
এশিয়ান গেমসে সপ্তম হওয়া বাংলাদেশের সামনে এবার এশিয়ার সেরা দলগুলোর সঙ্গে খেলার সুযোগ। ২৭ অক্টোবর থেকে ভারতের পাঞ্জাবে অনুষ্ঠেয় এশিয়ান চ্যাম্পিয়নস ট্রফিতে খেলবে বাংলাদেশ। আগামী বছর চিলিতে অনুষ্ঠেয় অলিম্পিক বাছাইপর্বেও জায়গা করে নেওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।
পাকিস্তান নাম প্রত্যাহার করে নেওয়ায় বাংলাদেশকে টুর্নামেন্টে খেলার আমন্ত্রণ জানিয়েছে আন্তর্জাতিক হকি ফেডারেশন (এফআইএইচ)। রিজার্ভ দল হিসেবে থাকা বাংলাদেশ আগামী এক-দুই দিনের মধ্যে এশিয়ার বনেদি মঞ্চে খেলার আনুষ্ঠানিক আমন্ত্রণপত্র পাওয়ার আশা করছে।
ভারত ও পাকিস্তানের রাজনৈতিক টানাপোড়েনের কারণে পাকিস্তান টুর্নামেন্ট থেকে সরে দাঁড়িয়েছে। ২৭ অক্টোবর শুরু হয়ে ৫ নভেম্বর পর্যন্ত চলবে এশিয়ান চ্যাম্পিয়নস ট্রফি। সময় কম থাকায় দ্রুতই প্রস্তুতি শুরু করতে চায় বাংলাদেশ হকি ফেডারেশন।
এশিয়ান গেমসে সপ্তম হওয়ায় অলিম্পিক বাছাইয়ে বাংলাদেশের খেলা নিয়ে অনিশ্চয়তা ছিল। গেমসের ফলের ভিত্তিতে এশিয়ার ছয়টি দলের বাছাইপর্বে খেলার কথা থাকলেও চ্যাম্পিয়ন ভারত সরাসরি অলিম্পিকে জায়গা পাওয়ায় সমীকরণ বদলে গেছে। তাতে ষষ্ঠ দল হিসেবে বাছাইপর্বে খেলার সুযোগ পেয়েছে বাংলাদেশ।

লিওনেল মেসির আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের দুই দিন হতে চলল। কিন্তু যে মেসি দীর্ঘ ২১ বছর আর্জেন্টিনার হয়ে অসংখ্য রেকর্ড, দেশটির ভক্ত-সমর্থকদের মনে রাখার মতো এত মুহূর্ত উপহার দিয়েছেন, তাঁকে কি এত সহজে ভোলা যায়! সামাজিক মাধ্যমে চোখ পড়তেই এখনো দেখা যায় আর্জেন্টিনার তারকা ফুটবলারকে নিয়ে একের পর এক পোস্ট।
৫ ঘণ্টা আগে
২০১৭ সালে টেস্ট মর্যাদা পেলেও আফগানিস্তান গড়ে বছরে দুটি করে টেস্ট খেলারও সুযোগ পায় না। সীমিত ওভারের ক্রিকেটে নিয়মিত ম্যাচ খেলা আফগানরা ক্রিকেটের রাজকীয় সংস্করণে খেলে দীর্ঘ বিরতিতে। টেস্টে তাদের পারফরম্যান্সও আশানুরূপ নয়। আফগানিস্তানের প্রধান কোচ রিচার্ড পাইবাস বাংলাদেশের বিপক্ষে ম্যাচটাকেই পাখির চোখ
৬ ঘণ্টা আগে
বাংলাদেশের জার্সিতে অভিষেকের পর এবার ক্লাব ফুটবলেও বড় স্বীকৃতি পেলেন ফারহান আলী ওয়াহিদ। ইংলিশ ক্লাব ফুলহামের ২০২৬ সালের বর্ষসেরা একাডেমি খেলোয়াড়ের জিতেছেন বাংলাদেশের এই তরুণ উইঙ্গার। সতীর্থদের ভোটে তাঁকে বেছে নেওয়া হয়েছে এই পুরস্কারের জন্য।
৬ ঘণ্টা আগে
টেস্টে বাংলাদেশ সম্প্রতি দুর্দান্ত খেলছে। গত বছরের নভেম্বর থেকে হিসেব করলে এখন পর্যন্ত ৭ টেস্ট খেলে জিতেছে ৫ টেস্ট। আজ আবুধাবিতে আফগানিস্তানের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। অধিনায়ক নাজমুল হোসেন শান্তর চাওয়া বাংলাদেশ যেন অনেক বেশি টেস্ট খেলার সুযোগ পায়।
৭ ঘণ্টা আগে