
২০২৫ সালে প্রথমবার আয়োজিত মেয়েদের ইমার্জিং নেশনস ট্রফিতে ছিল না বাংলাদেশ। সেবার ৮ সহযোগী সদস্য দল নিয়ে টুর্নামেন্ট আয়োজন করেছিল আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। টুর্নামেন্টের দ্বিতীয় সংস্করণে বাংলাদেশকে যুক্ত করার কথা ভাবছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
৮ দলের পরিবর্তে এ বছরের নভেম্বরে ১০ দল নিয়ে দ্বিতীয় নারী ইমার্জিং নেশনস ট্রফি হতে যাচ্ছে বলে ক্রিকবাজ গতকাল একটি প্রতিবেদন প্রকাশ করেছে। যার মধ্যে পাঁচটিই টেস্ট খেলুড়ে দল। পরশু অনলাইনে আইসিসির প্রধান নির্বাহীদের নিয়ে অনুষ্ঠিত বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাংলাদেশ, শ্রীলঙ্কা, পাকিস্তান, জিম্বাবুয়ে, আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস, স্কটল্যান্ড, থাইল্যান্ড, সংযুক্ত আরব আমিরাত, পাপুয়া নিউগিনি—এই ১০ দল নিয়ে হতে পারে এবারের নারী ইমার্জিং টুর্নামেন্ট। তবে ভেন্যু এখনো ঠিক হয়নি।
ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট, আইসিসি, এসিসির ইভেন্ট মিলিয়ে মেয়েদের ক্রিকেটের টুর্নামেন্টও গত কয়েক বছরে অনেক বেড়েছে। ২০২৫ সালের ২০ নভেম্বর থেকে ৩০ নভেম্বর হয়েছিল নারী ইমার্জিং ট্রফির প্রথম ইভেন্ট। স্বাগতিক থাইল্যান্ডের পাশাপাশি স্কটল্যান্ড, নেদারল্যান্ডস, সংযুক্ত আরব আমিরাত, পাপুয়া নিউগিনি, নামিবিয়া, উগান্ডা, তানজানিয়া অংশ নিয়েছিল। থাইল্যান্ড, আমিরাত, স্কটল্যান্ড এবং নেদারল্যান্ডস–চার দলের পয়েন্ট সমান ছিল। নেট রানরেটে এগিয়ে থেকে চ্যাম্পিয়ন হয়েছিল থাইল্যান্ড।
গত বছরের সেপ্টেম্বর থেকে ভারত-শ্রীলঙ্কার যৌথ আয়োজনে হয়েছিল নারী ওয়ানডে বিশ্বকাপ। ভারতে পাকিস্তান ক্রিকেট দল ভারতে না খেলে তাদের ম্যাচগুলো শ্রীলঙ্কায় খেলেছিল। দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে নিজেদের ইতিহাসে প্রথম নারী ওয়ানডে বিশ্বকাপ জিতেছিল ভারত। চ্যাম্পিয়ন ভারতের অধিনায়ক ছিলেন হারমানপ্রীত কৌর। সাত মাস পর আইসিসির আরেক ইভেন্ট হচ্ছে ইংল্যান্ডে। ১২ দলের টি-টোয়েন্টি বিশ্বকাপ ইংল্যান্ডে হবে ১২ জুন থেকে ৫ জুলাই পর্যন্ত। ‘এ’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা ও নেদারল্যান্ডস।
মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপের সময় চলবে ফুটবল বিশ্বকাপ। ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার যৌথ আয়োজনে হবে ২৩তম ফুটবল বিশ্বকাপ। যদিও নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ আগেভাগেই শেষ হচ্ছে। আর আগামী বছর নারী অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ হতে পারে বাংলাদেশে।

ইয়োহান ক্রুইফ, মার্কো ফন বাস্তেন, রুড গুলিত, ডেনিস বার্গক্যাম্প, আরিয়ান রোবেন—চাইলে ডাচ কিংবদন্তি ফুটবলারদের এই তালিকাটাকে অনেক লম্বা করা যায়। বিশ্ব ফুটবলে ছাপ রাখা অনেক ফুটবলারই জন্ম নিয়েছে দেশটিতে। কিন্তু দুর্ভাগ্য, কখনোই বিশ্বকাপ জিততে পারেনি নেদারল্যান্ডস।
২ ঘণ্টা আগে
বাংলাদেশের কাছে ধবলধোলাইয়ের পর সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে পাকিস্তানের ওপর দিয়ে। রমিজ রাজা, বাসিত আলী, কামরান আকমালরা ধুয়ে দিচ্ছেন পাকিস্তানকে। সবচেয়ে বেশি ঝড় বয়ে যাচ্ছে পাকিস্তান অধিনায়ক শান মাসুদের ওপর দিয়ে। বাংলাদেশের কাছে ধবলধোলাই হওয়ার পর নেতৃত্ব হারানোর শঙ্কায় আছেন তিনি।
৩ ঘণ্টা আগে
২০২৬ লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল) শুরু হতে এখনো বাকি দেড় মাস। গতকাল থেকেই ফ্র্যাঞ্চাইজিগুলো তারকা ক্রিকেটারদের দলে ভেড়াতে শুরু করেছে। এখন পর্যন্ত দুই বাংলাদেশি ক্রিকেটার দল পেয়েছেন এবারের এলপিএলে। শ্রীলঙ্কার এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে সাকিব আল হাসান, তাসকিন আহমেদ খেলবেন একই দলে।
৪ ঘণ্টা আগে
শেষভাগে এসে পড়েছে ২০২৬ আইপিএল। লিগ পর্বের আর মাত্র তিন ম্যাচ বাকি। বাংলাদেশ সময় আজ রাত ৮টায় লক্ষ্ণৌর মাঠে শুরু হবে লক্ষ্ণৌ সুপার জায়ান্টস-পাঞ্জাব কিংস ম্যাচ। প্রথম সাত ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে দীর্ঘদিন পয়েন্ট টেবিলের শীর্ষে ছিল পাঞ্জাব। তবে টানা ৬ ম্যাচ হেরে বেকায়দায় পড়ে পাঞ্জাব। ১৩ পয়েন্ট নিয়ে এখন দল
৪ ঘণ্টা আগে