Ajker Patrika

বাংলাদেশের আগুনে বোলিংয়ে পুড়ছে পাকিস্তান

ক্রীড়া ডেস্ক    
বাংলাদেশের আগুনে বোলিংয়ে পুড়ছে পাকিস্তান
বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিংয়ে চোখে সর্ষেফুল দেখছে পাকিস্তান। ছবি: ক্রিকইনফো

লক্ষ্য ৫০ ওভারে ২৯১ রান। ওভারপ্রতি ছয়ের চেয়েও কম। সিরিজ জিততে যেখানে ঠাণ্ডা মাথায় খেলা দরকার, পাকিস্তান সেখানে চড়াও হয়ে খেলতে যাচ্ছে বাংলাদেশের ওপর। বেশি আক্রমণাত্মক খেলতে গিয়েই একের পর এক উইকেট হারাচ্ছে পাকিস্তান।

বাংলাদেশ-পাকিস্তান প্রথম দুই ওয়ানডে হয়েছে একতরফা। প্রথম দুই ম্যাচ শেষে সিরিজ ১-১ সমতায় থাকায় আজকের তৃতীয় ওয়ানডে হয়ে গেছে সিরিজ নির্ধারণী। ২৯১ রানের লক্ষ্যে নেমে বিপাকে পাকিস্তান। এই প্রতিবেদন লেখা পর্যন্ত সফরকারীরা ৫ ওভারে ৩ উইকেটে করেছে ৩৫ রান।

প্রথম তিন ওভারেই একটি করে উইকেট হারিয়েছে পাকিস্তান। প্রথম ওভারের পঞ্চম বলে তাসকিন আহমেদের হঠাৎ লাফিয়ে ওঠা বলে কিছু বুঝে ওঠার আগেই খোঁচা দিয়েছেন সাহিবজাদা ফারহান। উইকেটরক্ষক লিটন দাস সহজেই সেটা তালুবন্দী করেছেন। ঠিক তার পরের ওভারে আরেক ওপেনার মাজ সাদাকাতকে ফেরান নাহিদ রানা। শর্ট বলে তুলে মারতে গেলে টাইমিংয়ে গড়বড় হওয়া বল ক্যাচ ধরেছেন লিটন। ফারহান, সাদাকাত দুজনেই ৬ রান করেছেন। যেখানে সাদাকাত আউট হওয়ার আগেই একটা ছক্কা মেরেছিলেন রানার ওভারে।

তাসকিন-রানা-তাসকিন—এভাবেই আজ পাকিস্তানের উইকেট নিচ্ছিলেন বাংলাদেশের বোলাররা। তৃতীয় ওভারের পঞ্চম বলে মোহাম্মদ রিজওয়ানকে (৪) অসাধারণ এক ডেলিভারিতে বোল্ড করেন তাসকিন। দ্রুত ৩ উইকেট হারিয়ে ২.৫ ওভারে ৩ উইকেটে ১৭ রানে পরিণত হয় পাকিস্তান। চাপে পড়ার পর সফরকারীদের টেনে তোলার দায়িত্ব এখন গাজী ঘোরি ও আবদুল সামাদের কাঁধে। যাঁদের মধ্যে ঘোরির আজ আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছে। তিনি ও সামাদ ১২ ও ৯ রানে ব্যাটিং করছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হাদি হত্যা: ফয়সালদের সীমান্ত পার করা ফিলিপ সাংমার স্বীকারোক্তিতে নতুন তথ্য

সংবিধান সংস্কার পরিষদ গঠন: সময় শেষ, এখন কী হবে

প্রাকৃতিক দুর্গ ইরান কেন দুর্জেয়, স্থল অভিযানে যেসব চ্যালেঞ্জের মুখে পড়বে যুক্তরাষ্ট্র

৪২ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ

আজকের রাশিফল: অন্যের ব্যক্তিগত জীবনে উঁকি মারা বন্ধ করুন, মোবাইল পাসওয়ার্ড বদলান

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত