
মুষলধারে বৃষ্টির কারণে বাংলাদেশ-নিউজিল্যান্ড দ্বিতীয় টি-টোয়েন্টি মাঠে গড়ানো নিয়ে আশঙ্কা ছিল আগে থেকেই। শেষ পর্যন্ত তা-ই হলো। বৃষ্টির বাগড়ায় চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে একটা বলও মাঠে গড়াতে পারেনি।
বৃষ্টিতে ম্যাচ না হওয়ায় ড্রেসিংরুমে অলস সময় কেটেছে লিটন দাস-তানজিদ হাসান তামিমদের। তবে এই অবসর সময়টা একেবারে বোরিং ছিল না স্বাগতিকদের জন্য। ড্রেসিংরুমে ফুটবল-আড্ডায় সময় কাটিয়েছেন লিটনরা। তাঁরা কী করেছেন, তা নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে একটা ভিডিও পোস্ট করেছে। ক্যাপশনে লেখা, ‘চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে ভারী বৃষ্টিতে খেলা থেমে গেল। ক্রিকেটাররা বিরতিতে বর্ষা নিয়ে স্মৃতিচারণ আর বর্ষার আমেজ উপভোগ করছে।’
বাংলাদেশ সময় বিকেল ৪টা ১০ মিনিটে বিসিবি ড্রেসিংরুমে লিটনদের কাজ নিয়ে ভিডিও পোস্ট করেছে। ভিডিওর শুরুতেই স্টেডিয়ামের গ্রিল বেয়ে পানি পড়তে দেখা গেছে। বৃষ্টিতে বিরতির সময় আড্ডার ফাঁকে খাচ্ছিলেন তামিম-পারভেজ হোসেন ইমনরা। শরীফুল ইসলাম-রিশাদ হোসেনকে ফুটবল খেলতে দেখা গেছে। যেখানে শট নেওয়ার আগে শরীফুলের কানে কী যেন বলেছেন রিশাদ।
ড্রেসিংরুমে তামিম-ইমনদের সঙ্গে দেখা গেছে ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুলকেও। বৃষ্টি নিয়ে রোমাঞ্চকর মুহূর্ত শেয়ার করেছেন। শামীম হোসেন পাটোয়ারী বলেন, ‘বৃষ্টির সময় একটু অন্য রকম অনুভূতি হয়।’ এই কথা বলে হেহে করে হেসে দিলেন তিনি। সাইফ বলেন, ‘বৃষ্টির দিনে অনেক স্মৃতি রয়েছে। আপাতত কিছু মনে পড়ছে না।’
শেখ মেহেদী হাসানকে জিম মেশিনের ওপর শুয়ে থাকতে দেখা গেছে। সোহান বলেন, ‘আড্ডা দেওয়া হয়। টেস্টে অনেক সময় থাকে। টেস্টে একবার মধ্যাহ্নভোজের সময় একসঙ্গে বৃষ্টিতে ভিজেছিলাম। অনুশীলনের সময় এমন হয়েছে যে বৃষ্টিতে ফুটবল খেলেছি। সেগুলো আলাদা।’
বিসিবি ভিডিও পোস্টের ৮ মিনিট পর (বিকেল ৪টা ১৮ মিনিটে) ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হয়। বেলা দেড়টায় টস হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে নির্ধারিত সময়ে টস করা সম্ভব হয়নি। ৩টা ১০ মিনিট থেকে ওভার কমানো হচ্ছিল। ন্যুনতম ৫ ওভার খেলার জন্য বিকেল ৪টা ৫০ মিনিট পর্যন্ত সময় দেওয়া হয়েছিল। কিন্তু বৃষ্টির যে অবস্থা, তাতে আর এত লম্বা সময় অপেক্ষা করেননি ম্যাচ কর্মকর্তারা।
চট্টগ্রামে গত পরশু সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ৬ উইকেটে জিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে বাংলাদেশ। আজ জিতলে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করত স্বাগতিকেরা। কিন্তু দ্বিতীয় টি-টোয়েন্টি পরিত্যক্ত হওয়ায় এখন নিউজিল্যান্ডের সামনে সিরিজে সমতায় ফেরার সুযোগ তৈরি হয়েছে। মিরপুরে ২ মে হবে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টি।

স্বপ্ন পূরণ করলেও আত্মতৃপ্তিতে ভোগেনি বাংলাদেশ। নতুন করে স্বপ্ন দেখতে থাকে শিরোপা জেতার। সেমিফাইনালে সিঙ্গাপুরকে ৩–১ গোলে হারিয়ে সেই বার্তাই দেয়। শেষটা সুন্দর না হলেও টুর্নামেন্ট অবশ্যই বাংলাদেশের জন্য মধুর স্মৃতি হয়ে থাকবে। অর্পিতা–রিয়াদের তাই মাথা উঁচু রাখাটাই শ্রেয়।
৫ মিনিট আগে
পাঞ্জাব কিংসের ম্যাচ শেষে সালমান খানের পুরোনো এক পোস্ট সামনে চলে আসে। কারণ, ফ্র্যাঞ্চাইজিটির সহ-সত্ত্বাধিকার প্রীতি জিনতা। এবারের আইপিএলও ব্যতিক্রম নয়। তবে গত রাতে দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার মজাকে এক ভিন্নমাত্রায় নিয়ে গেছেন।
৪২ মিনিট আগে
স্বপ্ন ছিল বড় হয়ে জাতীয় দলের জার্সি গায়ে চড়াবেন। সাইফুল্লাহ শাকিবের সে স্বপ্ন পূরণ না হলেও নিজের মেধা দিয়ে বাংলাদেশের বান্দরবানের সীমান্ত উপজেলা নাইক্ষ্যংছড়ির এই তরুণ জায়গা করে নিয়েছেন পোল্যান্ডের জাতীয় ক্রিকেট দলে।
২ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ সরাসরি খেলার কথা ছিল। গত অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তে আইসিসির এই ইভেন্টে খেলতে পারেনি বাংলাদেশ। এ নিয়ে অনেক আলোচনা-সমালোচনা, তর্ক-বিতর্ক হয়েছে। এখনো হচ্ছে। সাকিব আল হাসান এখানে অন্তর্বর্তী সরকারকে কাঠগড়ায় তুলেছেন।
৩ ঘণ্টা আগে