
নারী এশিয়া কাপের ফাইনালে রাতে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে ভারত। তার আগে জীবনের কঠিন সময়ের কথা স্মরণ করলেন ভারতের তারকা ক্রিকেটার স্মৃতি মান্ধানা। কোনো এক বিশ্বকাপের সময় নিজের জীবনের সবচেয়ে কঠিন সময় পার করেছেন বলে জানালেন এই ব্যাটার।
রাজ শামানির পডকাস্টে অংশ নিয়ে জীবনের নানা দিক নিয়ে কথা বলছিলেন মান্ধানা। একপর্যায়ে তাঁকে প্রশ্ন করা হয়, ‘আপনার জীবনের সবচেয়ে কঠিন রাত কোনটি ছিল?’
প্রশ্নটি শুনে কয়েক সেকেন্ড নীরব থাকেন মান্ধানা। তাঁকে আবেগ সামলানোর চেষ্টা করতেও দেখা যায়। এরপর বলেন, ‘সম্ভবত কোনো একটি বিশ্বকাপ।’ কোন বিশ্বকাপ কিংবা নির্দিষ্ট কোন ম্যাচের কথা বলছেন, তা অবশ্য জানাননি তিনি।
ব্যক্তিগত জীবনের প্রসঙ্গ আরও গভীরে যাওয়ার সুযোগও দেননি মান্ধানা। স্পষ্ট করে বলেন, ‘আমি শুধু ক্রিকেট নিয়েই কথা বলব। ’এরপর তিনি জানান, কোভিড-১৯ মহামারির সময়টিও তাঁর জন্য বেশ কঠিন ছিল।
পডকাস্টে নিজের স্বভাব নিয়েও কথা বলেন ভারতের এই ব্যাটার। বাইরে থেকে খুব একটা রাগী মনে না হলেও তিনি যথেষ্ট রাগী বলে জানান মান্ধানা। তবে প্রতিশোধ নেওয়ার মানসিকতা নেই তাঁর। বরং কারও সঙ্গে খারাপ কিছু না করলেও ঘটে যাওয়া বিষয় ভুলে যান না।
মান্ধানার ভাষায়, ‘কেউ আমাকে রাগী মানুষ হিসেবে দেখে না, কিন্তু আমি খুব রেগে যেতে পারি। তাই আমার সঙ্গে পাঙ্গা নিও না—এমন একটা ব্যাপার। আমি যতক্ষণ তোমার পথে আসছি না, ততক্ষণ তুমিও আমার পথে এসো না। আমি প্রতিশোধ নেব না, তবে বিষয়টি ভুলেও যাব না। কিন্তু আমি কারও সঙ্গে খারাপ কিছু করব না।’
মানুষকে সহজে ক্ষমা করেন কি না জানতে চাইলে মান্ধানা বলেন, ‘আমি ক্ষমা করে দেব, কিন্তু ভুলব না।’

ছয় বছর আগে ইউএস ওপেনের ফাইনালে দুই সেটে এগিয়েও শিরোপা হাতছাড়া করেছিলেন আলেক্সান্ডার জভেরেভ। সেই আক্ষেপ এবার ঘুচেছে। ফাইনালে যুক্তরাষ্ট্রের বেন শেলটনকে ৬-৩, ৭-৬(২), ৫-৭, ৬-২ গেমে হারিয়ে প্রথমবারের মতো ইউএস ওপেন জিতলেন জার্মান তারকা। চলতি মৌসুমে রোলাঁ গারোঁর পর এটি তাঁর দ্বিতীয় গ্র্যান্ড স্লাম শিরোপা।
১৭ মিনিট আগে
শ্রীলঙ্কাকে ৭২ রানে হারিয়ে রেকর্ড অষ্টমবারের মতো নারী এশিয়া কাপের শিরোপা জিতেছে ভারত। তবে শিরোপা জয়ের পরও পুরস্কার বিতরণী মঞ্চে দেখা গেল না হারমানপ্রীত কৌরের দলকে। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভাপতি ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মোহসিন নাকভির কাছ থেকে ট্রফি নেয়নি তারা।
১ ঘণ্টা আগে
শিরোপা নিশ্চিত হয়ে গিয়েছিল আগেভাগেই। দুবাইয়ে ভারতীয় ক্রিকেটার, ভক্ত-সমর্থকদের সবাই তখন অপেক্ষা করছিলেন, ম্যাচটা কখন শেষ হবে। দীপ্তি শর্মা ইনিংসের শেষ বলে লঙ্কান ব্যাটার কৌশিনি নুথিয়াঙ্গাকে বোল্ড করে সারলেন আনুষ্ঠানিকতা। ভারত অষ্টমবারের মতো জিতল নারী এশিয়া কাপ।
১০ ঘণ্টা আগে
ইমাম-উল-হকের বিরুদ্ধে অভিযোগের যেন শেষ নেই। মিথ্যা চোটের নাটক, ড্রেসিংরুমের তথ্য ফাঁস, শৃঙ্খলাভঙ্গের অভিযোগ রয়েছে। এমন ঘটনায় পাকিস্তানি বাঁহাতি ব্যাটার কঠিন শাস্তি পেতে যাচ্ছেন বলে জানা গেছে।
১২ ঘণ্টা আগে