লর্ডসে ইংল্যান্ড-পাকিস্তানের দ্বিতীয় টেস্ট চলাকালে ইমরান খানের দুই ছেলের সাক্ষাৎকার সম্প্রচার ঘিরে তৈরি হওয়া বিতর্কে মুখ খুলেছেন পাকিস্তানের কোচ সরফরাজ আহমেদ। বিষয়টি নিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ও ইংল্যান্ড ক্রিকেট কর্তৃপক্ষের মধ্যে আলোচনার ব্যাপারে কিছুই জানেন না বলে দাবি করেছেন তিনি।
সাবেক পাকিস্তান অধিনায়ক ও দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান বর্তমানে পাকিস্তানের কারাগারে রয়েছেন। তাঁকে নিয়ে তার দুই ছেলে সুলেমান ও কাসিম খানের একটি পূর্বধারণকৃত সাক্ষাৎকার নেন সাবেক ইংল্যান্ড অধিনায়ক মাইক আথারটন। সাক্ষাৎকারে তাঁরা কারাগারে থাকা বাবার স্বাস্থ্য ও ক্রমশ অবনতিশীল দৃষ্টিশক্তি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।
দ্বিতীয় টেস্টের প্রথম দিনের লাঞ্চ বিরতিতে ১৮ মিনিটের সেই সাক্ষাৎকার সম্প্রচার করে স্কাই স্পোর্টস। তবে সম্প্রচারটি নিয়ে আপত্তি ছিল পিসিবির। এমনকি স্কাই স্পোর্টস সাক্ষাৎকারটি সম্প্রচারের সিদ্ধান্তে অনড় থাকায় লাঞ্চ বিরতির পর পাকিস্তানি ক্রিকেটারদের মাঠে না পাঠানোর কথাও নাকি বিবেচনা করেছিল বোর্ড।
পরে স্কাই স্পোর্টস সাক্ষাৎকারটির সম্প্রচার কিছু সময়ের জন্য পিছিয়ে দেয়। শেষ পর্যন্ত লাঞ্চ বিরতিতেই সেটি প্রচার করা হয়। ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের হস্তক্ষেপের পর পিসিবির অভিযোগের বিষয়টিরও সমাধান হয় এবং পাকিস্তান দল মধ্যাহ্ন বিরতির পর মাঠে নামে।
তবে এসব বোর্ড পর্যায়ের আলোচনা সম্পর্কে নিজের অজ্ঞতার কথাই জানিয়েছেন সরফরাজ। সংবাদ সম্মেলনে এ প্রসঙ্গে প্রশ্ন করা হলে পাকিস্তান কোচ বলেন, ‘আমি কিছুই জানি না। আমি শুধু ম্যাচ নিয়েই মনোযোগী।’
সাক্ষাৎকারের প্রসঙ্গ টেনে আরও প্রশ্ন করা হলে সরফরাজের জবাব, ‘আপনি কি সাক্ষাৎকারের কথা বলছেন? আমরা সাক্ষাৎকারের বিষয়ে কিছুই জানি না।’ লাঞ্চ বিরতির সময় পাকিস্তানের ক্রিকেটাররা মাঠের বাইরে ছিলেন বলেও জানান তিনি। দলের সবাই স্বাভাবিক ছিলেন উল্লেখ করে সরফরাজ বলেন, ‘সবাই ঠিক আছে। সে সময় আমরা লাঞ্চ করছিলাম।’
সাক্ষাৎকার বিতর্কের মধ্যেই মাঠের ক্রিকেটেও কঠিন পরিস্থিতিতে রয়েছে পাকিস্তান। প্রথম ইনিংসে মাত্র ১১০ রানে গুটিয়ে যাওয়ার পর দ্বিতীয় দিন শেষে ম্যাচের নিয়ন্ত্রণ অনেকটাই নিজেদের হাতে নিয়েছে ইংল্যান্ড।
দ্বিতীয় ইনিংসে ২২ ওভারে ৩ উইকেটে ৮১ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শেষ করে স্বাগতিকেরা। ২৬১ রানের লিড নিয়ে তৃতীয় দিন শুরু করবে জো রুটের দল।

চট্টগ্রাম থেকে আবুধাবি—গুগল ম্যাপসের হিসেবে দূরত্ব ৩৮০০ কিলোমিটার। দীর্ঘ দূরত্বের মতো বাংলাদেশের অপেক্ষাটাও ছিল অনেক বড়। ১৩ বছর পর টেস্টে হাসান মাহমুদের হাত ধরেই বাংলাদেশ পেল আরেক হ্যাটট্রিকের দেখা। আফগানিস্তানের বিপক্ষে রেকর্ড বই ওলট পালট করে দেওয়া হাসান পেলেন আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) প
১২ ঘণ্টা আগে
প্রতিভা অন্বেষণমূলক আয়োজন নতুন কুঁড়িতে ১৬ লাখেরও বেশি খেলোয়াড় নিবন্ধন করেছে। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক আজ তা নিশ্চিত করেছেন।
১৩ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে জয় তো দূরে থাক। বাংলাদেশ নারী ক্রিকেট দল ন্যুনতম প্রতিদ্বন্দ্বিতাও করতে পারল না। নিগার সুলতানা জ্যোতির দলকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ।
১৪ ঘণ্টা আগে
অ্যালান ডোনাল্ডের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ছিন্ন হয়েছে তিন বছর আগে। এবার তিনি আরেক দায়িত্ব পেলেন। দক্ষিণ আফ্রিকার এক ফ্র্যাঞ্চাইজির বোলিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন তিনি।
১৪ ঘণ্টা আগে