
প্রথমবারের মতো প্রফেশনাল ফুটবলারস অ্যাসোসিয়েশনের (পিএফএ) বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন ব্রুনো ফার্নান্দেজ। ২০২৫/২৬ মৌসুমে দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে সহকর্মী ফুটবলারদের ভোটে এই পুরস্কার পেয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেডের পর্তুগিজ মিডফিল্ডার। মঙ্গলবার রাতে তাঁর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
গত মৌসুমে প্রিমিয়ার লিগে এক মৌসুমে সর্বোচ্চ গোলে সহায়তার দীর্ঘদিনের রেকর্ড ভেঙে ২১টি গোলে সহায়তা করেন ফার্নান্দেজ। পাশাপাশি ইউনাইটেডের হয়ে করেন ৯ গোল। মাইকেল ক্যারিকের অধীনে দলের ঘুরে দাঁড়ানোর অন্যতম প্রধান কারিগর ছিলেন তিনি। তাঁর পারফরম্যান্সে প্রিমিয়ার লিগে তৃতীয় হয়ে চ্যাম্পিয়নস লিগে খেলার যোগ্যতা অর্জন করে ইউনাইটেড।
ফার্নান্দেজ এর আগে রেকর্ড পঞ্চমবারের মতো জিতেছেন ক্লাবের স্যার ম্যাট বাসবি বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার। গত মে মাসে তাঁকে ফুটবল রাইটার্স অ্যাসোসিয়েশনের বর্ষসেরা ফুটবলারও নির্বাচিত করা হয়। এবার ২০১০ সালে ওয়েন রুনির পর প্রথম ইউনাইটেড খেলোয়াড় হিসেবে পিএফএর বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার জিতলেন ফার্নান্দেজ।
১৯৭৩-৭৪ মৌসুমের পর চালু হওয়া এই পুরস্কারটি পিএফএর সদস্যদের ভোটে দেওয়া হয়। ফার্নান্দেজের আগে ইউনাইটেডের হয়ে গ্যারি প্যালিস্টার, এরিক ক্যান্টোনা, রয় কিন, টেডি শেরিংহাম, রুড ভান নিস্টেলরয়, রায়ান গিগস ও ওয়েন রুনি একবার করে এই স্বীকৃতি পেয়েছেন। মার্ক হিউজ ও ক্রিস্টিয়ানো রোনালদো দুবার করে পিএফএর বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন।
বর্ষসেরার দৌড়ে ফার্নান্দেজের সঙ্গে মনোনয়ন পেয়েছিলেন আর্সেনালের ডেভিড রায়া, গ্যাব্রিয়েল ও ডেকলান রাইস এবং ম্যানচেস্টার সিটির আর্লিং হলান্ড ও রায়ান শেরকি।
পুরস্কার জয়ের পর ফার্নান্দেজ বলেন, ‘প্রতি সপ্তাহে যাঁদের বিপক্ষে মাঠে নামি, তাঁদের ভোটে এই পুরস্কার জেতা আমাকে ভীষণ গর্বিত করেছে। তাঁরা আমার বিপক্ষে খেলেছেন, আমি কী করতে পারি তা তাঁরা দেখেছেন। তাঁদের ভোটে নির্বাচিত হওয়ায় আমি সত্যিই কৃতজ্ঞ।’
ক্লাবের হয়ে এমন স্বীকৃতি পাওয়ার গুরুত্ব তুলে ধরে ফার্নান্দেজ বলেন, ‘এই ধরনের পুরস্কারে ক্লাবের নাম দেখতে পাওয়া সবসময়ই ভালো লাগে। আর ক্লাবের সমর্থন ও পেছনে থাকা শক্তির কারণেই খেলোয়াড়েরা নিজেদের সেরাটা তুলে ধরতে পারে। আমাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ।’

লাঞ্চ বিরতিতে যাওয়ার আগমুহূর্তে বাজপাখির মতো উড়ে ক্যাচ ধরে বিশ্ব রেকর্ড গড়লেন লিটন দাস। লিটনকে অভিনন্দন জানালেন তাইজুল ইসলাম-মেহেদী হাসান মিরাজরা। ইকরাম আলী খানকে স্যালুট দিলেন ইবাদত হোসেন চৌধুরী। দ্বিতীয় সেশনে মেহেদী হাসান মিরাজ হানেন জোড়া আঘাত। তবে সেদিকউল্লাহ আতাল বাংলাদেশের গলার কাঁটা হয়ে এখনো
১ ঘণ্টা আগে
স্যার অ্যালেক্স ফার্গুসনের বিদায়ের পর একের পর এক কোচ বদলেছে ম্যানচেস্টার ইউনাইটেডে। বদলেছে খেলার ধরন, পরিকল্পনাও। কিন্তু ধারাবাহিক সাফল্যে ফেরার পথ খুঁজে পায়নি ইংলিশ দলটি। উল্টো অবস্থানে আতলেতিকো মাদ্রিদ। কোচ দিয়েগো সিমিওনের অধীনে তারা এক যুগের বেশি সময় নিজেদের অবস্থান ধরে রেখেছে।
২ ঘণ্টা আগে
আবুধাবিতে চলছে বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের একমাত্র টেস্ট। তবে বাংলাদেশকে চোখ রাখতে হচ্ছে দক্ষিণ আফ্রিকাতেও। অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাঠে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলছে প্রোটিয়ারা। দক্ষিণ আফ্রিকা-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ আইসিসি ২০২৫-২৭ টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত হওয়ায় বাংলাদেশের ফাইনাল খেলা ন
৩ ঘণ্টা আগে
বাঁ দিকে বাজপাখির মতো উড়ে ছোঁ মেরে বল লুফে নিলেন লিটন দাস। যেন নিজেকেই বিশ্বাস করতে পারছিলেন না তিনি। অবিশ্বাস্য ক্যাচ ধরার পর তাইজুল ইসলাম-মেহেদী হাসান মিরাজরা এসে লিটনকে অভিনন্দন জানাতে শুরু করলেন। ইবাদত হোসেন চৌধুরী স্যালুট দিলেন ইকরাম আলী খিলকে।
৩ ঘণ্টা আগে