
ক্রিস্টিয়ানো রোনালদোকে ঘিরে তৈরি হওয়া সংকট দ্রুত মেটাতে উদ্যোগ নিয়েছে পর্তুগিজ ফুটবল ফেডারেশন। জাতীয় দলের ক্যাম্প ছেড়ে চলে যাওয়ার পর সিআরসেভেনের আন্তর্জাতিক ক্যারিয়ার নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। পরিস্থিতি স্বাভাবিক করতে আগামী সপ্তাহে তারকা ফুটবলারের সঙ্গে বৈঠকে বসতে চান ফেডারেশনের কর্মকর্তারা।
স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কার প্রতিবেদনের বরাত দিয়ে জানা গেছে, রোনালদোর সম্মতিতেই এই বৈঠক আয়োজনের চেষ্টা চলছে। আলোচনায় পর্তুগাল কোচ জর্জ জেসুসকেও রাখা হতে পারে। ফেডারেশনের লক্ষ্য দুই পক্ষের দূরত্ব কমিয়ে সম্পর্ক স্বাভাবিক করা।
সাম্প্রতিক ঘটনায় রোনালদোর আন্তর্জাতিক ক্যারিয়ার নিয়েও প্রশ্ন উঠেছে। তবে ফেডারেশন চায় না, এই বিরোধের কারণে জাতীয় দলে সাত নম্বর জার্সিধারীর দীর্ঘ অধ্যায় হঠাৎ শেষ হয়ে যাক। পর্তুগালের হয়ে তাঁর অবদান বিবেচনায় নিয়ে সম্মানজনকভাবে পরিস্থিতির সমাধান করতে চায় তারা।
সংকটের শুরু রোনালদোর মাঠে নামা নিয়ে। নরওয়ের বিপক্ষে পর্তুগালের ২-১ ব্যবধানের জয়ের ম্যাচে রোনালদো পুরো সময় বেঞ্চে ছিলেন। ম্যাচের আগে তাঁকে প্রায় ৩০ মিনিট খেলানোর কথা ভাবা হয়েছিল বলে জেসুস জানিয়েছিলেন। শেষ পর্যন্ত আর রোনালদোকে মাঠে নামাননি কোচ।
এরপর ডেনমার্কের বিপক্ষে ম্যাচের আগে রোনালদোকে একাদশে রাখা হবে না বলে জানান জেসুস। একই সঙ্গে কোচ দাবি করেন, তাদের মধ্যে কোনো বিরোধ নেই। কিন্তু ওই সংবাদ সম্মেলনের পরই রোনালদো জাতীয় দলের ক্যাম্প ছাড়ার সিদ্ধান্ত নেন।
রোনালদো পরে সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, কোচের সংবাদ সম্মেলনের পর ফেডারেশন সভাপতি পেদ্রো প্রোয়েনসার সঙ্গে কথা বলে তিনি ক্যাম্প ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন। একই সঙ্গে তিনি জানান, কেন এই সিদ্ধান্ত নিয়েছেন, তা যথাসময়ে পর্তুগালের মানুষকে জানাবেন।
রোনালদোকে থামাতে ফেডারেশন সভাপতি পেদ্রো প্রোয়েনসা ও জেসুস বিমানবন্দর পর্যন্ত গিয়েছিলেন বলে মার্কার প্রতিবেদনের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে। তবে তাদের চেষ্টা সফল হয়নি। রোনালদো ব্যক্তিগত বিমানে মাদ্রিদে চলে যান।
রোনালদোর অনুপস্থিতিতেই ডেনমার্কের বিপক্ষে মাঠে নামে পর্তুগাল। ম্যাচটি ৪-২ ব্যবধানে জিতে নেয় তারা। রোনালদোর ৭ নম্বর জার্সি পরেন রাফায়েল লেয়াও। এই জার্সি অন্য খেলোয়াড়কে দেওয়ার বিষয়টি নিয়েও আলোচনা তৈরি হয়।
তবে ফেডারেশনের সাম্প্রতিক উদ্যোগে বোঝা যাচ্ছে, তারা রোনালদোর সঙ্গে সম্পর্ক পুরোপুরি ছিন্ন করার পথে হাঁটতে চাইছে না। বরং আলোচনার মাধ্যমে চলমান সংকটের সমাধান করে পর্তুগাল দলে তাঁর ভবিষ্যৎ নিয়ে পরিস্থিতি স্বাভাবিক করতে চায়।

আর্থিক অনিয়মের অভিযোগ প্রমাণিত হলে উপযুক্ত শাস্তি পেতে হবে ম্যানচেস্টার সিটিকে। এমনটাই জানিয়েছে ব্রিটিশ প্রধানমন্ত্রীর দপ্তর। একই সঙ্গে ক্লাবটির বিরুদ্ধে চলমান প্রক্রিয়াকে স্বাধীনভাবে শেষ করার ওপরও জোর দিয়েছে তারা।
২ ঘণ্টা আগে
বাংলাদেশ দলের কোচিং স্টাফে যোগ দিচ্ছেন দক্ষিণ আফ্রিকার মালিবংওয়ে মাকেতা। তাঁকে সহকারী কোচ হিসেবে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ২০২৮ সালের নভেম্বর পর্যন্ত লিটন দাস, নাজমুল হোসেন শান্তদের সঙ্গে কাজ করবেন মাকেতা।
২ ঘণ্টা আগে
বাংলাদেশ ফুটবল লিগে শুরুটা জয় দিয়েই করেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। নতুন মৌসুমের প্রথম ম্যাচে ফকিরেরপুল ইয়ং মেনস ক্লাবকে আজ ১-০ গোলে হারিয়েছে সাদাকালোরা। শুক্রবার চাঁদপুর জেলা স্টেডিয়ামে মোহামেডানের হয়ে জয়সূচক গোলটি করেন জাহিদ হাসান শান্ত।
৩ ঘণ্টা আগে
আর্জেন্টিনা হয়ে বিদায়ী ম্যাচ খেলতে দেশে ফিরেছেন লিওনেল মেসি। আজ সকালে নিজ শহর রোজারিওতে পৌঁছেছেন আর্জেন্টাইন তারকা। আগামী বুধবার বেনিনের বিপক্ষে ম্যাচে শেষবার আর্জেন্টিনার জার্সিতে মাঠে নামবেন ইতিহাসের সেরা ফুটবলারদের একজন।
৪ ঘণ্টা আগে