
চোটের কারণে ছিটকে গেছেন নাহিদ রানা। তাঁর পরিবর্তে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের দলে জায়গা পেয়েছেন মুশফিক হাসান। এর আগেও বাংলাদেশ দলে ডাক পেয়েছিলেন তিনি। কিন্তু অভিষেক হয়নি। এ ছাড়া দলে ফেরানো হয়েছে সৌম্য সরকার ও জাকের আলী অনিককে।
চোটের কারণে প্রথম টেস্টে খেলতে পারবেন না লিটন দাস। টি-টোয়েন্টি অধিনায়কের অনুপস্থিতিতে দলে জায়গা পেয়েছেন জাকের। ২০২৫ সালের জুনে গলে শ্রীলঙ্কার বিপক্ষে শেষ টেস্ট খেলেছিলেন এই উইকেটরক্ষক ব্যাটার। ৬ টেস্টের ১১ ইনিংসে জাকেরের সংগ্রহ ৩৩৭ রান। ব্যাটিং গড় ৩০.৬৩। ফিফটি চারটি। সৌম্য সবশেষ টেস্ট খেলেছিলেন ২০২১ সালের ফেব্রুয়ারিতে; মিরপুরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। সাড়ে চার বছর পর এই সংস্করণে ফের সুযোগ পেলেন বাঁহাতি ব্যাটার।
রানার চোটে দলে জায়গা পাওয়া মুশফিক ১৭টি প্রথম শ্রেণীর ম্যাচের ২৮ ইনিংসে ৫৭ উইকেট নিয়েছেন। এবার আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের অপেক্ষায় ২৩ বছর বয়সী এই পেসার। ব্যাটিংয়ে হতাশ করায় অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের দলে জায়গা হয়নি মাহমুদুল হাসানের।
ডারউইনে সিরিজের প্রথম টেস্ট শুরু হবে আগামী ১৩ আগস্ট। ম্যাকাইতে ২২ আগস্ট দ্বিতীয় ও শেষ টেস্ট খেলতে নামবে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া।
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের দল: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), মুমিনুল হক, মুশফিকুর রহিম, সৌম্য সরকার, সাদমান ইসলাম, তানজিদ হাসান, অমিত হাসান, জাকের আলী, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, খালেদ আহমেদ, ইবাদত হোসেন ও মুশফিক হাসান।

নিজের পছন্দের চার তারকার সঙ্গে এক টেবিলে বসে রাতের খাবার খেতে চান কিলিয়ান এমবাপ্পে। তাঁর স্বপ্নের নৈশভোজের অতিথি তালিকায় আছেন ক্রিস্টিয়ানো রোনালদো, মাইকেল জর্ডান, সেরেনা উইলিয়ামস ও রিহানা। তবে অতিথিদের জন্য রান্না করার দায়িত্ব নিতে রাজি নন ফ্রান্সের এই তারকা।
১২ মিনিট আগে
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সংস্কার প্রস্তাবের পেছনে পুনর্নির্বাচিত হওয়ার কৌশল দেখছেন জার্মান ফুটবল ফেডারেশনের (ডিএফবি) সভাপতি বের্ন্ড নয়েনডর্ফ। তাঁর মতে, আগামী বছরের নির্বাচনের আগে সমর্থন ফিরে পেতেই ফিফার সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় সংস্কারের প্রস্তাব দিয়েছেন ইনফান্তিনো।
২৭ মিনিট আগে
লিওনেল মেসির সঙ্গে মাঠে বাক্যবিনিময়ের ঘটনায় আলোচনায় আসা পর্তুগিজ রেফারি জোয়াও পিনেইরো এবার সৌদি আরব ও কুয়েতের ম্যাচ পরিচালনা করবেন। গালফ ২৭ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচের দায়িত্ব পেয়েছেন তিনি।
৪১ মিনিট আগে
এশিয়ান গেমসের কোয়ার্টার ফাইনালে হংকং কিংবা ওমানের বিপক্ষে খেলতে নামবে বাংলাদেশ। প্রতিপক্ষের চেয়ে লিটন দাসের দলের সামনে প্রধান চ্যালেঞ্জ উইকেট। আগে কখনো না খেলায় জাপানের উইকেট সম্পর্কে বাংলাদেশের অভিজ্ঞতা শূন্যের কোঠায়।
১ ঘণ্টা আগে