Ajker Patrika

ব্রাজিলের তারকা ফুটবলারকে নিয়ে দুঃসংবাদ

ক্রীড়া ডেস্ক    
ব্রাজিলের তারকা ফুটবলারকে নিয়ে দুঃসংবাদ
রাফিনিয়াকে দুই ম্যাচে পাবে না বার্সেলোনা। ছবি: সংগৃহীত

ফিফা উইন্ডোতে খেলতে যাওয়াটাই যেন কাল হয়ে দাঁড়াল রাফিনিয়ার। এবার তাঁকে নিয়ে ভুগতে হবে বার্সেলোনাকে। ব্রাজিলের তারকা ফরোয়ার্ডকে দুই ম্যাচে পাচ্ছে না বার্সা।

এক সপ্তাহের ব্যবধানে বার্সেলোনাকে খেলতে হবে দুই ম্যাচ। একটা লা লিগায়। আরেকটা চ্যাম্পিয়নস লিগে। দুটির কোনো ম্যাচেই রাফিনিয়াকে পাওয়া যাবে না বলে আজ নিশ্চিত করেছেন বার্সেলোনা কোচ হ্যান্সি ফ্লিক। বার্সা কোচ সাংবাদিকদের বলেন, ‘আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছি। তাই আগামীকাল (হেতাফের বিপক্ষে) সে খেলতে পারবে না। মঙ্গলবার ইস্তাম্বুলে চ্যাম্পিয়নস লিগে গ্যালাতাসারাইয়ের বিপক্ষেও তাকে পাওয়া যাবে না।’

সেপ্টেম্বর-অক্টোবরের ফিফা উইন্ডোতে ব্রাজিল তিন ম্যাচের দুটিই খেলেছে অস্ট্রেলিয়ার বিপক্ষে। অপর ম্যাচে ব্রাজিলের প্রতিপক্ষ ছিল ভারত। তবে রাফিনিয়া সকারুদের বিপক্ষে দুই ম্যাচ খেলেই হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েন। যার ফলে ভারত ম্যাচে খেলতে পারেননি ব্রাজিলের এই ফরোয়ার্ড। রাফিনিয়ার চোটের নেপথ্য কারণ হিসেবে ব্রাজিলের ঠাসা সূচি নিয়ে হতাশা প্রকাশ করেন ফ্লিক। বার্সা কোচ বলেন, ‘পরীক্ষার রিপোর্টে কিছু একটা ধরা পড়েছে। তবে সেটা গুরুতর চোট নয়।’

চোট সম্প্রতি রাফিনিয়ার ঘোরতর শত্রু হয়ে উঠেছে। ২০২৫-২৬ মৌসুমে হ্যামস্ট্রিংয়ের চোটে পড়ায় ক্লাব, আন্তর্জাতিক ফুটবলসহ ২৫ ম্যাচ মিস করেছিলেন তিনি। নতুন মৌসুমে শুরুটাও দারুণ করেন। ২০২৬-২৭ মৌসুমে বার্সেলোনার হয়ে সব ধরনের প্রতিযোগিতামূলক ফুটবল মিলে তিনি ৮ ম্যাচে ১৪ গোল করেছেন। অ্যাসিস্ট করেছেন ৩ গোলে। লা লিগায় দুটি হ্যাটট্রিকও করেছেন। তবে তাঁর ছন্দে থাকার পথে বাধা হয়ে দাঁড়াল চোট।

গত মৌসুমে চোটে পড়ায় রাফিনিয়ার একের পর এক ম্যাচ মিস করার কথা উল্লেখ করেছেন ফ্লিক। বার্সা কোচ বলেন, ‘আমাদের এ ব্যাপারে সতর্ক থাকতে হবে। গত মৌসুমে তার অনেক চোট ছিল। আমার মনে হয়, সে তিনবার চোটে পড়েছিল।’

বার্সেলোনার পরের ম্যাচ আগামীকাল হেতাফের বিপক্ষে। বাংলাদেশ সময় রাত ১০টা ৩০ মিনিটে শুরু হবে লা লিগার বার্সা-হেতাফে ম্যাচ। র‍্যামস পার্কে চ্যাম্পিয়নস লিগে ১৩ অক্টোবর গ্যালাতাসারাইয়ের বিপক্ষে খেলবে বার্সেলোনা। বার্সা-গ্যালাতাসারাই ম্যাচ বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত