
দেশের বিভিন্ন এলাকায় গত কয়েক দিন ধরে চলছে ঝুম বৃষ্টি। যার প্রভাব পড়েছে বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের ওপরও। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে আজ দ্বিতীয় টি-টোয়েন্টি হওয়ার কথা থাকলেও ম্যাচ শুরুই করা যায়নি।
বেলা ২টায় শুরু হওয়ার কথা ছিল বাংলাদেশ-নিউজিল্যান্ড দ্বিতীয় টি-টোয়েন্টি। কিন্তু বন্দরনগরীতে মুষলধারে বৃষ্টির কারণে খেলা তো দূরে থাক, টসই হয়নি। ক্রিকেটারদের ব্যস্ত সময় কাটছে টিম হোটেলে। নিউজিল্যান্ডের ক্রিকেটাররা অবসর সময়ে এখন কী করছেন, সেটা নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে পোস্ট করেছে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)। কেউ তাস খেলছেন। কেউবা আবার কফি বানাচ্ছেন। কাউকে অনুশীলনও করতে দেখা গেছে। ক্যাপশনে এনজেডসি লিখেছে, ‘বৃষ্টির কারণে দেরি হচ্ছে।’
বেলা ৩টা ১০ মিনিটের খেলা শুরু হলে পুরো ২০ ওভারের ম্যাচই হবে। এই সময়ের মধ্যে খেলা শুরু না হলে ওভার কাটতে শুরু করবেন ম্যাচ কর্মকর্তারা। ম্যাচ হবে কী হবে না, এই সিদ্ধান্তের জন্য বিকেল ৪টা ৫০ মিনিট পর্যন্ত অপেক্ষা করা হবে। এই সময়ের মধ্যে খেলা শুরু করার মতো পরিস্থিতি তৈরি হলে উভয় দল ৫ ওভার করে খেলবে। অন্যথায় ম্যাচ পরিত্যক্ত হবে। ৪টা পর্যন্ত অবস্থার যেহেতু কোনো উন্নতি হয়নি, তাহলে আর খেলা হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে।
সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ৬ উইকেটে জিতে ১-০ ব্যবধানে এগিয়ে বাংলাদেশ। আজ সিরিজ নিশ্চিতের সুযোগ লিটন দাসের দলের সামনে। বৃষ্টিতে ম্যাচ পরিত্যক্ত হলে সিরিজ জিততে তাকিয়ে থাকতে হবে তৃতীয় টি-টোয়েন্টির দিকে। মিরপুরে ২ মে হবে সিরিজের শেষ টি-টোয়েন্টি।

বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে হারের পর লিওনেল স্কালোনির ভবিষ্যৎ নিয়ে তৈরি হয়েছিল অনিশ্চয়তা। তবে আর্জেন্টিনার কোচ হিসেবে দায়িত্ব চালিয়ে যাওয়ার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না তিনি। ফলে স্কালোনিকে নিয়ে নতুন আশার আলো দেখছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)।
২৯ মিনিট আগে
নিজের পছন্দের চার তারকার সঙ্গে এক টেবিলে বসে রাতের খাবার খেতে চান কিলিয়ান এমবাপ্পে। তাঁর স্বপ্নের নৈশভোজের অতিথি তালিকায় আছেন ক্রিস্টিয়ানো রোনালদো, মাইকেল জর্ডান, সেরেনা উইলিয়ামস ও রিহানা। তবে অতিথিদের জন্য রান্না করার দায়িত্ব নিতে রাজি নন ফ্রান্সের এই তারকা।
১ ঘণ্টা আগে
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সংস্কার প্রস্তাবের পেছনে পুনর্নির্বাচিত হওয়ার কৌশল দেখছেন জার্মান ফুটবল ফেডারেশনের (ডিএফবি) সভাপতি বের্ন্ড নয়েনডর্ফ। তাঁর মতে, আগামী বছরের নির্বাচনের আগে সমর্থন ফিরে পেতেই ফিফার সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় সংস্কারের প্রস্তাব দিয়েছেন ইনফান্তিনো।
১ ঘণ্টা আগে
লিওনেল মেসির সঙ্গে মাঠে বাক্যবিনিময়ের ঘটনায় আলোচনায় আসা পর্তুগিজ রেফারি জোয়াও পিনেইরো এবার সৌদি আরব ও কুয়েতের ম্যাচ পরিচালনা করবেন। গালফ ২৭ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচের দায়িত্ব পেয়েছেন তিনি।
১ ঘণ্টা আগে