
ম্যাকাই টেস্টে রীতিমতো বিধ্বস্ত হয়েছে বাংলাদেশ। সিরিজের দ্বিতীয় টেস্টে মাত্র দেড় দিনেই জিতেছে ধবলধোলাই এড়িয়েছে অস্ট্রেলিয়া। কিন্তু বাংলাদেশ তো একেবারে শূন্য হাতে ফিরছে না। ১-১ সমতায় সিরিজ ড্র করা তো বটেই, নাজমুল হোসেন শান্ত-হাসান মাহমুদ-মেহেদী হাসান মিরাজরা প্রতিপক্ষের সম্মানও আদায় করে নিয়েছেন।
দীর্ঘ ২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাঠে টেস্ট খেলতে গিয়ে ১-১ সমতায় ড্র করেছে বাংলাদেশ। ২০০৩ সালে শান্ত-হাসানদের সেই সিরিজে খেলা তো দূরে থাক, তখন আন্তর্জাতিক ক্রিকেটে তাদের অভিষেকই হয়নি। এবার প্রথম সুযোগটাই দারুণভাবে কাজে লাগিয়েছেন ক্রিকেটাররা। শুধু ২৩ বছরের অপেক্ষা ফুরোনোই নয়, বাংলাদেশ-অস্ট্রেলিয়া টেস্টে মুখোমুখি হয়েছে ৯ বছর পর। ২০১৭ সালে বাংলাদেশে অনুষ্ঠিত সেই সিরিজটিও ১-১ সমতায় ড্র হয়েছিল।
ম্যাকাইতে গতকাল মাত্র দুই দিনে শেষ হওয়া টেস্টে ইনিংস ও ৫১ রানে জিতে অস্ট্রেলিয়া এড়িয়েছে ধবলধোলাই। ম্যাচ শেষে শরীফুল ইসলাম-মেহেদী হাসান মিরাজদের সঙ্গে নাথান লায়ন-মিচেল স্টার্করা কথাও বলেছেন। অ্যালেক্স ক্যারির মতে বাংলাদেশ-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ এখন নিয়মিত হওয়া উচিত। আজ সংবাদ সম্মেলনে অস্ট্রেলিয়ার এই উইকেটরক্ষক ব্যাটার বলেন, ‘ভবিষ্যতে বাংলাদেশের বিপক্ষে আরও টেস্ট হবে বলে আশা করি। তাদের (বাংলাদেশ) বিপক্ষে আরও বেশি সিরিজ খেলতে চাই। এ ছাড়া ম্যাচ শেষে তাদের সঙ্গে আলাপ করতে পেরেও ভালো লেগেছে।’
দুই মাসে বাংলাদেশ-অস্ট্রেলিয়া তিন সিরিজেই মুখোমুখি হয়েছে। ওয়ানডে, টেস্ট ও টি-টোয়েন্টি মিলে আট ম্যাচের তিনটিতে জিতেছে বাংলাদেশ। অপর পাঁচটিতে জয়ী দল অস্ট্রেলিয়া। যার মধ্যে বাংলাদেশ ঘরের মাঠে জুনে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২-১ ব্যবধানে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জিতেছে। মাঝে টি-টোয়েন্টি সিরিজে ধবলধোলাই হয়েছে বাংলাদেশ। এবার অস্ট্রেলিয়ায় গিয়ে শান্তর নেতৃত্বাধীন বাংলাদেশ কতটা দাপট দেখিয়ে খেলেছে, সেটা তো ক্রিকেট বিশ্ব দেখেছে। অজিদের ৩০ উইকেটের ২২টিই পেসাররা পেয়েছেন। ডারউইনে হাসান মাহমুদ ৯ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন। আর ম্যাকাইতে একমাত্র ইনিংসে বোলিংয়ের সুযোগ পেয়ে অজিদের কাঁপিয়ে দিয়েছেন শরীফুল। ৭ উইকেট নিয়ে বিদেশের মাঠে বাংলাদেশের বোলারদের মধ্যে সেরা বোলিংয়ের কীর্তিটা গড়েছেন তিনি।
