সভাপতি কাজী সালাউদ্দিন অসুস্থ থাকায় একজন সহসভাপতির নেতৃত্বে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের নতুন মন্ত্রীর সঙ্গে আলোচনা করতে চেয়েছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। একজন নয়, মন্ত্রী নাজমুল হাসান পাপনের সঙ্গে দেখা করতে গেলেন তিন সহসভাপতি। সঙ্গে নারী ফুটবল উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কিরণ, সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার।
বাফুফের হয়ে মন্ত্রীর সঙ্গে বৈঠকের নেতৃত্ব দিলেন বেশ লম্বা সময় ধরে আড়ালে থাকা আবদুস সালাম মুর্শেদী। মন্ত্রী পাপনের সঙ্গে প্রায় ৩ ঘণ্টার বৈঠকে বাফুফের চাওয়া ছিল অনেক। নারী সাফের স্বাগতিক হওয়ার জন্য মাঠ, প্রিমিয়ার লিগ ফুটবল আয়োজনের জন্য চারটি মাঠ চেয়েছে সংস্থাটি। তবে উল্লেখযোগ্য চাওয়ার মধ্যে মন্ত্রণালয়ের কাছে বাফুফের চাওয়া ছিল ১০০ কোটি টাকার সিড মানি বা থোক বরাদ্দ।
ফুটবলের উন্নয়ন প্রকল্পের জন্য সরকারের কাছে ৫ বছরের মেয়াদে ৫৮৭ কোটি টাকা চেয়েছিল বাফুফে। তবে অর্থ মন্ত্রণালয়ের আপত্তিতে তাদের সেই চাওয়া পূরণ হয়নি। এর আগে সরকারের কাছ থেকে ২০ কোটি টাকার সিড মানি পেয়েছিল ফেডারেশনটি। সেই অর্থ খরচের সঠিক কোনো হিসাব দিতে না পারায় অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে দূরত্ব তৈরি হয় বাফুফের।
নতুন মন্ত্রী পাপনের কাছে আবারও সিড মানি চেয়েছে বাফুফে। এবারের পরিমাণ ১০০ কোটি টাকা। এ বিষয়ে বাফুফের জ্যেষ্ঠ সহসভাপতি ও ফিন্যান্স কমিটির চেয়ারম্যান সালাম মুর্শেদি বলেছেন, ‘আমরা ফিফা-এএফসি থেকে যে বরাদ্দ পাই সেগুলো নির্দিষ্ট খাতে খরচ করতে হয়। টুর্নামেন্ট যেগুলো হয় সেগুলো পৃষ্ঠপোষকের মাধ্যমে আমাদের চালাতে হয়। আমরা সিড মানি বলে একটা প্রস্তাব দিয়েছি। শর্ত সাপেক্ষে যদি বাফুফেকে একটা বড় অর্থ দেওয়া হয় তাহলে সেটা স্থায়ী আমানত হিসেবে রেখে দেওয়া হবে। এখান থেকে যে ইন্টারেস্ট আসবে সেটা দিয়ে আমরা খেলাধুলা বা অন্যান্য উন্নয়নমূলক কাজগুলো করব।’
সরকারের কাছে বাফুফের এই চাওয়া উপস্থাপন করলে কতটুকু ফল আসবে তা নিয়ে নিজেই সন্দিহান পাপন। বাফুফের চাওয়ার বিপরীতে আপাতত পৃষ্ঠপোষক ব্যবস্থা করে দেওয়ার দিকে নজর দিচ্ছেন তিনি, ‘এ নিয়ে সরকারের সঙ্গে, মন্ত্রণালয়ের সঙ্গে বসতে হবে। কতটুকু রাজি করানো যাবে সেটা আমি জানি না। আমি আপাতত চেষ্টা করছি তাদের সামনে যেসব খেলা আছে সেসব খেলার পৃষ্ঠপোষক ব্যবস্থা করা যায় কিনা। যেসব অবকাঠামো আছে এই মুহূর্তে আছে, পরিকল্পনায় থাকা খেলাগুলো বাফুফে সেখানে শেষ করতে চায়। আপাতত নজর এতটুকুই।’
এই বছর নারী সাফের স্বাগতিক হওয়ার দৌড়ে আছে বাংলাদেশ। বঙ্গবন্ধু স্টেডিয়ামে সেই টুর্নামেন্ট করার ইচ্ছা থাকলেও স্টেডিয়াম তৈরি না হওয়ায় আপাতত পরিকল্পনা থেকে সরে আসছে বাফুফে। বিকল্প ভেন্যু হিসেবে কিংস অ্যারেনা বা আর্মি স্টেডিয়ামের নাম জানালেন সালাম মুর্শেদী।

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার পাল্টা জবাব দিচ্ছে ইরানও। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে ইরান। মধ্যপ্রাচ্যের এমন যুদ্ধাবস্থায় বেঁচে থাকাই হয়ে পড়েছে অনেক অনিশ্চিত। তাঁদের মধ্যে আছেন ইংল্যান্ডের কিংবদন্তি ফুটবলার রিও ফার্দিনান্দ ও তাঁর স্ত্রী কেট
১ ঘণ্টা আগে
আরও এক আইসিসি ইভেন্টে ব্যর্থ পাকিস্তান। ২০২৫ আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির পর ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপেও সেমিফাইনালে উঠতে পারেনি। যার পরিপ্রেক্ষিতে পাকিস্তানের ক্রিকেটারদের মোটা অঙ্কের টাকা জরিমানা করা হয়েছে। এবার পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) নির্বাচক কমিটি থেকে পদত্যাগ করেছেন দেশটির সাবেক এক
২ ঘণ্টা আগে
হ্যাটট্রিক শিরোপা হলো না উত্তরাঞ্চলের। আজ বিসিএল ওয়ানডের ফাইনালে টানা দুই বারের চ্যাম্পিয়ন মধ্যাঞ্চলের কাছে হেরে গেছে ৫ উইকেটে। বিসিএল ওয়ানডেতে এটি দ্বিতীয় শিরোপা মধ্যাঞ্চলের। এরে আগে তারা শিরোপা জিতেছিল ২০২১-২২ মৌসুমে। মিরপুর শেরেবাংলায় আজ প্রতিযোগিতার ফাইনালে উত্তরাঞ্চলের দেওয়া ২৩৯ রানের লক্ষ্য
২ ঘণ্টা আগে
দূরপাল্লার শট—এমন শটে কতবারই তো গোলের দেখা পেয়েছেন ঋতুপর্ণা চাকমা। হতাশও হয়েছেন। তবে এবারের হতাশাটা সবচেয়ে বেশি। চীনের মতো বড় দলের বিপক্ষে খেলার সুযোগই মেলে কপালগুণে, সেখানে গোল পাওয়ার কথা কল্পনাও করা যায় না। ঋতুপর্ণাকে ফিরে যেতে হলো তাই খুব কাছ থেকে।
৩ ঘণ্টা আগে