মাত্র ৯১ বলে ২৩৩ রান করেন অভিষেক। ২৫ বছর বয়সী ওপেনারের ইনিংসটি সাজানো ছিল ১৫টি চার ও ২৫ ছক্কায়। স্ট্রাইক রেট ছিল অবিশ্বাস্য; ২৫৬.০৪। সেই ম্যাচে অভিষেকের একটি ছক্কার ভিডিও এরই মধ্যে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে।
১ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়ার মাটিতে বরাবরই বাড়তি সুবিধা পেয়ে থাকেন পেসাররা। অজিদের আছে প্যাট কামিন্স, জশ হ্যাজলউড, মিচেল স্টার্ক, জশ বোল্যান্ডদের মতো দুর্দান্ত সব পেসার। তাঁদের বিরুদ্ধে বাংলাদেশের ব্যাটারদের যে কঠিন পরীক্ষাই দিতে হবে, সেই বাস্তবতা বুঝতে পারছেন সুমন। তবে বাংলাদেশ যে এবার আর শুধু খেলার জন্যই খেলবে না
১ ঘণ্টা আগে
রঞ্জি ট্রফির টানা দুই মৌসুম দুর্দান্ত পারফর্ম করেছেন আকিব নবি। এরপরও যেন কোনোভাবেই ভারতীয় দলে জায়গা পাচ্ছিলেন। অবশেষে অপেক্ষা ফুরাল এই পেসারের। চোটের কারণে ছিটকে যাওয়া যশপ্রীতি বুমরার বদলি হিসেবে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্টে সিরিজের দলে ডাক পেলেন আকিব।
২ ঘণ্টা আগে