
ভুটানের বিপক্ষে প্রীতি ম্যাচে ছিল বিশৃঙ্খলার ছাপ। তাই হামজা চৌধুরী-শমিত শোমদের নিরাপত্তা আরও জোরদার করতে সিঙ্গাপুরের বিপক্ষে মোতায়েন থাকবে পুলিশের বিশেষ ইউনিট সোয়াট (স্পেশাল ওয়েপনস অ্যান্ড ট্যাকটিকস)।
আগামীকাল সকাল ১১টায় জাতীয় স্টেডিয়ামে সোয়াট পূর্ণাঙ্গ মহড়া চালাবে। একইদিন সন্ধ্যা পৌনে ছয়টায় সিঙ্গাপুর ও ৭টায় অনুশীলন করবে বাংলাদেশ দল।
বাফুফের কম্পিটিশন কমিটির চেয়ারম্যান গোলাম গাউস আজ বলেন, ‘আজ ম্যাচ কমিশনারসহ স্টেডিয়াম ও বিভিন্ন গেট পরিদর্শন করা হয়েছে। আগামীকাল বেলা ১১টায় সোয়াট স্টেডিয়ামে মহড়া দেবে। ডিএমপির সঙ্গেও আমাদের যোগাযোগ রয়েছে সার্বক্ষণিক।’
৪ জুন ভুটানের বিপক্ষে প্রীতি ম্যাচ দেখতে গেট ভেঙে গ্যালারিতে ঢুকে পড়েন দর্শকেরা। তিন জন দর্শক আবার গ্যালারির বেষ্টনী টপকে মাঠে প্রবেশের চেষ্টা করেন। তবে মাঠে প্রবেশের আগেই তাদের প্রতিরোধ করেন নিরাপত্তাকর্মীরা।
এশিয়ান কাপ বাছাইয়ে ১০ জুন সিঙ্গাপুরের মুখোমুখি হবে বাংলাদেশ।

তামিম বলেন, ‘আমরা চাচ্ছি আগামী বছরের এপ্রিল-মে মাসের মধ্যে সব ফ্র্যাঞ্চাইজির প্রক্রিয়া সম্পন্ন করতে। আগে যা হতো—একেবারে শেষ মুহূর্তে সবকিছু করা হতো। আমরা পর্যাপ্ত সময় নিয়ে ফ্র্যাঞ্চাইজিগুলো চূড়ান্ত করতে চাই, যাতে কেউ নিয়ম ভঙ্গ করলে বা সরে দাঁড়ালে আমাদের হাতে বিকল্প খোঁজার মতো যথেষ্ট সময় থাকে। আমরা এ
৭ ঘণ্টা আগে
ডারউইনে স্বাগতিক অস্ট্রেলিয়াকে কাঁপিয়ে এখন ইতিহাসকে সমৃদ্ধ করার হাতছানি এখন বাংলাদেশের সামনে। ব্যাটিং, বোলিংয়ে প্রতিপক্ষকে নাজেহাল করেছে ফিল সিমন্সের বাংলাদেশ।প্রতিপক্ষকে ধবলধোলাইয়ের এমন সম্ভাবনা যখন বাংলাদেশের সামনে, তখন স্বাভাবিকভাবেই কৌশল নিয়ে কৌতূহল জেগেছে অনেকের। তবে সিমন্স তা খোলাসা করেননি।
৮ ঘণ্টা আগে
ডারউইনে বাংলাদেশের কাছে ৯ উইকেটে হারের পরও প্রতিপক্ষকে নিয়ে কোনো বিস্ময় নেই অস্ট্রেলিয়ার অলরাউন্ডার ক্যামেরন গ্রিনের। বরং তাঁর দাবি, বাংলাদেশ যে ভালো দল, সেটি আগেই তাঁদের জানা ছিল। প্রথম দিনের পরই ম্যাচটা কঠিন হতে যাচ্ছে সেটিও বুঝে গিয়েছিলেন তাঁরা।
৯ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়ার মাঠে অস্ট্রেলিয়াকে হারানো তো চাট্টিখানি কথা নয়। ডারউইনে সিরিজের প্রথম টেস্টে ৯ উইকেটে হারিয়ে ইতিহাস গড়ার পর প্রশংসায় ভাসছেন নাজমুল হোসেন শান্ত-মুশফিকুর রহিমরা। এবার তাদের সামনে ইতিহাস সমৃদ্ধ করার হাতছানি। ম্যাকেতে পরশু শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টটা নিয়েই এখন ভাবনা প্রধান কোচ ফিল সিমন্স
৯ ঘণ্টা আগে