দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজের বাকি দুই ম্যাচে জশ ইংলিসকে পাচ্ছে না অস্ট্রেলিয়া। ডান হাতের তর্জনীতে চিড় ধরায় সিরিজের দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে থেকে ছিটকে গেছেন এই উইকেটরক্ষক ব্যাটার।
ডারবানে সিরিজের প্রথম ওয়ানডেতে উইকেটকিপিংয়ের সময় চোট পান ইংলিস। চোট নিয়েই কিপিং চালিয়ে যান। পরে রান তাড়ায় চার নম্বরে ব্যাট করতে নেমে ৮ বলে ৩ রান করেন। ম্যাচটি ৬৭ রানে হেরে যায় অস্ট্রেলিয়া।
সামনে টেস্ট সিরিজ থাকায় ইংলিসের চোট অস্ট্রেলিয়ার জন্য বাড়তি দুশ্চিন্তার কারণ হয়ে উঠেছে। আগামী ৯ অক্টোবর ডারবানে শুরু হবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তাদের তিন ম্যাচের টেস্ট সিরিজ। টেস্ট দলে অ্যালেক্স ক্যারির ব্যাকআপ উইকেটরক্ষক হিসেবে আছেন ইংলিস। পাশাপাশি বিশেষজ্ঞ ব্যাটার হিসেবেও একাদশে জায়গা পাওয়ার সম্ভাবনা ছিল তাঁর।
এখন টেস্ট সিরিজে ইংলিসের খেলা নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে। ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়েছে, চিকিৎসা ও মেডিকেল স্ক্যানের জন্য দেশে ফিরে যাবেন ইংলিস। তিন ম্যাচের টেস্ট সিরিজে তাঁর খেলার বিষয়টি নির্ভর করবে সুস্থ হয়ে ওঠার ওপর।
ওয়ানডে সিরিজের বাকি দুই ম্যাচের জন্য এখনো ইংলিসের বদলি ঘোষণা করেনি অস্ট্রেলিয়া। তাঁর অনুপস্থিতিতে অ্যালেক্স ক্যারি উইকেটের পেছনে দায়িত্ব পালন করবেন।
আগামী ২৭ সেপ্টেম্বর জোহানেসবার্গে দ্বিতীয় ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলতে নামবে অস্ট্রেলিয়া। ৩০ সেপ্টেম্বর পচেফস্ট্রুমে হবে সিরিজের তৃতীয় এবং শেষ ম্যাচ। প্রথম ওয়ানডে হারায় সিরিজ বাঁচিয়ে রাখতে আগামীকালের ম্যাচে জিততেই হবে অজিদের।

এশিয়ান গেমসের কোয়ার্টার ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ চূড়ান্ত হয়েছে। শেষ চারে উঠার মিশনে মালয়েশিয়ার বিপক্ষে খেলতে নামবে লিটন দাসের দল।
১ ঘণ্টা আগে
লিওনেল স্কালোনিকে নিয়ে আর্জেন্টিনা সমর্থকদের জন্য এলো সুখবর। বিশ্বকাপজয়ী কোচের সঙ্গে চুক্তি নবায়নের আনুষ্ঠানিক আলোচনা শুরু করেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। সভাপতি ক্লদিও তাপিয়া এ নিয়ে স্কালোনির সঙ্গে বৈঠকও করেছেন। এমনটাই জানিয়েছে টিওয়াইসি স্পোর্টস।
২ ঘণ্টা আগে
২০২৭ আফ্রিকা কাপ অব নেশনসের বাছাইপর্বে শুরুটা ভালো হলো না মিসরের। কায়রো ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে অ্যাঙ্গোলার সঙ্গে গোলশূন্য ড্র করে ঘরের মাঠে গুরুত্বপূর্ণ দুই পয়েন্ট হারিয়েছে ফারাওরা।
৪ ঘণ্টা আগে
তিন বছর পর ইতালির ডাগআউটে ফিরেছেন রবার্তো মানচিনি। তবে প্রত্যাবর্তনটা মনে রাখতে চাইবেন না এই কোচ। উয়েফা নেশনস লিগে নিজেদের মাঠে বেলজিয়ামের কাছে ২-০ গোলে হেরেছে ইতালি। ম্যাচ শেষে ঘরের মাঠে সমর্থকদের দুয়োও শুনতে হয়েছে চারবারের বিশ্বচ্যাম্পিয়নদের।
৪ ঘণ্টা আগে