
চোটে পড়ায় গতকাল অস্ট্রেলিয়ার বিপক্ষে সানকর্প স্টেডিয়ামে প্রীতি ম্যাচে পুরো ৯০ মিনিট খেলতে পারেননি রাফিনিয়া। ভারতের বিপক্ষে প্রীতি ম্যাচে তাঁর খেলা নিয়েও তৈরি হয় শঙ্কা। শেষ পর্যন্ত সেটাই সত্যি হলো।
ভারত ম্যাচে রাফিনিয়াকে পাচ্ছে না ব্রাজিল। আজ ব্রাজিল ফুটবল ফেডারেশন (সিবিএফ) এক বিবৃতিতে সেটা নিশ্চিত করেছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে গতকাল ডান ঊরুতে অস্বস্তি অনুভব করেন তিনি। ব্রাজিলের তারকা ফরোয়ার্ড তাই দলের সঙ্গে ভারত সফর করছেন না। তবে তাঁর পরিবর্তে কাউকে দলেও নেয়নি ব্রাজিল। ৩ অক্টোবর সল্টলেকের যুবভারতী স্টেডিয়ামে মুখোমুখি হবে ব্রাজিল-ভারত।
সানকর্প স্টেডিয়ামে গতকাল প্রথমার্ধের শেষ দিকে পেনাল্টিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে সমতাসূচক গোল করেন রাফিনিয়া। তবে দ্বিতীয়ার্ধের খেলা শুরু হতেই তাঁকে তুলে নেন কোচ কার্লো আনচেলত্তি। ৪৬ মিনিটে রাফিনিয়ার পরিবর্তে নামেন এনদ্রিক। পরবর্তীতে ব্রাজিল জেতে ৪-২ গোলে। ম্যাচের ৬ গোল করেন ছয় ভিন্ন ফুটবলার। ব্রাজিলের হয়ে গোল করেন ভ্যান্ডারসন, রাফিনিয়া, ব্রুনো গিমারেস ও ভিনিসিয়ুস জুনিয়র। অস্ট্রেলিয়ার দুই গোলদাতা আলেসান্দ্রো কিরকাটি ও কনর মেটকালফে।
চোট সম্প্রতি রাফিনিয়ার ঘোরতর শত্রু হয়ে উঠেছে। ২০২৫-২৬ মৌসুমে হ্যামস্ট্রিংয়ের চোটে পড়ায় ক্লাব, আন্তর্জাতিক ফুটবলসহ ২৫ ম্যাচ মিস করেছিলেন তিনি। নতুন মৌসুমে শুরুটাও দারুণ করেন। ২০২৬-২৭ মৌসুমে বার্সেলোনার হয়ে সব ধরনের প্রতিযোগিতামূলক ফুটবল মিলে তিনি ৮ ম্যাচে ১৪ গোল করেছেন। অ্যাসিস্ট করেছেন ৩ গোলে। লা লিগায় দুটি হ্যাটট্রিকও করেছেন। তবে তাঁর ছন্দে থাকার পথে বাধা হয়ে দাঁড়াল চোট।
এবারের ফিফা উইন্ডোতে তিন ম্যাচের দুটিই ব্রাজিল খেলেছে অস্ট্রেলিয়ার বিপক্ষে। সেলেসাওদের পরের ম্যাচের প্রতিপক্ষ ভারত। সল্টলেকে ৩ অক্টোবর ফুটবল ইতিহাসে প্রথমবার মুখোমুখি হচ্ছে তারা। এর আগে ২৫ সেপ্টেম্বর সুইজারল্যান্ডের কান্ট্রি ব্যাংক স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার কাছে হারতে হারতে বেঁচে যায় ব্রাজিল। রায়ানের শেষ মুহূর্তের হেড থেকে করা গোলে ১-১ সমতায় শেষ হয় ব্রাজিল-অস্ট্রেলিয়ার সেই ম্যাচ। গতকাল ৪-২ গোলে সহজে জিতেছে সেলেসাওরা।

ফিফা সভাপতি নির্বাচনের আগে সদস্যদেশগুলোর সমর্থন ধরে রাখতে বড় অঙ্কের অর্থ দেওয়ার উদ্যোগ নিচ্ছেন জিয়ান্নি ইনফান্তিনো। বিশ্ব ফুটবলের বাতাসে অন্তত এমনই গুঞ্জন। আসছে ১৫ অক্টোবর ফিফা কাউন্সিলের বৈঠকে ২১১ সদস্য সংস্থাকে অতিরিক্ত অর্থ দেওয়ার প্রস্তাব দিয়েছেন ফিফা সভাপতি। তবে কত অর্থ দেওয়া হবে, তা চূড়ান্ত নয়
৩৫ মিনিট আগে
আশঙ্কাটা অনেক দিন ধরেই ছিল। অবশেষে সেটাই হলো সত্যি। বাংলাদেশ সিরিজে খেলা হচ্ছে না সোফি মলিনোর। তবে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে খেলবেন মলিনো।
১ ঘণ্টা আগে
আইএল টি-টোয়েন্টির নিলামে ৪০০-এর বেশি ক্রিকেটার নাম লিখিয়েছেন। যাঁদের মধ্যে আছেন ১০ বাংলাদেশি। তাসকিন আহমেদ, নাহিদ রানা, রিশাদ হোসেনদের মতো তারকাদের ভিত্তিমূল্য কোটি টাকার কাছাকাছি।
১৩ ঘণ্টা আগে
কোচ হিসেবে হান্নান সরকারের অর্জন কোনো অংশে কম নয়। এ বছরের জানুয়ারিতে তাঁর দল বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) রাজশাহী ওয়ারিয়র্স চ্যাম্পিয়ন হয়েছে। ডিপিএলেও আবাহনীকে জিতিয়েছেন শিরোপা। এবার তিনিই কি না বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ‘ডি থ্রি ট্রফি’র সহকারী কোচ!
১৪ ঘণ্টা আগে