
অস্ট্রেলিয়ায় বাংলাদেশ ক্রিকেট দল সফর করলেও দ্বিপক্ষীয় সিরিজ হয় না বললেই চলে। ২০০৮ সালে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ধবলধোলাই হওয়ার পর এবার অস্ট্রেলিয়ায় বাংলাদেশ গেল টেস্ট সিরিজ খেলতে। অস্ট্রেলিয়া সিরিজ শুরুর আগে কারও মিলেছে সুখবর, আবার কেউ পেলেন দুঃসংবাদ।
১৮ বছর পর খেললেও টেস্টের হিসেবে বাংলাদেশের অস্ট্রেলিয়া সফর হচ্ছে আরও দেরিতে। ২০০৩ সালের পর এবার অস্ট্রেলিয়ায় টেস্ট খেলবে বাংলাদেশ। ২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাঠে বাংলাদেশ সিরিজ শুরুর আগে আজ আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) র্যাঙ্কিং হালনাগাদ করেছে। নতুন র্যাঙ্কিং অনুযায়ী টেস্টে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়ে ৬৩ নম্বরে এখন মিরাজ। তাঁর রেটিং পয়েন্ট ৪৬০। মুমিনুল হকও এগিয়েছেন এক ধাপ। টেস্টে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে ৩৬ নম্বরে এখন মুমিনুল। সমান ৫৮৯ রেটিং পয়েন্ট নিয়ে দক্ষিণ আফ্রিকার কাইল ভেরেইনও যৌথভাবে ৩৬ নম্বরে।
টেস্টে বোলারদের র্যাঙ্কিংয়ে ৬১৯ রেটিং পয়েন্ট নিয়ে আগের মতোই ২৭ নম্বরে অবস্থান করছেন মেহেদী হাসান মিরাজ। কঠিন আগে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে সেঞ্চুরির পাশাপাশি বোলিংয়ে ২ উইকেট নিয়েছেন তিনি। যদিও ডারউইনে কদিন আগে শেষ হওয়া প্রস্তুতি ম্যাচটা ইনিংস ও ৩৫ রানে হেরেছে বাংলাদেশ। আর ক্রিকেটের রাজকীয় সংস্করণে বোলারদের র্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়ে ৫০ নম্বরে ওঠা তাসকিন আহমেদের রেটিং পয়েন্ট এখন ৪২৮।
তাইজুল ইসলাম পিছিয়েছেন অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে। এক ধাপ পিছিয়ে এখন টেস্ট র্যাঙ্কিংয়ের ৩৩ নম্বর অলরাউন্ডার বাংলাদেশের বাঁহাতি স্পিনার। তাঁর সামনে এখন সাজিদ খান। পাঁচ ধাপ এগিয়ে টেস্টে অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে এখন ৩২ নম্বরে তিনি। বোলারদের র্যাঙ্কিংয়েও তিনি পাঁচ ধাপ এগিয়েছেন। টেস্ট র্যাঙ্কিংয়ের ৩০ নম্বর বোলার পাকিস্তানের এই স্পিনার।
ওয়েস্ট ইন্ডিজ-পাকিস্তান টেস্ট ১-১ সমতায় ড্র করায় সাজিদের দুর্দান্ত পারফরম্যান্সের কারণে বোলিং, অলরাউন্ডার দুই দিকেই এগিয়েছেন সাজিদ। পোর্ট অব স্পেনে সিরিজ বাঁচানোর লড়াইয়েই শুধু খেলার সুযোগ পেয়ে তা দারুণভাবে লুফে নেন তিনি। এক টেস্ট খেলে ৮ উইকেট নেওয়ার পাশাপাশি করেছেন ৩০ রান। সতীর্থ বাবর আজমেরও উন্নতি হয়েছে র্যাঙ্কিংয়ে। পাঁচ ধাপ এগিয়ে টেস্টে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে এখন ১০ নম্বরে বাবর। তাঁর রেটিং পয়েন্ট ৭১৬।
ব্যাটিং, বোলিং, অলরাউন্ডার—এই তিন ক্যাটেগরিতে র্যাঙ্কিংয়ের শীর্ষস্থানের কোনো পরিবর্তন হয়নি। ৮৫৩ রেটিং পয়েন্ট নিয়ে টেস্টে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে এক নম্বরে ট্রাভিস হেড। আগামীকাল ডারউইনে তিনি বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টে খেলতে নামবেন। বোলারদের র্যাঙ্কিংয়ে এক নম্বরে থাকা জসপ্রীত বুমরার রেটিং পয়েন্ট ৮৭০। এক নম্বর অলরাউন্ডার রবীন্দ্র জাদেজার রেটিং পয়েন্ট ৪৪৬।
বাংলাদেশ সবশেষ টেস্ট খেলেছে জুনে জিম্বাবুয়ের বিপক্ষে। হারারেতে আড়াই দিনে শেষ হওয়া টেস্টে ইনিংস ও ৮৫ রানে হেরেছে বাংলাদেশ। মুমিনুল এই টেস্টে করেন ৬০ ও ১৩ রান। তাইজুল এক ইনিংসে বোলিং করে নিয়েছেন ৭ উইকেট। তাসকিন সবশেষ টেস্ট খেলেছেন সিলেটে পাকিস্তানের বিপক্ষে। সেই সিরিজে দুটি টেস্টই খেলেন তিনি। পেয়েছেন ৬ উইকেট।

বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে ব্যাট হাতে ব্যর্থ হলেও মারনাস লাবুশেনের ওপর আস্থা হারায়নি ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। দক্ষিণ আফ্রিকা সফরের জন্য ঘোষিত টেস্ট দলে জায়গা ধরে রেখেছেন এই ব্যাটার। যদিও ওয়ানডে দল থেকে বাদ পড়েছেন তিনি।
৪৪ মিনিট আগে
ভ্যালেন্সিয়াকে ৫-০ গোলে উড়িয়ে লা লিগায় টানা চতুর্থ জয় তুলে নিয়েছে বার্সেলোনা। মেস্তায়ায় ম্যাচের শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলা কাতালানরা গোল উৎসব করলেও কোচ হান্সি ফ্লিক মনে করেন, দলের পারফরম্যান্সে এখনো উন্নতির জায়গা আছে।
২ ঘণ্টা আগে
নারী এশিয়া কাপের শুরুটা দারুণ হয়েছিল পাকিস্তানের। প্রথম ম্যাচে থাইল্যান্ডকে ৩৫ রানে হারিয়েছিল ফাতিমা সানারা। কিন্তু দ্বিতীয় ম্যাচে ভারতের বিপক্ষে মাত্র ৫৫ রানে অলআউট হয়ে ৭ উইকেটে হেরেছে দলটি। দুই ম্যাচ শেষে তাদের সংগ্রহ দুই পয়েন্ট। সেমিফাইনালে যেতে হলে আজ হংকংয়ের বিপক্ষে ন্যূনতম হার এড়ালেই চলবে পাকি
২ ঘণ্টা আগে
ব্যাটারদের ব্যর্থতায় স্কোরটাকে বড় করতে পারেনি বাংলাদেশ নারী ক্রিকেট দল। তবু মারুফা আক্তার-সুলতানা খাতুনদের নৈপুণ্যে ১১৪ রান করেও জয়ের সম্ভাবনা তৈরি করেছিল বাংলাদেশ। তবে শেষরক্ষা হয়নি।
১১ ঘণ্টা আগে