
দল ঘোষণার আগেই অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজের দল থেকে ছিটকে গেছেন নাহিদ রানা। অস্ট্রেলিয়ায় তাঁর আগুনে বোলিং দেখে ক্রিকেটপ্রেমীরা যে অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন, সেটা আর হচ্ছে না। বাংলাদেশের গতিতারকার জন্য খারাপ লাগছে ইয়ান বিশপের।
আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের দুই বছরে হই চই ফেলে দিয়েছেন রানা। ঘণ্টায় ১৪০ কিলোমিটারের বেশি গতিতে বোলিংয়ের পাশাপাশি বাউন্সারে ব্যাটারদের ভড়কে দিতে তাঁর জুড়ি মেলা ভার। বাংলাদেশের গতিতারকার প্রশংসায় পঞ্চমুখ ওয়াসিম আকরাম, ইয়ান বিশপ, ওয়াকার ইউনিসের মতো ক্রিকেট বিশেষজ্ঞরা। তবে চোটে পড়ায় অস্ট্রেলিয়া সিরিজে খেলা হচ্ছে না রানার। তাসমান সাগরের পাড়ে বাংলাদেশের গতিতারকাকে খেলতে না দেখার আক্ষেপ ঝরছে বিশপের। ক্যারিবীয় ক্রিকেট বিশেষজ্ঞ নিজের অফিশিয়াল এক্স হ্যান্ডলে আজ লিখেছেন, ‘নাহিদ রানার জন্য খারাপ লাগছে। আরও অনেক ক্রিকেটপ্রেমীর মতো আমিও অস্ট্রেলিয়ার পরিবেশে তাকে বল করতে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম।’
১২ ম্যাচের টেস্ট ক্যারিয়ারে ৩৮ উইকেট নিয়েছেন। ইনিংসে ৫ উইকেট নিয়েছেন দুইবার। ২০২৪ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তাদের মাঠে ফাইফার আর এ বছর মিরপুরে পাকিস্তানের বিপক্ষে ফাইফার—রানার এই দুই ফাইফারের ম্যাচেই বাংলাদেশ জিতেছে হেসেখেলে। এমনকি ওয়ানডেতেও ইনিংসে ৫ উইকেট নেওয়া এক রকম অভ্যাস বানিয়ে ফেলেছেন। প্রথম ৫ ম্যাচে যাঁর ছিল ৫ উইকেট, তিনি পরের ১০ ওয়ানডেতে তিনবার নিয়েছেন ফাইফার।
অস্ট্রেলিয়ার মতো পেস সহায়ক কন্ডিশনে রানাকে না পাওয়ার আক্ষেপ করছেন বিসিবি প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন। গতকাল সংবাদ সম্মেলনে সুমন বলেন, ‘নাহিদ রানার আক্ষেপটা তো মুছে ফেলা যাবে না। নাহিদ রানা স্পেশাল বোলার। আমার মনে হয় যেকোনো টেস্ট দলে যদি দেখেন, সে রোমাঞ্চকর বোলার। সে না থাকার আক্ষেপটা তো থাকবেই।’
২০২৪ থেকে এখন পর্যন্ত ১২ টেস্ট, ১৫ ওয়ানডে ও আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৫ ম্যাচ খেলেছেন। বাংলাদেশের জার্সিতে সব মিলিয়ে নিয়েছেন ৭৮ উইকেট। যেখানে হারারেতে গত ৭ জুলাই জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে ২১ রানে ৬ উইকেট নিয়েছেন তিনি। বাংলাদেশের বোলারদের মধ্যে ওয়ানডেতে সেরা বোলিং এটা। তবে সদ্য সমাপ্ত জিম্বাবুয়ে সিরিজে রানা খেলেছেন বেছে বেছে। এই সিরিজে একমাত্র টেস্টে ইনিংস ও ৮৫ রানে হারে বাংলাদেশ। ওয়ানডে সিরিজ জিম্বাবুয়ে জেতে ২-১ ব্যবধানে। টি-টোয়েন্টি সিরিজের স্কোরলাইনও একই। এবার সিরিজ জিতেছে বাংলাদেশ।
ডারউইনে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজের প্রথম টেস্ট শুরু হবে ১৩ আগস্ট। ম্যাকেতে ২২ আগস্ট দ্বিতীয় তথা শেষ টেস্ট খেলতে নামবে দুই দল। আট ম্যাচে সাত জয়ে ৮৭.৫০ শতাংশ সফলতার হার নিয়ে ২০২৫-২৭ টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে সবার ওপরে অস্ট্রেলিয়া। এই চক্রে চারে থাকা বাংলাদেশের সফলতার হার ৫৮.৩৩ শতাংশ।

২০২৫-২৬ মৌসুম রিয়াল মাদ্রিদের ভক্ত-সমর্থকদের জন্য ছিল ভীষণ হতাশার। লস ব্লাঙ্কোসরা এই মৌসুমে জিততে পারেনি কোনো মেজর টুর্নামেন্টের শিরোপা। তবু সদ্য সমাপ্ত মৌসুম থেকে রেকর্ড পরিমাণ অর্থ উপার্জন করল ‘রয়্যাল মাদ্রিদ’ নামে পরিচিত এই ক্লাবটি।
১ ঘণ্টা আগে
২০২৬ ফুটবল বিশ্বকাপে আর্জেন্টিনাকে নিয়ে আলোচনা যেন শেষ হওয়ার নয়। যার মধ্যে সবচেয়ে আলোচিত বিষয় ছিল ফিফার কাছ থেকে সুবিধা পাওয়া। রেফারির সিদ্ধান্তগুলো বারবার তাদের পক্ষে যাওয়ায় সমালোচনা করেছিলেন মিসরের কোচ হোসাম হাসান, ফরোয়ার্ড মোস্তফা জিকোসহ আরও অনেকেই। এবার জানা গেল সুইজারল্যান্ডের ফরোয়ার্ড বিল এমবল
২ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের দল ঘোষণার আগেই নাহিদ রানার ছিটকে যাওয়ার দুঃসংবাদ পায় বাংলাদেশ। গতির ঝড়ে হই চই ফেলে দেওয়া রানাকে অস্ট্রেলিয়ার মাঠে দেখার যে আগ্রহ ছিল ক্রিকেটপ্রেমীদের, তা শুরুতেই শেষ হয়ে যায়। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বয়সভিত্তিক ক্রিকেট কমিটির চেয়ারম্যান মিনহাজুল আবেদীন নান
২ ঘণ্টা আগে
এসইসি হল ৫-এ অনুষ্ঠিত বাউট নম্বর ১০০-এর এই লড়াইয়ে শুরু থেকেই আধিপত্য বিস্তার করেন অস্ট্রেলিয়ান বক্সার ডিকসন। প্রথম রাউন্ডে বিচারকদের সবাই (১০-৯ পয়েন্টে) ডিকসনকেই এগিয়ে রাখেন। দ্বিতীয় রাউন্ডেও একই ধারায় আক্রমণ বজায় রাখেন তিনি। ডিকসনের একের পর এক শক্ত পাঞ্চের মুখে ব্যাকফুটে চলে যান ব্লু কর্নারে থাকা
৪ ঘণ্টা আগে