
নারী সাফের ড্র হয়েছে আজ। অনলাইনে অনুষ্ঠিত এই ড্র শেষে এক গ্রুপে রাখা হয়েছে বাংলাদেশ-ভারতকে।
এবারের নারী সাফে অংশ নিচ্ছে ৬ দল। দুই গ্রুপে ভাগ করা হয়েছে। প্রত্যেক গ্রুপে তিনটি করে দল রয়েছে। কোন দল কোন গ্রুপে পড়েছে, ড্র শেষে সাফ নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে নিশ্চিত করেছে। ‘বি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত ও মালদ্বীপ। ‘এ’ গ্রুপে রয়েছে নেপাল, শ্রীলঙ্কা ও ভুটান। ২৫ মে থেকে ৬ জুন হবে নারী সাফ।
বাংলাদেশের মেয়েরা এবার নামবে সাফে হ্যাটট্রিক শিরোপা জয়ের লক্ষ্যে। ২০২২ ও ২০২৪ সালে সবশেষ দুইবারই চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। দুইবারই মারিয়া মান্দা, ঋতুপর্ণা চাকমারা নেপালকে হারিয়ে শিরোপা উঁচিয়ে ধরেছেন। সেই দুই ফাইনালই হয়েছে কাঠমান্ডুর দশরথ রঙ্গশালায়। এর আগে ভারত প্রথম পাঁচবারের প্রত্যেকবারই চ্যাম্পিয়ন হয়েছে।
২০২৬ নারী সাফের ড্রয়ের আগে ফিফা নারী ফুটবল দলের র্যাঙ্কিং হালনাগাদ করেছে। র্যাঙ্কিংয়ে বাংলাদেশ আগের মতোই ১১২ নম্বরে অবস্থান করছে। তবে তাদের রেটিং কমেছে ৪.৮৭। বর্তমানে বাংলাদেশের রেটিং ১১৬৫.৫৭। মার্চে অনুষ্ঠিত নারী এশিয়ান কাপে ‘বি’ গ্রুপে মিলি আক্তার-আফঈদা খন্দকাররা খেলেছেন চীন, উত্তর কোরিয়া ও উজবেকিস্তানের বিপক্ষে। তিনটি ম্যাচেই হেরেছে বাংলাদেশ। পুরো টুর্নামেন্টে কোনো গোল না দিয়ে বিপরীতে ১১ গোল হজম করেছে।
| দল |
|---|
| নেপাল |
| ভুটান |
| শ্রীলঙ্কা |
| দল |
|---|
| বাংলাদেশ |
| ভারত |
| মালদ্বীপ |

ক্রিস্টিয়ানো রোনালদোকে ঘিরে তৈরি হওয়া সংকট দ্রুত মেটাতে উদ্যোগ নিয়েছে পর্তুগিজ ফুটবল ফেডারেশন। জাতীয় দলের ক্যাম্প ছেড়ে চলে যাওয়ার পর সিআরসেভেনের আন্তর্জাতিক ক্যারিয়ার নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। পরিস্থিতি স্বাভাবিক করতে আগামী সপ্তাহে তারকা ফুটবলারের সঙ্গে বৈঠকে বসতে চান ফেডারেশনের কর্মকর্তারা।
১ ঘণ্টা আগে
আর্থিক অনিয়মের অভিযোগ প্রমাণিত হলে উপযুক্ত শাস্তি পেতে হবে ম্যানচেস্টার সিটিকে। এমনটাই জানিয়েছে ব্রিটিশ প্রধানমন্ত্রীর দপ্তর। একই সঙ্গে ক্লাবটির বিরুদ্ধে চলমান প্রক্রিয়াকে স্বাধীনভাবে শেষ করার ওপরও জোর দিয়েছে তারা।
২ ঘণ্টা আগে
বাংলাদেশ দলের কোচিং স্টাফে যোগ দিচ্ছেন দক্ষিণ আফ্রিকার মালিবংওয়ে মাকেতা। তাঁকে সহকারী কোচ হিসেবে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ২০২৮ সালের নভেম্বর পর্যন্ত লিটন দাস, নাজমুল হোসেন শান্তদের সঙ্গে কাজ করবেন মাকেতা।
২ ঘণ্টা আগে
বাংলাদেশ ফুটবল লিগে শুরুটা জয় দিয়েই করেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। নতুন মৌসুমের প্রথম ম্যাচে ফকিরেরপুল ইয়ং মেনস ক্লাবকে আজ ১-০ গোলে হারিয়েছে সাদাকালোরা। শুক্রবার চাঁদপুর জেলা স্টেডিয়ামে মোহামেডানের হয়ে জয়সূচক গোলটি করেন জাহিদ হাসান শান্ত।
৪ ঘণ্টা আগে