
সৌদি আরবের জেদ্দায় ক্রিকেট স্টেডিয়াম বানানোর পরিকল্পনা করছে পাকিস্তান। এ নিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ও সৌদি আরব ক্রিকেট ফেডারেশনের সঙ্গে আলোচনা চলছে। মরুর দেশে পাকিস্তান সুপার লিগ (পিএসএল) হতে পারে বলে পিসিবি সূত্রে জানা গেছে।
সৌদিতে স্টেডিয়াম তৈরির পরিকল্পনা পিসিবির গভর্নিং বোর্ডের অনুমোদন পেয়েছে। এই লক্ষ্যে এরই মধ্যে একটি ‘এক্সপ্রেশন অব ইন্টারেস্ট’ বা আগ্রহপত্র জমা দেওয়া হয়েছে বলে পিসিবি সূত্রে জানা গেছে। পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি সৌদি ক্রিকেট কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করছেন। পিসিবির ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, সৌদি আরবে ক্রিকেটের প্রসার ঘটাতে চায় পাকিস্তান। সেখানে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) কিছু ম্যাচ আয়োজন করতে আগ্রহী। তবে নতুন স্টেডিয়ামের কাজ শুরু করতে এখনো চুক্তি চূড়ান্ত হয়নি।
স্টেডিয়াম নির্মাণ করতে উপযুক্ত স্থান নির্বাচনের প্রক্রিয়া চলছে। পর্যাপ্ত দর্শক ধারণক্ষমতা ও ফ্লাডলাইটের ব্যবস্থা থাকবে সেখানে। তাতে করে পিএসএলের মতো টুর্নামেন্ট আয়োজন করা যাবে। পিসিবি সূত্রে জানা গেছে, সৌদি ক্রিকেট কর্মকর্তারা এই প্রকল্প নিয়ে পিসিবির সঙ্গে যোগাযোগ করেছিলেন। দুই দেশের মধ্যে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কের খাতিরেই সৌদিতে ক্রিকেট স্টেডিয়াম বানানোর পরিকল্পনা করছে পিসিবি।
সৌদি আরবে বিপুলসংখ্যক পাকিস্তানি ও দক্ষিণ এশীয় প্রবাসীর উপস্থিতিও পিসিবির আগ্রহের বড় কারণ। এখন পর্যন্ত মধ্যপ্রাচ্যে ক্রিকেটের প্রধান কেন্দ্র সংযুক্ত আরব আমিরাত। সেখানে নিয়মিত টেস্ট, আন্তর্জাতিক ম্যাচ, এশিয়া কাপ, আইপিএল এবং আইসিসি বিশ্বকাপের ম্যাচ হয়েছে। এ ছাড়া তাদের নিজস্ব ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টি (আইএল টি-টোয়েন্টি) রয়েছে।
আরব আমিরাতের দুবাই, আবুধাবি ও শারজায় তিনটি টেস্ট ভেন্যু আছে। ২০১০ থেকে ২০১৯ সাল পর্যন্ত পাকিস্তান তাদের হোম সিরিজ ও অন্যান্য আন্তর্জাতিক ম্যাচ সেখানেই আয়োজন করেছে। নিরাপত্তার শঙ্কায় বিদেশি খেলোয়াড়েরা পাকিস্তানে যেতে না চাইলে ২০১৬ সালে পিএসএল শুরু হয়েছিল দুবাই থেকে।
সৌদি আরব ২০০৩ সালে আইসিসির সদস্যপদ লাভ করে। পরে ২০১৬ সালে সহযোগী দেশের মর্যাদা পায়। ২০২৪ সালে জেদ্দায় আইপিএলের নিলাম হয়েছিল। ক্রিকেটের বাণিজ্য এবং বৈশ্বিক টুর্নামেন্টগুলো আয়োজনেই বোঝা যাচ্ছে, তারা ক্রিকেট নিয়ে কতটা আগ্রহী।

আগামী ৫ জুন সান মারিনোর বিপক্ষে প্রীতি ম্যাচ খেলার কথা রয়েছে বাংলাদেশের। নতুন কোচের অধীনেই ইউরোপের মাটিতে খেলবেন হামজা-শমিতরা।
৯ ঘণ্টা আগে
বাংলাদেশ সফররত নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দল দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ১৫ সদস্যের ঘোষিত দলে নতুন মুখ আব্দুল গাফফার সাকলাইন। তিন ম্যাচের সিরিজের প্রথম ২টি টি-টোয়েন্টির দলে তিন পেসার মোস্তাফিজুর রহমাান, তাসকিন আহমেদ এবং নাহিদ রানাকে বিশ্রাম দেওয়া হয়েছে।
১০ ঘণ্টা আগে
২০২৬ বিসিএলের শুরুর দিনে ব্যাটে-বলের লড়াই চলেছে সমানে সমানে। প্রথম দিনে কোনো সেঞ্চুরি না হলেও তিনটা ফিফটি হয়েছে। বোলিংয়ে আলো ছড়িয়েছেন তাইজুল ইসলাম ও আবদুল্লাহ আল মামুন।
১২ ঘণ্টা আগে
৪ ম্যাচে সমান ৮ পয়েন্ট হলেও গোল গড়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে কিংস, রানার্সআপ মোহামেডান। প্রথম কোয়ালিফায়ারে মুখোমুখি ব্রাদার্স–কিংস। এলিমিনেটরে মোহামেডান কাকে পাবে তা জানা যাবে আগামী মঙ্গলবার।
১৩ ঘণ্টা আগে