আন্তর্জাতিক ফুটবল থেকে লিওনেল মেসির বিদায়ের দিনটি উপভোগ করতে চান আনহেল দি মারিয়া। আগামী ৬ অক্টোবর বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচ দিয়ে জাতীয় দলকে বিদায় জানাবেন তারকা ফরোয়ার্ড। মেসির বিদায়ী সেই ম্যাচে গ্যালারিতে থাকবেন বলে জানালেন দি মারিয়া।
ক্লসুরা টুর্নামেন্টে আর্জেন্তিনোস জুনিয়র্সের বিপক্ষে রোসারিও সেন্ট্রালের গুরুত্বপূর্ণ জয়ের পর সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন দি মারিয়া। সেখানেই মেসির বিদায়ী ম্যাচে উপস্থিত থাকার কথা জানান তাঁর সাবেক সতীর্থ।
৫ অক্টোবর বানফিল্ডের বিপক্ষে দি মারিয়ার ক্লাবের ম্যাচ রয়েছে। তাই আগের দিনই সেখানে থেকে যাওয়ার পরিকল্পনা করছেন এই আর্জেন্টাইন তারকা।
দি মারিয়া বলেন, ‘আমাকে তো স্টেডিয়ামে যেতে হবে, তাই না? আমাকে গিয়ে ম্যাচটা দেখতে হবে। ৫ তারিখে আমাদের বানফিল্ডের বিপক্ষে খেলা আছে। তাই সম্ভবত সেখানেই থেকে যাব। স্টেডিয়ামটা আমার পথেই পড়বে, আমি থাকব।’
মেসির বিদায়ের পর আর্জেন্টিনার সামনে যে কঠিন সময় অপেক্ষা করছে, সেটিও মনে করিয়ে দিয়েছেন দি মারিয়া। আটবারের ব্যালন ডি’অর জয়ী প্রসঙ্গে তিনি বলেন, ‘এটা কঠিন হবে, তাই না? এত বছর পর, আর্জেন্টিনার জন্য, আর্জেন্টাইনদের জন্য, পুরো বিশ্বের জন্য সে যা কিছু দিয়েছে, তার পর লিওকে ছাড়া একটা দল গড়া কঠিন হবে। আমরা শেষ দিনটা উপভোগ করব।’
বেনিনের বিপক্ষে ম্যাচটি হবে তিন ম্যাচের এই সিরিজে মেসির একমাত্র উপস্থিতি। ওই ম্যাচে তাঁর সঙ্গে খেলবেন জাতীয় দলের দীর্ঘদিনের সতীর্থ রদ্রিগো দি পল, নিকোলাস ওতামেন্দি ও জিওভানি লো সেলসো।
কাতার বিশ্বকাপজয়ী দলের অন্য সদস্যদেরও পরিবারসহ গ্যালারিতে বসে ম্যাচটি দেখার আমন্ত্রণ জানিয়েছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)।
এএফএ সভাপতি ক্লদিও তাপিয়া বলেন, ‘কাতার বিশ্বকাপ ২০২২-এ তার সঙ্গে খেলা সব বিশ্বচ্যাম্পিয়নকে আমরা আমন্ত্রণ জানিয়েছি, যেন তাঁরা নিজেদের পরিবার নিয়ে এই ম্যাচে তাকে সঙ্গ দিতে পারেন। ম্যাচটি সব আর্জেন্টাইনদের জন্য অবিস্মরণীয় হয়ে থাকবে।’

২ নম্বর দলের সঙ্গে ৪১ নম্বর দলের ম্যাচ এমন হাড্ডাহাড্ডি হবে, সেটা কজনই বা কল্পনা করতে পেরেছিলেন! এখানে ভারত-জাপান ম্যাচের সম্পর্কে যে বলা হচ্ছে, সেটা হয়তো অনেকে আন্দাজ করতে পেরেছেন। কার অবস্থান দ্বিতীয়, কে ৪১ নম্বরে সেটাও বুঝে ফেলার কথা। এই পুঁচকে জাপানকে হারাতেই ভারতের ঘাম ছুটে গিয়েছে। শ্রেয়াস আইয়া
২০ মিনিট আগে
লিওনেল মেসির শৈশবের ক্লাব বললে একবাক্যে অনেকেই বার্সেলোনার নাম বলবেন। বার্সার হয়েই একের পর এক রেকর্ড গড়া এই ফুটবলার পেয়েছেন ‘রেকর্ডের বরপুত্র’ উপাধি। কিন্তু এটাই যে মেসির একমাত্র শৈশবের ক্লাব নয়। আর্জেন্টাইন তারকা খেলেছিলেন তাঁর এলাকা রোজারিওর এক ক্লাবে। এবার সেই ক্লাবে ফেরার গুঞ্জন শোনা যাচ্ছে।
২ ঘণ্টা আগে
শুরুতেই সূচিতে পরিবর্তন। আজ মাঠে গড়ানোর কথা ছিল ২০২৬–২৭ মৌসুমের ফেডারেশন কাপের তিন ম্যাচ। এর মধ্যে দুটি ম্যাচ এক দিন পিছিয়ে দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। নতুন সূচি অনুযায়ী ম্যাচ দুটি হবে আগামীকাল বিকেল তিনটায়।
২ ঘণ্টা আগে
সবকিছু ঠিকঠাক থাকলে ভারত-জাপান একমাত্র টি-টোয়েন্টির এতক্ষণে এক ইনিংস শেষ হয়ে যেত। কিন্তু জাপানের বৈরি আবহাওয়া যে এখনো এই ঐতিহাসিক ম্যাচ শুরুই হতে দিল না। দুই দফা পর্যবেক্ষণের পরও ইতিবাচক কিছু পাওয়া গেল না।
২ ঘণ্টা আগে