
বাংলাদেশ পুলিশের পোশাকের রং পরিবর্তন নিয়ে চলমান আলোচনা-সমালোচনার মধ্যে আবারও নতুন রং নির্ধারণের উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন প্রস্তাব অনুযায়ী, পুলিশের পোশাকে গাঢ় নীল ও হালকা অলিভ (জলপাই) রঙের সংমিশ্রণ ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ লক্ষ্যে পুলিশ ড্রেস রুলস, ২০২৫ সংশোধনের প্রস্তাব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। সম্প্রতি পুলিশ সদর দপ্তরের লজিস্টিকস শাখার অতিরিক্ত ডিআইজি মো. সারোয়ার জাহান স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, আগে জারি করা এসআরও অনুযায়ী পুলিশের শার্ট গাঢ় ধূসর এবং প্যান্ট গাঢ় নীল থেকে পরিবর্তন করে শার্ট লৌহ রং ও প্যান্ট কফি রং নির্ধারণ করা হয়েছিল। তবে মাঠপর্যায়ে এ পরিবর্তন নিয়ে পুলিশ সদস্যদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া দেখা দেয়। বিষয়টি নিয়ে বাহিনীর ভেতরে-বাইরে ব্যাপক আলোচনা-সমালোচনার পর নতুন করে রং নির্ধারণের উদ্যোগ নেওয়া হয়।
প্রস্তাব অনুযায়ী, সব মেট্রোপলিটন (মহানগর) পুলিশের শার্ট হবে হালকা অলিভ (জলপাই) রঙের। এপিবিএন, এসপিবিএন, এসবি, সিআইডি ও র্যাব ছাড়া অন্যান্য ইউনিটের শার্টের রং হবে গাঢ় নীল। উভয় ক্ষেত্রেই প্যান্টের রং নির্ধারণ করা হয়েছে টিসি টুইল খাকি।
এই পরিবর্তন কার্যকর করতে পুলিশ ড্রেস রুলস, ২০২৫-এর একাধিক বিধি সংশোধনের প্রস্তাব করা হয়েছে। এ-সংক্রান্ত প্রজ্ঞাপনের খসড়াও এরই মধ্যে পাঠানো হয়েছে বলে জানা গেছে।
সংশ্লিষ্ট সূত্রের দাবি, পোশাক সরবরাহ প্রাপ্যতার ভিত্তিতে হওয়ায় এ পরিবর্তনে সরকারের অতিরিক্ত কোনো আর্থিক ব্যয় হবে না।

দেশে পর্যাপ্ত সার মজুত থাকার সরকারি দাবির মধ্যেই কৃষকেরা কেন সার পাচ্ছেন না—এ প্রশ্নে জাতীয় সংসদে সরকারের সমালোচনা করেছেন বিরোধী দলের সংসদ সদস্যরা। তাঁদের অভিযোগ, দেশে সারের ঘাটতি না থাকলেও সরবরাহ, ডিলার ব্যবস্থাপনা, কালোবাজারি ও বিতরণব্যবস্থার দুর্বলতার কারণে কৃষকেরা সংকটে পড়ছেন...
১ ঘণ্টা আগে
জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনিকে উদ্দেশ করে ডেপুটি স্পিকার কায়সার কামাল বলেছেন, ‘মাননীয় চিফ হুইপ লবিতে যাবেন, আর না হয় সিটে বসবেন, প্লিজ। দিস ইস অ্যাবসার্ড।’
২ ঘণ্টা আগে
জাতীয় সংসদে ব্যাংক রেজল্যুশন (সংশোধন) বিল পাস হয়েছে। এরপর বিলের আলোচনায় স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানার বক্তব্য ঘিরে সংসদে হট্টগোলও তৈরি হয়। রুমিন বিএনপির সমালোচনা করে বক্তব্য দিলে সরকারি দলের সদস্যরা হইচই-হট্টগোল করে প্রতিবাদ জানান...
৩ ঘণ্টা আগে
সরকারদলীয় সংসদ সদস্য (হবিগঞ্চ-১) রেজা কিবরিয়াকে সভাপতি করে অনুমিত হিসাব-সম্পর্কিত সংসদীয় কমিটি গঠন করা হয়েছে। এ ছাড়া ধর্ম মন্ত্রণালয় ও অর্থ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি পুনর্গঠন করা হয়েছে। আজ বুধবার জাতীয় সংসদে চিফ হুইপ নূরুল ইসলাম মনি পৃথকভাবে কমিটি গঠন ও পুনর্গঠনের প্রস্তাব করেন।
৩ ঘণ্টা আগে