
এশিয়ান গেমসের কোয়ার্টার ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ চূড়ান্ত হয়েছে। শেষ চারে উঠার মিশনে মালয়েশিয়ার বিপক্ষে খেলতে নামবে লিটন দাসের দল।
বৃষ্টিতে ‘বি’ গ্রুপের মালয়েশিয়া ও ওমানের ম্যাচটি পরিত্যক্ত হয়েছে। তাতেই কোয়ার্টারে খেলার পথ খুলে যায় মালয়েশিয়ার। ম্যাচ পরিত্যক্ত হওয়ায় দুই দল একটি করে পয়েন্ট পেয়েছে। দুই ম্যাচে তিন পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে উঠেছে মালয়েশিয়া।
‘বি’ গ্রুপ থেকে দ্বিতীয় দল হিসেবে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে হংকং। তাদের পয়েন্ট দুই। পাকিস্তানের বিপক্ষে খেলবে হংকং। এক পয়েন্ট নিয়ে গ্রুপ পর্বেই থেমে গেছে ওমানের অভিযান।
‘এ’ গ্রুপের শেষ ম্যাচেও বৃষ্টি বাধা হয়ে দাঁড়ায়। জাপান ও নেপালের ম্যাচ পরিত্যক্ত হওয়ায় নেপাল গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে। দুই পয়েন্ট নিয়ে রানার্সআপ হয়েছে আফগানিস্তান। স্বাগতিক জাপানকে বিদায় নিতে হয়েছে গ্রুপ পর্ব থেকেই।
আগেই র্যাঙ্কিংয়ের ভিত্তিতে সরাসরি কোয়ার্টার ফাইনালে জায়গা পেয়েছিল বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কা। গ্রুপ পর্ব শেষে এই চার দলের সঙ্গে শেষ আটের লড়াইয়ে যোগ দিয়েছে মালয়েশিয়া, হংকং, নেপাল ও আফগানিস্তান।
কোয়ার্টার ফাইনালের সূচিও চূড়ান্ত হয়েছে। সোমবার প্রথম ম্যাচে পাকিস্তান খেলবে হংকংয়ের বিপক্ষে। একই দিন দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে ভারতের প্রতিপক্ষ আফগানিস্তান। মঙ্গলবার সকালে শ্রীলঙ্কা খেলবে নেপালের বিপক্ষে। এরপর বেলা ১টা ৩০ মিনিটে বাংলাদেশের মুখোমুখি হবে মালয়েশিয়া। বাংলাদেশ সময় অনুযায়ী ম্যাচটি শুরু হবে সকাল ১১টায়।
মালয়েশিয়ার বিপক্ষে বাংলাদেশের আগের দেখাও এশিয়ান গেমসেই। ২০২৩ সালে চীনের হাংজুতে কোয়ার্টার ফাইনালে মালয়েশিয়াকে ২ রানে হারিয়েছিল বাংলাদেশ। এবার ফের মাঠে নামবে এই দুই দল।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজের বাকি দুই ম্যাচে জশ ইংলিসকে পাচ্ছে না অস্ট্রেলিয়া। ডান হাতের তর্জনীতে চিড় ধরায় সিরিজের দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে থেকে ছিটকে গেছেন এই উইকেটরক্ষক ব্যাটার।
৩১ মিনিট আগে
লিওনেল স্কালোনিকে নিয়ে আর্জেন্টিনা সমর্থকদের জন্য এলো সুখবর। বিশ্বকাপজয়ী কোচের সঙ্গে চুক্তি নবায়নের আনুষ্ঠানিক আলোচনা শুরু করেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। সভাপতি ক্লদিও তাপিয়া এ নিয়ে স্কালোনির সঙ্গে বৈঠকও করেছেন। এমনটাই জানিয়েছে টিওয়াইসি স্পোর্টস।
১ ঘণ্টা আগে
২০২৭ আফ্রিকা কাপ অব নেশনসের বাছাইপর্বে শুরুটা ভালো হলো না মিসরের। কায়রো ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে অ্যাঙ্গোলার সঙ্গে গোলশূন্য ড্র করে ঘরের মাঠে গুরুত্বপূর্ণ দুই পয়েন্ট হারিয়েছে ফারাওরা।
৩ ঘণ্টা আগে
তিন বছর পর ইতালির ডাগআউটে ফিরেছেন রবার্তো মানচিনি। তবে প্রত্যাবর্তনটা মনে রাখতে চাইবেন না এই কোচ। উয়েফা নেশনস লিগে নিজেদের মাঠে বেলজিয়ামের কাছে ২-০ গোলে হেরেছে ইতালি। ম্যাচ শেষে ঘরের মাঠে সমর্থকদের দুয়োও শুনতে হয়েছে চারবারের বিশ্বচ্যাম্পিয়নদের।
৪ ঘণ্টা আগে