
আজ সকালেই বাংলাদেশ দল জানিয়ে দিয়েছে, কাল ভারতের বিপক্ষে খেলার আগে আজ আর অনুশীলনই করবে না তারা।
পাঁচ দিনের বিরতির মধ্যে গতকালই বাংলাদেশ মাঠে এসেছিল শুধু। বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় অনুশীলন শুরুর কিছুক্ষণ পরেই প্রেমাদাসায় নামে বৃষ্টি। অনুশীলন অসমাপ্ত রেখে সাকিবরা ফিরে যান টিম হোটেলে। গতকাল তবু মাঠে এসেছিল বাংলাদেশ, আজ কোনো অনুশীলনই করবে না।
কাল ভারতের বিপক্ষে বাংলাদেশের ম্যাচটা আপাতত গুরুত্বহীন। টুর্নামেন্টে নিজেদের আর কোনো সমীকরণ নেই, বাংলাদেশের কাছে এশিয়া কাপের গুরুত্বও যেন হারিয়েছে। অনুশীলনের প্রয়োজনীয়তা সে কারণেই হয়তো ফুরিয়েছে। কলম্বোর অনুশীলন ফ্যাসিলিটিজ আর আবহাওয়াও গুরুত্বপূর্ণ বিষয়। হ্যাঁ, মাঠের অভাব নেই এখানে। তবে গুরুত্বহীন এক ম্যাচের আগে অনুশীলনের উপযুক্ত মাঠ অনুসন্ধান আর বৃষ্টিবাধার আশঙ্কায় এত অনুশীলন অর্থহীন মনে হচ্ছে টিম ম্যানেজমেন্টের কাছে। চোট-অসুস্থতা বেশ ভুগিয়েছে; বাংলাদেশ চাইছে, বিশ্বকাপের আগে যতটা সতেজ আর চোটমুক্ত থাকতে। গতকাল বাংলাদেশ দলকে দেখেও মনে হচ্ছিল, কোনোভাবে টুর্নামেন্ট শেষ করে দেশে ফিরতে পারলেই যেন বেঁচে যায়।
ভারতের বিপক্ষে কালকের ম্যাচে হারানোর কিছু নেই বাংলাদেশের। তবে পাওয়ার আছে অনেক। গতকাল বিকেলে টিম হোটেলে সাংবাদিকদের সেটিই বলছিলেন তাওহীদ হৃদয়, ‘যেটা চলে গেছে, সেটা নিয়ে ভাবি না। বর্তমানে থাকার চেষ্টা করি। সামনে ভারতের সঙ্গে খেলা। চেষ্টা করব ভালোভাবে শেষ করার। এখান থেকে একটা ভালো ফল নিয়ে যেন যেতে পারি।’
ভারতের বিপক্ষে ম্যাচ শেষে পরশু ভোরে ঢাকার ফ্লাইট ধরবে বাংলাদেশ।

এ বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত টি-টোয়েন্টি দলের নেতৃত্ব দেওয়া হয়েছিল লিটন দাসকে। কিন্তু আইপিএল থেকে মোস্তাফিজের বাদ পড়া এবং উদ্ভুত পরিস্থিতিতে বিশ্বকাপ খেলা হয়নি বাংলাদেশ। তবে এই সংস্করণে লিটনের প্রতি আস্থা রেখেই তাঁর নেতৃত্বের মেয়াদ ২০২৮ সাল পর্যন্ত বর্ধিত করেছে বিসিবি। এই সময় পর্যন্ত লিটনের ডে
১ ঘণ্টা আগে
প্রবাসী ফুটবলারদের নিয়ে যু্ব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের প্রত্যাশা, ‘আমরা এই দলকে ধরে আগামী বাংলাদেশের ফুটবল টিম গড়তে চাই। যারা বাংলাদেশি বংশোদ্ভূত খেলোয়াড়রা রয়েছেন তাদের মাধ্যমে এবং আমাদের টিমওয়ার্কের মাধ্যমে আমরা একটি কথা প্রমাণ করতে চাই যে আমরা সবাই বাংলাদেশি এবং সবার আগে আমার বাংলাদেশ
২ ঘণ্টা আগে
বিমানবন্দর থেকে ফুটবলারদের নিয়ে বাসটি সরাসরি হাতিরঝিলের এম্ফিথিয়েটারের উদ্দেশে রওনা হয়। সেখানে বাফুফের পক্ষ থেকে খেলোয়াড়দের জন্য আনুষ্ঠানিক সংবর্ধনার আয়োজন করা হয়েছে।
৪ ঘণ্টা আগে
পিঠের চোটের কারণে এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) সানরাইজার্স হায়দরাবাদের হয়ে এখনো মাঠে নামা হয়নি প্যাট কামিন্সের। চোটের সবশেষ অবস্থা জানতে টুর্নামেন্টের মাঝপথে দল ছেড়ে দেশে ফিরলেন এই অস্ট্রেলিয়ান অলরাউন্ডার।
৭ ঘণ্টা আগে