
স্বপ্ন ছিল বড় হয়ে জাতীয় দলের জার্সি গায়ে চড়াবেন। সাইফুল্লাহ শাকিবের সে স্বপ্ন পূরণ না হলেও নিজের মেধা দিয়ে বাংলাদেশের বান্দরবানের সীমান্ত উপজেলা নাইক্ষ্যংছড়ির এই তরুণ জায়গা করে নিয়েছেন পোল্যান্ডের জাতীয় ক্রিকেট দলে।
ফুটবলের বড় তারকা রবার্ট লেভানডফস্কি কিংবা টেনিসের ইগা শিয়াতেকের দেশ পোল্যান্ডের হয়ে গত শনিবার (২৫ এপ্রিল) অভিষেকও হয়ে গেল শাকিবের। অভিষেক হলো ক্রোয়েশিয়া, পোল্যান্ড এবং স্লোভেনিয়াকে নিয়ে আয়োজিত ফ্রেন্ডশিপ টি-টোয়েন্টি সিরিজে।
স্থানীয় সূত্রে জানা যায়, সাইফুল্লাহ শাকিব বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ির চাকঢালা বাজারের ব্যবসায়ী মোহাম্মদ ইউনুছের দ্বিতীয় সন্তান। ১৯৯৮ সালে জন্ম নেওয়া শাকিবের শৈশব কেটেছে এখানে। পরিবারের ইচ্ছায় ২০০৬ সালে তাকে কক্সবাজারের একটি হেফজখানায় ভর্তি করা হয়। পরবর্তীতে নাইক্ষ্যংছড়ি মদিনাতুল উলুম মাদ্রাসা ও চাকঢালা মাদ্রাসায় পড়াশোনা শেষে দাখিল পাস করেন।
এরপর উচ্চশিক্ষার জন্য ঢাকায় পাড়ি জমান শাকিব। পূর্ব পরিচয়ের সূত্র ধরে জাতীয় দলের ক্রিকেটার এনামুল হক বিজয়ের সহযোগিতায় মিরপুরের একটি কলেজে ভর্তি হন এবং ইংরেজিতে অনার্সে পড়াশোনা শুরু করেন। পড়াশোনার পাশাপাশি নিয়মিত ক্রিকেট অনুশীলন চালিয়ে যান। অবশেষে ২০২৩ সালের নভেম্বরে সুযোগ পেয়ে পাড়ি জমান পোল্যান্ডে। সেখানে ধারাবাহিক পারফরম্যান্সের মাধ্যমে দেশটির জাতীয় দলে জায়গা করে নেন।
শাকিবের বাবা মোহাম্মদ ইউনুছ বলেন, আমার পাঁচ সন্তান, তার মধ্যে শাকিব দ্বিতীয়। ছোটবেলা থেকেই তার ক্রিকেটের প্রতি বেশ আগ্রহ ছিল। এখন সে পোল্যান্ড জাতীয় দলের হয়ে ক্রিকেট খেলছে—এটা আমাদের জন্য গর্বের বিষয়।
তবে নিজের দেশের জাতীয় দলে খেলতে না পারার আক্ষেপ রয়ে গেছে সাইফুল্লাহ শাকিবের। আর বিষয়টি উঠে এসেছে সামাজিক যোগাযোগমাধ্যমে তারা স্ট্যাটাসে। তিনি লিখেছেন, ‘স্বপ্ন ছিল নিজের দেশের প্রতিনিধিত্ব করার, কিন্তু ভাগ্যে লেখা ছিল পোল্যান্ড। আলহামদুলিল্লাহ, সবকিছুর জন্য শুকরিয়া।’
পরিবারের অন্যান্য সদস্যরাও তার এ অর্জনে উচ্ছ্বসিত। তারা জানান, শাকিবের এই সফলতা শুধু তাদের পরিবারের নয়, পুরো এলাকার গর্ব। স্থানীয় বাসিন্দারা জানান, শাকিব খুবই ভদ্র ও অমায়িক ছেলে ছিল, তাঁর এই সাফল্যের খবর এখন সর্বত্র ছড়িয়ে পড়েছে, তাঁর জন্য তাঁরা গর্বিত।
এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী বলেন, পোল্যান্ড জাতীয় ক্রিকেট দলে সুযোগ পাওয়া সত্যিই বড় অর্জন। এটি আমাদের (নাইক্ষ্যংছড়ির) এলাকার জন্য সম্মানের। আমরা তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি।

স্বপ্ন পূরণ করলেও আত্মতৃপ্তিতে ভোগেনি বাংলাদেশ। নতুন করে স্বপ্ন দেখতে থাকে শিরোপা জেতার। সেমিফাইনালে সিঙ্গাপুরকে ৩–১ গোলে হারিয়ে সেই বার্তাই দেয়। শেষটা সুন্দর না হলেও টুর্নামেন্ট অবশ্যই বাংলাদেশের জন্য মধুর স্মৃতি হয়ে থাকবে। অর্পিতা–রিয়াদের তাই মাথা উঁচু রাখাটাই শ্রেয়।
৭ মিনিট আগে
পাঞ্জাব কিংসের ম্যাচ শেষে সালমান খানের পুরোনো এক পোস্ট সামনে চলে আসে। কারণ, ফ্র্যাঞ্চাইজিটির সহ-সত্ত্বাধিকার প্রীতি জিনতা। এবারের আইপিএলও ব্যতিক্রম নয়। তবে গত রাতে দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার মজাকে এক ভিন্নমাত্রায় নিয়ে গেছেন।
৪৪ মিনিট আগে
মুষলধারে বৃষ্টির কারণে বাংলাদেশ-নিউজিল্যান্ড দ্বিতীয় টি-টোয়েন্টি মাঠে গড়ানো নিয়ে আশঙ্কা ছিল আগে থেকেই। শেষ পর্যন্ত তা-ই হলো। বৃষ্টির বাগড়ায় চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে একটা বলও মাঠে গড়াতে পারেনি।
২ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ সরাসরি খেলার কথা ছিল। গত অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তে আইসিসির এই ইভেন্টে খেলতে পারেনি বাংলাদেশ। এ নিয়ে অনেক আলোচনা-সমালোচনা, তর্ক-বিতর্ক হয়েছে। এখনো হচ্ছে। সাকিব আল হাসান এখানে অন্তর্বর্তী সরকারকে কাঠগড়ায় তুলেছেন।
৩ ঘণ্টা আগে