বাংলাদেশের বিপক্ষে সিরিজটা ক্যারি উপভোগ করেছেন। প্রতিপক্ষকে অনেক কৃতিত্বও দিয়েছেন তিনি। আজ সংবাদ সম্মেলনে অস্ট্রেলিয়ার উইকেটরক্ষক ব্যাটার বলেন, ‘দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সিরিজ ছিল এটা। সবার মধ্যেই দেখা গেছে প্রতিদ্বন্দ্বিতা। গত কয়েক মাসে দারুণ লড়াই হয়েছে। ওয়ানডে এবং টেস্ট মিলিয়ে বাংলাদেশের বিপক্ষে খেলাটা দারুণ জমেছে।’
ডারউইনে সাড়ে তিন দিনের লড়াইয়ে পুরোটা জুড়েই অস্ট্রেলিয়ার ওপর ছড়ি ঘোরায় বাংলাদেশ। ৯ উইকেটের দাপুটে জয়ে ইতিহাস গড়ে শান্তর দল। তবে ভেন্যু বদলাতেই বদলে যায় চিত্রনাট্য। ডারউইনে যেখানে এক ইনিংসেই ৪২৬ রান করেছিল বাংলাদেশ, ম্যাকাইতে দুই ইনিংস মিলিয়ে কোনোমতে ১৫০ পেরোয় তারা (৬৪ ও ৯৫)। ডারউইন-ম্যাকাইয়ের পারফরম্যান্সের তুলনা করতে গিয়ে ক্যারি বলেন, ‘আমরা প্রথম টেস্টে পুরোপুরিই হেরে গিয়েছিলাম। এখানে (ম্যাকাইয়ে) ঘুরে দাঁড়িয়েছি। ২০০+ রান করেছি (২১০)। আরও করতে পারতাম। এগুলো বুঝতে পেরেছি। বোলিং অনেক ভালো হয়েছে।’
ম্যাকাইতে ভরাডুবির পরও ২০২৫-২৭ টেস্ট চ্যাম্পিয়নশিপে আগের মতোই চার নম্বরে রয়েছে বাংলাদেশ। অস্ট্রেলিয়ার কাছে হারের পর শান্তর দলের সফলতার হার এখন ৫৫.৫৬ শতাংশ। ৬ ম্যাচে ৩ জয়, ২ হার ও ১ ড্রয়ে বাংলাদেশের পয়েন্ট ৪০।

সুযোগের সদ্ব্যবহার কীভাবে করতে হয়, শরীফুল ইসলাম সেটাই দেখিয়ে দিলেন ম্যাকাইয়ে। অস্ট্রেলিয়ায় প্রথম টেস্ট খেলার সুযোগ পেয়ে স্বাগতিকদের কাঁপিয়ে দিয়েছেন। প্যাট কামিন্স তো প্রশংসা করেছেনই, এমনকি শরীফুলের পারফরম্যান্সে মুগ্ধতা ঝরেছে স্যার ইয়ান বিশপের কণ্ঠেও।
১ ঘণ্টা আগে
আবারও হুলিয়ান আলভারেস। ফের সেই দুয়োধ্বনি। নতুন মৌসুম শুরু হতেই ভক্ত-সমর্থকদের রোষানলে পড়েছেন তিনি। আর্জেন্টিনার তারকা ফরোয়ার্ডকে এখন অনেকটা আলাদা করে রাখছেন আতলেতিকো মাদ্রিদ কোচ দিয়েগো সিমিওনে।
১ ঘণ্টা আগে
কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাবে (এসএসসি) চলমান দ্বিতীয় টেস্টে শ্রীলঙ্কার ওপর ছড়ি ঘোরাচ্ছে ভারত। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১০৬ ওভারে ৬ উইকেটে ৩৮৯ রান করেছে। ধ্রুব জুরেল, ঋষভ পন্ত দুজনেই ৪৬ রানে ব্যাটিং করছেন। আর ডারউইনে টপ এন্ড টি-টোয়েন্টিতে চলছে বাংলাদেশ এইচপি-ভিক্টোরিয়া একাডেমির ম্যাচ। এক নজরে দেখে
৩ ঘণ্টা আগে
বাংলাদেশ-অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্টের গল্প শেষ মাত্র দুই দিনেই। অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যমেও তীব্র সমালোচনা হচ্ছে ম্যাকাইয়ের উইকেট নিয়ে। তবু এই টেস্ট আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) কাছ থেকে নেতিবাচক রেটিং পাচ্ছে না বলে জানা গেছে।
৩ ঘণ্টা আগে