গলফ চায় না অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা তার সঙ্গে সখ্য গড়ুক। তা না হলে এই খেলা খেলতে গিয়ে অজি ক্রিকেটারদের তো চোটে পড়ার কথা ছিল না। সর্বশেষ টি–টোয়েন্টি বিশ্বকাপে স্কোয়াডে থাকার পরও খেলা হয়নি জশ ইংলিশের। গলফ খেলতে গিয়েই যে চোটে পড়েন উইকেটরক্ষক ব্যাটার।
এবার ইংলিশের মতো গলফ খেলতে গিয়ে চোট পেয়েছেন গ্লেন ম্যাক্সওয়েলও। তবে সতীর্থের মতো বিশ্বকাপ থেকে ছিটকে যাননি ব্যাটিং অলরাউন্ডার। অস্ট্রেলিয়ার হয়ে শুধু পরের ম্যাচে খেলতে পারবেন না তিনি। অস্ট্রেলিয়া দল এমনটিই জানিয়েছে তাঁর চোট নিয়ে। এর আগে গত বছর বন্ধুর জন্মদিন পালন করতে গিয়ে পা ভেঙে দল থেকে ছিটকে গিয়েছিলেন তিনি।
গত সোমবার দলের কোনো ধরনের অনুশীলন না থাকা পুরো অস্ট্রেলিয়া স্কোয়াড আহমেদাবাদে খেলতে গিয়েছিল। ছুটির দিনে গলফ খেলতে গিয়েই নিজের বিপদে ডেকে আনেন ম্যাক্সওয়েল। গলফ গাড়ি চালাতে গিয়ে মাথায় আঘাত পান তিনি। এই চোটেই তাঁকে ইংল্যান্ডের বিপক্ষে খেলতে দিচ্ছে না। এখন পর্যন্ত বিশ্বকাপে ৬ ম্যাচে ১৯৬ রান করেছেন ম্যাক্সি। আর অফ স্পিনে নিয়েছেন ৪ উইকেট।
অথচ, টুর্নামেন্টের শুরুর দিকে ছন্দে না থাকলেও শেষ দুই ম্যাচে দারুণ ফর্মে ছিলেন ম্যাক্সওয়েল। নেদারল্যান্ডসের বিপক্ষে তো বিশ্বকাপের ইতিহাসে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়েছেন। ৪০ বলে সেঞ্চুরি করা সেই ব্যাটারকেই এবার গুরুত্বপূর্ণ ম্যাচে পাচ্ছে না অস্ট্রেলিয়া। সেমিফাইনালের জায়গা নিশ্চিত করতে শেষ ৩ ম্যাচ যে জিততে হবে অস্ট্রেলিয়াকে। যদিও এই মুহূর্তে ৬ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে শেষ চারের শেষ দল তারা।

নিজেদের বোলিং কনসালট্যান্ট হিসেবে শন টেইটকে নিয়োগ দিতে যাচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এরই মধ্যে দুই পক্ষের চুক্তি হয়েছে। শিগগিরই নিয়োগের আনুষ্ঠানিক ঘোষণা দিতে পারে পিসিবি। এমনটাই জানিয়েছে জিও নিউজ।
১ ঘণ্টা আগে
বাংলাদেশের বিপক্ষে পারফরম্যান্সের পুরস্কার পেলেন নিক কেলি। ২০২৬-২৭ মৌসুমের জন্য নিউজিল্যান্ড ক্রিকেটের (এনজেডসি) কেন্দ্রীয় চুক্তিতে জায়গা করে নিয়েছেন ৩৩ বছর বয়সী এই বাঁহাতি ব্যাটার। মাইকেল ব্রেসওয়েল কেন্দ্রীয় চুক্তি থেকে সরে যাওয়ার পর এই সুযোগ পেলেন কেলি।
১ ঘণ্টা আগে
লিওনেল মেসির আর্জেন্টিনা অধ্যায়ের শেষ ম্যাচ ঘিরে যখন উৎসবের প্রস্তুতি চলছে, তখনই সামনে এসেছে নতুন বিতর্ক। বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচের আগে আফ্রিকার দলটি ভ্রমণ ও আবাসন নিয়ে একাধিক সমস্যার মুখে পড়েছে।
২ ঘণ্টা আগে
উয়েফা নেশনস লিগে আয়ারল্যান্ড ও ইসরায়েলের দ্বিতীয় ম্যাচও শেষ হয়েছে উত্তেজনা ও বিতর্কের মধ্য দিয়ে। রোববার সার্বিয়ার বাকা তোপোলায় ১-১ গোলে ড্র করেছে দুদল। সে ম্যাচের বিরতির সময় ইসরায়েলের এক খেলোয়াড়ের বিরুদ্ধে আয়ারল্যান্ডের কোচিং স্টাফের এক সদস্যকে থুতু ছোড়ার অভিযোগ উঠেছে।
৩ ঘণ্টা আগে