
মুষলধারে বৃষ্টিতে চট্টগ্রাম মহানগরীতে গতকাল দেখা গেল গলা সমান পানি। তবে ২৪ ঘণ্টায় বন্দরনগরীর আবহাওয়ার কোনো পরিবর্তন হয়নি। বাংলাদেশ-নিউজিল্যান্ড দ্বিতীয় টি-টোয়েন্টিও চলে গেল বৃষ্টির পেটে। এই ম্যাচে একটা বলও মাঠে গড়াতে পারেনি।
চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে আজ বেলা ২টায় শুরু হওয়ার কথা ছিল বাংলাদেশ-নিউজিল্যান্ড দ্বিতীয় টি-টোয়েন্টি। কিন্তু নিম্নচাপের কারণে দেশে টানা কয়েক দিন ধরে চলছে ভারী বৃষ্টিপাত। যার প্রভাব পড়েছে ক্রিকেটের ওপর। দীর্ঘক্ষণ অপেক্ষা করার পর বিকেল ৪টা ১৮ মিনিটে ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হয়। বৃষ্টিতে ম্যাচ ভেসে যাওয়ার পর বিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, যাঁরা অনলাইনে দ্বিতীয় টি-টোয়েন্টির টিকিট কিনেছেন, তাঁরা টাকা ফেরত পাবেন।
মাঠে খুব বেশি দর্শকের আনাগোনা দেখা যায়নি। যাঁরা খেলা দেখতে এসেছিলেন, তাঁরা সবাই আশ্রয় নিয়েছিলেন। বেলা দেড়টায় টস হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে নির্ধারিত সময়ে টস করা সম্ভব হয়নি। ৩টা ১০ মিনিট থেকে ওভার কমানো হচ্ছিল। ন্যুনতম ৫ ওভার খেলার জন্য বিকেল ৪টা ৫০ মিনিট পর্যন্ত সময় দেওয়া হয়েছিল। কিন্তু বৃষ্টির যে অবস্থা, তাতে আর এত লম্বা সময় অপেক্ষা করেননি ম্যাচ কর্মকর্তারা।
চট্টগ্রামে গত পরশু সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ৬ উইকেটে জিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে বাংলাদেশ। আজ জিতলে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করত স্বাগতিকেরা। কিন্তু দ্বিতীয় টি-টোয়েন্টি পরিত্যক্ত হওয়ায় এখন নিউজিল্যান্ডের সামনে সিরিজে সমতায় ফেরার সুযোগ তৈরি হয়েছে। মিরপুরে ২ মে হবে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টি।

বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে হারের পর লিওনেল স্কালোনির ভবিষ্যৎ নিয়ে তৈরি হয়েছিল অনিশ্চয়তা। তবে আর্জেন্টিনার কোচ হিসেবে দায়িত্ব চালিয়ে যাওয়ার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না তিনি। ফলে স্কালোনিকে নিয়ে নতুন আশার আলো দেখছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)।
২৮ মিনিট আগে
নিজের পছন্দের চার তারকার সঙ্গে এক টেবিলে বসে রাতের খাবার খেতে চান কিলিয়ান এমবাপ্পে। তাঁর স্বপ্নের নৈশভোজের অতিথি তালিকায় আছেন ক্রিস্টিয়ানো রোনালদো, মাইকেল জর্ডান, সেরেনা উইলিয়ামস ও রিহানা। তবে অতিথিদের জন্য রান্না করার দায়িত্ব নিতে রাজি নন ফ্রান্সের এই তারকা।
১ ঘণ্টা আগে
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সংস্কার প্রস্তাবের পেছনে পুনর্নির্বাচিত হওয়ার কৌশল দেখছেন জার্মান ফুটবল ফেডারেশনের (ডিএফবি) সভাপতি বের্ন্ড নয়েনডর্ফ। তাঁর মতে, আগামী বছরের নির্বাচনের আগে সমর্থন ফিরে পেতেই ফিফার সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় সংস্কারের প্রস্তাব দিয়েছেন ইনফান্তিনো।
১ ঘণ্টা আগে
লিওনেল মেসির সঙ্গে মাঠে বাক্যবিনিময়ের ঘটনায় আলোচনায় আসা পর্তুগিজ রেফারি জোয়াও পিনেইরো এবার সৌদি আরব ও কুয়েতের ম্যাচ পরিচালনা করবেন। গালফ ২৭ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচের দায়িত্ব পেয়েছেন তিনি।
১ ঘণ্টা আগে