ভারতকে ৬ উইকেটে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়ছেন হার্দিক পান্ডিয়া (বায়ে) ও লোকেশ রাহুল (ডানে)। ১১৫ বলে ৮ চার ও ২ ছক্কায় ৯৭ রানের অপরাজিত ইনিংস খেলে ম্যাচসেরা হয়েছেন রাহুল। ছবি: এএফপি
দলীয় ৫ রানেই ভেঙেছে অস্ট্রেলিয়ার উদ্বোধনী জুটি। ইনিংসের তৃতীয় ওভারের দ্বিতীয় বলে জসপ্রীত বুমরার বলে খোঁচা দিতে গিয়েছিলেন মিচেল মার্শ। স্লিপে দুর্দান্ত ক্যাচ ধরেন বিরাট কোহলি। মার্শের উইকেট নেওয়ার পর বুমরার উচ্ছ্বাস। ছবি: এএফপি
২০০ রান তাড়া করতে নেমে ২ রানেই ৩ উইকেট হারিয়ে বসে ভারত। চতুর্থ উইকেটে এরপর ইনিংস মেরামতের দায়িত্ব নেন বিরাট কোহলি-লোকেশ রাহুল। ২১৫ বলে ১৬৫ রানের জুটি গড়েছেন ভারতীয় এই দুই ব্যাটার। হতাশ হয়ে দাঁড়িয়ে তা দেখছেন জশ হ্যাজলউড। ছবি: এএফপি
জশ হ্যাজলউডের বলে এলবিডব্লুর শিকার হয়েছেন রোহিত শর্মা। রিভিউ নিয়েও বাঁচতে পারেননি রোহিত। রানের খাতা খোলার আগেই আউট হয়েছেন ভারতীয় অধিনায়ক। ছবি: এএফপি
চেন্নাইয়ের চিদম্বরম স্টেডিয়ামে ভারত-অস্ট্রেলিয়া ম্যাচ শুরুর আগে ঢুকে পড়েন ‘জার্ভো’ নামের এক ভক্ত। ৬৯ নম্বর জার্সি পরা এই ভক্ত এর আগেও ভারতের অনেক ম্যাচে হুটহাট স্টেডিয়ামে ঢুকে পড়েছেন। ছবি: এএফপি
ওয়ানডে বিশ্বকাপে রেকর্ড গড়ায় সিদ্ধহস্ত ডেভিড ওয়ার্নার। ভারতের বিপক্ষে ৫২ বলে ৪১ রানের ইনিংস খেলার পথে গড়েছেন এক রেকর্ড। ১৯ ইনিংসে ১০০০ রান করে ওয়ানডে বিশ্বকাপ ইতিহাসে দ্রুততম হাজার রানের রেকর্ড এখন অস্ট্রেলিয়ার এই বাঁহাতি ওপেনারের। ভেঙেছেন বিশ্বকাপে শচীন টেন্ডুলকার-এবি ডি ভিলিয়ার্সের দ্রুততম হাজার রানের রেকর্ড। শচীন-ডি ভিলিয়ার্স দুজনেরই লেগেছিল ২০ ইনিংস। ছবি: এএফপি