
একসঙ্গে এবার বাংলাদেশের ছয় ক্রিকেটার খেলবেন পাকিস্তান সুপার লিগে (পিএসএল)। নাহিদ রানা, তানজিদ হাসান তামিম, শরীফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, রিশাদ হোসেন, পারভেজ হোসেন ইমন—তাঁরা এবার দল পেয়েছেন পিএসএলে। কখনো একসঙ্গে, কখনোবা প্রতিপক্ষ হিসেবে বাংলাদেশি ক্রিকেটারদের দেখা যেতে পারে এবারের পিএসএলে।
তিনটি ভিন্ন দলে এবার বাংলাদেশের ক্রিকেটারদের নেওয়া হয়েছে পিএসএলে। সবচেয়ে বেশি তিন বাংলাদেশি আছেন পেশোয়ার জালমিতে। নিলাম থেকে রানাকে নিয়েছে পেশোয়ার। আর তানজিদ তামিম, শরীফুলকে সরাসরি চুক্তিতে নিয়েছে পিএসএলের এই ফ্র্যাঞ্চাইজি। লাহোরে আছেন মোস্তাফিজ ও ইমন। রিশাদ খেলবেন রাওয়ালপিন্ডি পিন্ডিজের হয়ে। গতকাল পিএসএল নিজেদের অফিশিয়াল এক্স হ্যান্ডলে ম্যাচের সময় আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছে। বিকেল-রাত দুই বেলাতেই বাংলাদেশি ক্রিকেটারদের ম্যাচ রয়েছে। এমনকি পিএসএলে একই দিনে বেলা সাড়ে ৩টা থেকে শুরু করে মধ্যরাত পর্যন্ত তাঁদের খেলা উপভোগ করতে পারবেন দেশের ক্রিকেটপ্রেমীরা।
চলুন একনজরে জেনে যাওয়া যাক পিএসএলে বাংলাদেশের ক্রিকেটারদের ম্যাচের সূচি:
| তারিখ | প্রতিপক্ষ | শুরুর সময় (বাংলাদেশ সময়) |
|---|---|---|
| ২৬ মার্চ | হায়দরাবাদ কিংসমেন | রাত ৯টা |
| ২৯ মার্চ | করাচি কিংস | রাত ৯টা |
| ৩ এপ্রিল | মুলতান সুলতানস | রাত ৯টা |
| ৯ এপ্রিল | ইসলামাবাদ ইউনাইটেড | বেলা সাড়ে ৩টা |
| ১১ এপ্রিল | পেশোয়ার জালমি | বেলা সাড়ে ৩টা |
| ১৭ এপ্রিল | কোয়েটা গ্ল্যাডিয়েটর্স | রাত ৯টা |
| ১৮ এপ্রিল | রাওয়ালপিন্ডি পিন্ডিজ | রাত ৯টা |
| ২১ এপ্রিল | কোয়েটা গ্ল্যাডিয়েটর্স | রাত ৯টা |
| ২৩ এপ্রিল | করাচি কিংস | রাত ৯টা |
| ২৫ এপ্রিল | হায়দরাবাদ কিংসমেন | রাত ৯টা |
| তারিখ | প্রতিপক্ষ | শুরুর সময় (বাংলাদেশ সময়) |
|---|---|---|
| ২৮ মার্চ | রাওয়ালপিন্ডি পিন্ডিজ | বেলা সাড়ে তিনটা |
| ৩১ মার্চ | ইসলামাবাদ ইউনাইটেড | রাত ৯টা |
| ৮ এপ্রিল | হায়দারাবাদ কিংসমেন | রাত ৯টা |
| ৯ এপ্রিল | করাচি কিংস | রাত ৯টা |
| ১১ এপ্রিল | লাহোর কালান্দার্স | বেলা সাড়ে ৩টা |
| ১৩ এপ্রিল | মুলতান সুলতানস | রাত ৯টা |
| ১৫ এপ্রিল | কোয়েটা গ্ল্যাডিয়েটর্স | রাত ৯টা |
| ২২ এপ্রিল | মুলতান সুলতানস | রাত ৯টা |
| ২৪ এপ্রিল | ইসলামাবাদ ইউনাইটেড | রাত ৯টা |
| ২৬ এপ্রিল | রাওয়ালপিন্ডি পিন্ডিজ | বেলা সাড়ে ৩টা |
| তারিখ | প্রতিপক্ষ | শুরুর সময় (বাংলাদেশ সময়) |
|---|---|---|
| ২৮ মার্চ | পেশোয়ার জালমি | বেলা সাড়ে ৩টা |
| ২ এপ্রিল | করাচি কিংস | রাত ৯টা |
| ৪ এপ্রিল | ইসলামাবাদ ইউনাইটেড | রাত ৯টা |
| ৬ এপ্রিল | মুলতান সুলতানস | রাত ৯টা |
