
বাংলাদেশ ফুটবল লিগে শুরুটা জয় দিয়েই করেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। নতুন মৌসুমের প্রথম ম্যাচে ফকিরেরপুল ইয়ং মেনস ক্লাবকে আজ ১-০ গোলে হারিয়েছে সাদাকালোরা। শুক্রবার চাঁদপুর জেলা স্টেডিয়ামে মোহামেডানের হয়ে জয়সূচক গোলটি করেন জাহিদ হাসান শান্ত।
ফকিরেরপুলের বিপক্ষে ম্যাচটি অবশ্য মোহামেডানের জন্য কিছুটা চাপেরও ছিল। গত মৌসুমে লিগের প্রথম ম্যাচে এই দলের কাছেই ২-০ গোলে হেরেছিল তারা। এবার অবশ্য সেই দুঃস্মৃতি ফিরতে দেয়নি মোহামেডান। ১৮ মিনিটে মুজাফফর মুজাফফরভের কর্নার থেকে হেডে শান্তর গোলটিই শেষ পর্যন্ত গড়ে দিয়েছে দুই দলের ব্যবধান।
দিনের আরেক ম্যাচে জয়বঞ্চিত হয়েছে ব্রাদার্স ইউনিয়ন। মানিকগঞ্জের শহীদ মিরাজ-তপন স্টেডিয়ামে পিডব্লিউডির সঙ্গে ১-১ গোলে ড্র করেছে তারা। প্রথম ম্যাচে নবাগত সিটি ক্লাবের কাছে ৩-০ গোলে হারা ব্রাদার্সের দুই ম্যাচে এখন সংগ্রহ এক পয়েন্ট। ম্যাচে রেফারির সঙ্গে তর্কে জড়িয়ে সরাসরি লাল কার্ড দেখেন পিডব্লিউডির কোচ আনোয়ার আলী।
টানা দ্বিতীয় জয় পেয়েছে বাংলাদেশ পুলিশ এফসি। মুন্সীগঞ্জের শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে চট্টগ্রাম সিটির বিপক্ষে ৩-০ গোলে জিতেছে তারা। দুই ম্যাচে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে পুলিশ।
প্রথম ম্যাচে ৬-০ গোলের বড় জয় পাওয়া ফর্টিস এফসি ৩ পয়েন্ট নিয়ে আছে দ্বিতীয় স্থানে। সমান পয়েন্ট সিটি ক্লাবেরও, গোল পার্থক্যে তারা তৃতীয়। জয় দিয়ে শুরু করা মোহামেডান আছে চতুর্থ স্থানে। দুই ম্যাচে এক পয়েন্ট পাওয়া ব্রাদার্সের অবস্থান দশম।

বাংলাদেশ দলের কোচিং স্টাফে যোগ দিচ্ছেন দক্ষিণ আফ্রিকার মালিবংওয়ে মাকেতা। তাঁকে সহকারী কোচ হিসেবে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ২০২৮ সালের নভেম্বর পর্যন্ত লিটন দাস, নাজমুল হোসেন শান্তদের সঙ্গে কাজ করবেন মাকেতা।
১৮ মিনিট আগে
আর্জেন্টিনা হয়ে বিদায়ী ম্যাচ খেলতে দেশে ফিরেছেন লিওনেল মেসি। আজ সকালে নিজ শহর রোজারিওতে পৌঁছেছেন আর্জেন্টাইন তারকা। আগামী বুধবার বেনিনের বিপক্ষে ম্যাচে শেষবার আর্জেন্টিনার জার্সিতে মাঠে নামবেন ইতিহাসের সেরা ফুটবলারদের একজন।
২ ঘণ্টা আগে
২০২৭ ওয়ানডে বিশ্বকাপের সূচি গত রাতে ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। এখনো পুরো ১৪ দল ঠিক না হলেও দলগুলো জানে, তাদের ম্যাচ কবে। তবে বিশ্বকাপের এক বছর আগে কয়েকটা দলের অবস্থান নির্ধারিত থাকলেও অনেকের তা নেই।
২ ঘণ্টা আগে
আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে আগামীকাল রাত ৮টায় কলকাতার সল্টলেক স্টেডিয়ামে ব্রাজিলকে আতিথেয়তা দেবে ভারত। তার আগে স্বাগতিক দলের প্রতি পূর্ণ সম্মান জানালেন সফরকারীদের প্রধান কোচ কার্লো আনচেলত্তি।
২ ঘণ্টা আগে