
নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে অধিনায়কত্ব ও ব্যাটিং—দুই বিভাগেই যেন অচেনা ছিলেন রোহিত শর্মা। দলও হয়েছে ধবলধোলাই। রোহিতের অধিনায়কত্ব চালিয়ে যাওয়া নিয়ে এরই মধ্যে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। সপ্তাহ দুয়েকের বিরতি শেষে ভারত যাবে অস্ট্রেলিয়া সফরে।
নভেম্বর-ডিসেম্বর-জানুয়ারিতে অজিদের বিপক্ষে ৫ টেস্টের সিরিজ খেলবে ভারত। তবে অস্ট্রেলিয়া ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এই সিরিজে প্রথম না খেলার সিদ্ধান্ত নিয়েছেন ভারতের অধিনায়ক। রোহিত জানিয়েছেন, ব্যক্তিগত কারণে হয়তো প্রথম টেস্টে খেলতে পারবেন না।
স্পষ্টই দলের সঙ্গে অস্ট্রেলিয়া সফরে যাওয়া হচ্ছে না রোহিতের। সংবাদমাধ্যমকে খবর, রোহিতের স্ত্রী রিতিকা সাজদেহ সন্তানসম্ভবা। দ্বিতীয়বার বাবা হতে চলেছেন রোহিত। তাই পার্থে প্রথম টেস্টে থাকতে পারবেন না। নিউজিল্যান্ডের কাছে ধবলধোলাইয়ের পরও রোহিতও বলেছেন, ‘এখনো পর্যন্ত আমি নিশ্চিত নই যেতে পারব কি না। দেখা যাক কী হয়।’
অস্ট্রেলিয়া-ভারতের পার্থ টেস্ট শুরু হবে ২২ নভেম্বর। রোহিত খেলতে না থাকলে ভারতকে নেতৃত্ব দেবেন সহ-অধিনায়ক যশপ্রীত বুমরা। শেষ পাঁচ টেস্টে রোহিতের ব্যাট থেকে এসেছে মাত্র এক ফিফটি। এর মধ্যে ৬ ইনিংসে আউট হয়েছেন এক অঙ্কের ঘরে।
ওয়াংখেড়েতে আজ হারের দায় তুলে নিলেন রোহিত নিজের কাঁধে, ‘অধিনায়ক হিসেবে দলকে নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে আমি আমার সেরা জায়গায় ছিলাম না। ব্যাট হাতেও নিজের সেরা জায়গায় ছিলাম না। আমি হতাশ।’

বাবা হারানোর শোকে এখনো মুহ্যমান লিওনেল মেসি। গত ৮ আগস্ট না ফেরার দেশে পাড়ি জমান তারকা ফুটবলারের বাবা হোর্হে মেসি। চার দিন পর হোর্হেকে নিয়ে সামাজিক মাধ্যমে এক আবেগঘন বার্তা দিয়েছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক।
১ ঘণ্টা আগে
প্রায় দুই যুগের অপেক্ষা শেষ হচ্ছে বাংলাদেশের। ২০০৩ সালের পর প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে নামছে বাংলাদেশ। ডারউইনে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে কাল সকালে অজিদের বিপক্ষে খেলতে নামবে অতিথিরা। তার আগে দোয়া চাইলেন মুমিনুল হক সৌরভ।
২ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়ায় বাংলাদেশ ক্রিকেট দল সফর করলেও দ্বিপক্ষীয় সিরিজ হয় না বললেই চলে। ২০০৮ সালে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ধবলধোলাই হওয়ার পর এবার অস্ট্রেলিয়ায় বাংলাদেশ গেল টেস্ট সিরিজ খেলতে। অস্ট্রেলিয়া সিরিজ শুরুর আগে কারও মিলেছে সুখবর, আবার কেউ পেলেন দুঃসংবাদ।
৩ ঘণ্টা আগে
এই প্রশ্ন উঠার পেছনে মূল কারণ সাম্প্রতিক সময়ে বাংলাদেশের বাজে ব্যাটিং। ব্যাটিং ব্যর্থতায় জিম্বাবুয়ে সফরে একমাত্র টেস্টে ইনিংস ও ৮৫ রানে হেরেছে শান্তরা; তাও মাত্র আড়াই দিনেই। অস্ট্রেলিয়া সফরেও ব্যাটিংয়ে দৈন্যদশা ভোগাচ্ছে বাংলাদেশকে। একমাত্র প্রস্তুতি ম্যাচে পুরো তিন দিন খেলতে পারেনি অতিথিরা। দ্বিতীয়
৩ ঘণ্টা আগে