
লিওনেল মেসির সঙ্গে মাঠে বাক্যবিনিময়ের ঘটনায় আলোচনায় আসা পর্তুগিজ রেফারি জোয়াও পিনেইরো এবার সৌদি আরব ও কুয়েতের ম্যাচ পরিচালনা করবেন। গালফ ২৭ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচের দায়িত্ব পেয়েছেন তিনি।
আগামীকাল বুধবার জেদ্দার কিং আবদুল্লাহ স্পোর্টস সিটি স্টেডিয়ামে কুয়েতের বিপক্ষে খেলতে নামবে সৌদি আরব।
২০১৬ সাল থেকে আন্তর্জাতিক রেফারি হিসেবে দায়িত্ব পালন করছেন পিনেইরো। উয়েফার অভিজাত শ্রেণির রেফারিদের তালিকায়ও রয়েছেন তিনি। এর আগে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ম্যাচ পরিচালনা করেছেন এই পর্তুগিজ রেফারি।
২০২৫ সালের উয়েফা সুপার কাপের ফাইনালে পিএসজি ও টটেনহামের ম্যাচ পরিচালনা করেন পিনেইরো। ২০২৫-২৬ চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে বায়ার্ন মিউনিখ ও পিএসজির লড়াইয়েও দায়িত্ব পালন করেন তিনি।
২০২৬ বিশ্বকাপে আর্জেন্টিনা ও সুইজারল্যান্ডের কোয়ার্টার ফাইনালেও রেফারি ছিলেন পিনেইরো। ওই ম্যাচেই মেসির সঙ্গে তাঁর বাক্যবিনিময় আলোচনার জন্ম দেয়।
ম্যাচ চলাকালে রেফারির সঙ্গে কথা বলার সময় মেসিকে ক্ষুব্ধ হতে দেখা যায়। ক্যামেরায় ধরা পড়ে, পিনেইরোর উদ্দেশে আর্জেন্টাইন তারকা বলেন, ‘আমার সঙ্গে সম্মান দিয়ে কথা বলুন, আমাকে অসম্মান করবেন না। আমি আপনার সঙ্গে সম্মান দিয়েই কথা বলেছি।’
গালফ ২৭-এ সৌদি আরবের গ্রুপে রয়েছে ইরাক, কুয়েত ও ওমান। গ্রুপ পর্বে প্রথম বা দ্বিতীয় স্থান অর্জন করা দলগুলো সেমিফাইনালে খেলার সুযোগ পাবে। আগামী ৭ অক্টোবর পর্যন্ত চলবে টুর্নামেন্টটি।

বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে হারের পর লিওনেল স্কালোনির ভবিষ্যৎ নিয়ে তৈরি হয়েছিল অনিশ্চয়তা। তবে আর্জেন্টিনার কোচ হিসেবে দায়িত্ব চালিয়ে যাওয়ার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না তিনি। ফলে স্কালোনিকে নিয়ে নতুন আশার আলো দেখছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)।
২৩ মিনিট আগে
নিজের পছন্দের চার তারকার সঙ্গে এক টেবিলে বসে রাতের খাবার খেতে চান কিলিয়ান এমবাপ্পে। তাঁর স্বপ্নের নৈশভোজের অতিথি তালিকায় আছেন ক্রিস্টিয়ানো রোনালদো, মাইকেল জর্ডান, সেরেনা উইলিয়ামস ও রিহানা। তবে অতিথিদের জন্য রান্না করার দায়িত্ব নিতে রাজি নন ফ্রান্সের এই তারকা।
৪০ মিনিট আগে
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সংস্কার প্রস্তাবের পেছনে পুনর্নির্বাচিত হওয়ার কৌশল দেখছেন জার্মান ফুটবল ফেডারেশনের (ডিএফবি) সভাপতি বের্ন্ড নয়েনডর্ফ। তাঁর মতে, আগামী বছরের নির্বাচনের আগে সমর্থন ফিরে পেতেই ফিফার সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় সংস্কারের প্রস্তাব দিয়েছেন ইনফান্তিনো।
১ ঘণ্টা আগে
এশিয়ান গেমসের কোয়ার্টার ফাইনালে হংকং কিংবা ওমানের বিপক্ষে খেলতে নামবে বাংলাদেশ। প্রতিপক্ষের চেয়ে লিটন দাসের দলের সামনে প্রধান চ্যালেঞ্জ উইকেট। আগে কখনো না খেলায় জাপানের উইকেট সম্পর্কে বাংলাদেশের অভিজ্ঞতা শূন্যের কোঠায়।
২ ঘণ্টা আগে