| ১০ এপ্রিল | কোয়েটা গ্ল্যাডিয়েটর্স | রাত ৯টা |
| ১৬ এপ্রিল | হায়দরাবাদ কিংসমেন | বেলা সাড়ে ৩টা |
| ১৮ এপ্রিল | লাহোর কালান্দার্স | রাত ৯টা |
| ২১ এপ্রিল | মুলতান সুলতানস | রাত ৯টা |
| ২৩ এপ্রিল | ইসলামাবাদ ইউনাইটেড | বেলা সাড়ে ৩টা |
| ২৬ এপ্রিল | পেশোয়ার জালমি | বেলা সাড়ে ৩টা |
২৬ মার্চ টুর্নামেন্টের শুরুর দিনই দেখা যেতে পারে বাংলাদেশের ক্রিকেটারদের। মোস্তাফিজ-ইমনের লাহোর কালান্দার্স সেদিন খেলবে হায়দরাবাদ কিংসমেনের বিপক্ষে। লাহোর কালান্দার্স, পেশোয়ার জালমি, হায়দরাবাদ কিংসমেন, রাওয়ালপিন্ডি পিন্ডিজ, মুলতান সুলতানস, কোয়েটা গ্ল্যাডিয়েটর্স, ইসলামাবাদ ইউনাইটেড, করাচি কিংস—এই আট দল খেলবে এবারের পিএসএল।
২৬ এপ্রিল রাওয়ালপিন্ডিতে ইসলামাবাদ ইউনাইটেড-মুলতান সুলতানস ম্যাচ দিয়ে শেষ হচ্ছে লিগ পর্ব। এক দিন বিরতি দিয়ে মাঠে শুরু হবে প্লে-অফ। রাওয়ালপিন্ডিতে ২৮ এপ্রিল হবে কোয়ালিফার। এলিমিনেটর ১, এলিমিনেটর ২, ফাইনাল সবই হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। ২৯ এপ্রিল ও ১ মে হবে এলিমিনেটর ১ ও এলিমিনেটর ২। শিরোপা নির্ধারণী ফাইনাল হবে ৩ মে। লাহোর, করাচি, রাওয়ালপিন্ডি, পেশোয়ার, মুলতান, ফয়সালাবাদ—এই ছয় ভেন্যুতে হবে ১১তম পিএসএল।

উগ্র হিন্দুত্ববাদী সংগঠন এবং ধর্মীয় গুরুদের চাপে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নির্দেশে মোস্তাফিজকে বাদ দিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। বাংলাদেশি পেসারকে বাদ দেওয়ার পর থেকে যেন শনির দশা কাটছেই না ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) তিনবারের চ্যাম্পিয়নদের।
২ ঘণ্টা আগে
১০টি টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি লিগের র্যাঙ্কিং করেছে ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন (ডব্লুসিএ)। এই তালিকায় সবার নিচে স্থান হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল)। ১০০ তে মাত্র ২২.৬ পয়েন্ট পেয়েছে দেশের ক্রিকেটের সবচেয়ে ব্যয়বহুল টুর্নামেন্টটি।
২ ঘণ্টা আগে
ধারাভাষ্যকার থেকে অবসর নিলেন ১৯৮৫ বিশ্বকাপজয়ী ক্রিকেটার শিবরামকৃষ্ণান। ভারতীয় ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে বর্ণবৈষম্যের অভিযোগ এনে এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। আজ এক্সে দেওয়া বার্তায় অবসরের বিষয়টি নিশ্চিত করেছেন তিনি।
৪ ঘণ্টা আগে
রাত পোহালেই ঈদ। এই ধর্মীয় উৎসবকে সামনে রেখে সামাজিক যোগাযোগ মাধ্যমে বার্তা দিচ্ছেন নানা শ্রেণী-পেশার মানুষ। পিছিয়ে নেই ক্রীড়াঙ্গনের তারকারাও। ভিন্ন ভিন্ন বার্তায় ঈদের শুভেচ্ছা জানিয়েছেন মোহাম্মদ নবী, উসমান খাজারা, আন্তোনিও রুডিগাররা।
৫ ঘণ্টা আগে