
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ফিক্সিংয়ের কালো থাবা তো নতুন কিছু নয়। এ মাসের শুরুতে তিন জনকে নিষিদ্ধ করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এবার এই অভিযোগে অভিযুক্ত হলেন আরও দুই কর্মকর্তা। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) দুর্নীতিবিরোধী ধারা ভাঙার অভিযোগে আজ নতুন করে দুই কর্মকর্তাকে নিষেধাজ্ঞা দিল বিসিবি।
বিসিবি আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে মোহাম্মদ আবদুল কাইয়ুম রাশেদ এবং মোহাম্মদ আমিন খানকে নিষিদ্ধ করার কথা জানিয়েছে। তাঁরা দুজনই চট্টগ্রাম রয়্যালসের সাবেক কর্মকর্তা। রাশেদ ২০২৬ বিপিএলে চট্টগ্রাম রয়্যালসের সাবেক স্বত্বাধিকারী। আর আমিন ২০২৫ বিপিএলে ফ্র্যাঞ্চাইজিটির টিম ম্যানেজার ছিলেন। অভিযোগের প্রেক্ষিতে দুজনকেই সাময়িকভাবে নিষিদ্ধ করার কথা নিশ্চিত করেছে দেশের ক্রিকেটের অভিভাবক সংস্থা।
১. মোহাম্মদ আবদুল কাইয়ুম রাশেদ
কাইয়ুম রাশেদ ছিলেন ২০২৬ বিপিএলে চট্টগ্রাম রয়্যালসের সাবেক স্বত্বাধিকারী। তাঁর বিরুদ্ধে চারটি ধারায় অভিযোগ আনা হয়েছে। এর মধ্যে ম্যাচের ফল বা ম্যাচের কোনো দিক অনৈতিকভাবে প্রভাবিত করার চেষ্টা, দুর্নীতিমূলক কর্মকাণ্ডের প্রস্তাব বা যোগাযোগের তথ্য সময়মতো না জানানোর অভিযোগ রয়েছে। তদন্তে সহযোগিতা না করা এবং মোবাইল বিসিবির দুর্নীতিবিরোধী কর্মকর্তার কাছে জমা না দেওয়ার অভিযোগও রয়েছে। ফোনের ফরেনসিক পরীক্ষা না হওয়ায় সম্ভাব্য গুরুত্বপূর্ণ যোগাযোগ ও তথ্য যাচাইয়ে বাধা সৃষ্টি হয়েছে বলে দাবি করেছে বিসিবি।
২. মোহাম্মদ আমিন খান
মোহাম্মদ আমিন খান ২০২৫ বিপিএলে চট্টগ্রাম রয়্যালসের টিম ম্যানেজার ছিলেন। তাঁর বিরুদ্ধেও চারটি ধারায় অভিযোগ আনা হয়েছে। ম্যাচের ফল প্রভাবিত করার চেষ্টা এবং কোনো অংশগ্রহণকারীকে দুর্নীতিতে জড়াতে সরাসরি বা পরোক্ষভাবে উৎসাহিত বা সহায়তা করার অভিযোগ রয়েছে। এ ছাড়া তদন্তে অসহযোগিতা এবং তদন্ত-সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ যোগাযোগ বা তথ্য গোপন কিংবা নষ্ট করার অভিযোগও আনা হয়েছে আমিন খান।
অভিযুক্ত আমিন ও রাশেদকে সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়েছে। দুর্নীতিবিরোধী বিধিমালার আওতায় চলমান শৃঙ্খলাজনিত প্রক্রিয়ার অংশ হিসেবে অভিযোগের নোটিশ পাওয়ার পর জবাব দিতে ১৪ দিন সময় দেওয়া হয়েছে।
এর আগে গত ১ সেপ্টেম্বর মুহাম্মদ মুখলেসুর রহমান শামীম, জাকির হোসেন ও রাকিবুল ইসলাম সানি—বিসিবি এই তিন কর্মকর্তাকে সাময়িক নিষিদ্ধ করেছিল। যাঁদের মধ্যে শামীম ছিলেন বিসিবির সাবেক পরিচালক। সেই তিন জনকেও অভিযোগের জবাব দিতে ১৪ দিন সময় দেওয়া হয়েছিল।

ডারউইনে আগস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ৯ ঐতিহাসিক জয়ের পর ম্যাচসেরা হয়েছিলেন হাসান মাহমুদ। তবে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) মাসসেরা ক্রিকেটার হতে পারেননি। তাঁকে ছাড়িয়ে মাসসেরার পুরস্কার জিতলেন শ্রীলঙ্কার সোনাল দিনুশা।
১ ঘণ্টা আগে
প্রথমার্ধে দুই গোল খেয়ে পিছিয়ে ছিল বাংলাদেশ। বিরতির পর আক্রমণে উঠে ব্যবধান কমানোর দুটো সুযোগও এসেছিল। কিন্তু দুটিই হাতছাড়া। এরপর ম্যাচের শেষ ২৫ মিনিটে আরও চার গোল হজম করে এশিয়ান গেমসে দক্ষিণ কোরিয়ার কাছে ৬–০ গোলে হেরেছে বাংলাদেশের মেয়েরা।
২ ঘণ্টা আগে
ইংল্যান্ডে চলছে বাংলাদেশি ক্রিকেটারদের জয়জয়কার। হাসান মাহমুদ কেন্ট ছাড়লেও ব্যাটনটা যেন সৈয়দ খালেদ আহমেদের হাতেই তুলে দিয়ে এসেছেন। হাসানকে দেখে উজ্জীবিত খালেদ পেসার কাঁপাচ্ছেন কাউন্টি চ্যাম্পিয়নশিপ ডিভিশন টুতে। তবে হ্যাটট্রিকের কাছাকাছি যে পৌঁছে গিয়েছিলেন, সেটা বেমালুম ভুলেই গিয়েছিলেন খালেদ।
৩ ঘণ্টা আগে
ভারত-পাকিস্তান রাজনৈতিক বৈরিতার প্রভাব খেলাধুলার ওপর পড়েছে বাজেভাবে। ক্রিকেটে তো আগেই দুই দল একে অপরের দেশে খেলার ব্যাপারে অপারগতা প্রকাশ করেছে। এবার হকিতেও দেখা গেল একই চিত্র। ভারত আয়োজক হওয়ায় খেলতে অস্বীকৃতি জানিয়েছে পাকিস্তান।
৪ ঘণ্টা আগে