আরও একটি খারাপ দিনের সাক্ষী হলেন লিওনেল মেসি। বাবার হোর্হে মেসির মৃত্যুর পর দ্বিতীয়বারের মতো মাঠে নেমেছিলেন ইন্টার মায়ামি এই তারকা ফুটবলার। তবে মাঠ ছাড়লেন বড় হারের তেঁতো অভিজ্ঞতা নিয়ে।
মেজর লিগ সকারে (এমএলএস) ন্যাশভিলের কাছে ৪-১ গোলে হেরেছে মায়ামি। দলের হারের দিন ব্যক্তিগত পারফরম্যান্সে হতাশ করেছেন মেসি। পেনাল্টি মিস, গোলের সুযোগ হাতছাড়া করা—সব মিলিয়ে ভুলে যাওয়ার মতো একটা দিনই গেল এই ফরোয়ার্ডের।
গুডিস পার্কে ম্যাচের ১৭তম মিনিটে অ্যান্ডি নাজারের গোলে এগিয়ে যায় ন্যাশভিল। ২৩ মিনিটে সমতায় ফেরার দারুণ সুযোগ ছিল মায়ামির সামনে। কিন্তু পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন মেসি। তাঁর শট ঠেকিয়ে দেন ন্যাশিভেলের গোলরক্ষক ব্রায়ান শোয়াকে।
সে হতাশা ভুলে প্রথমার্ধের যোগ করা সময়ে ম্যাচে ফেরে মায়ামি। মেসির পাস থেকে জাল বল জড়ান তেলাসকো সেগোভিয়া। ম্যাচজুড়ে মেসির ভালো সময় বলতে এতটুকুই। বিরতির পর আর পেরে উঠেনি মায়ামি। ১৪ মিনিটের ব্যবধানে তাঁদের জালে তিনবার বল পাঠিয়ে জয় নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিকেরা।
৪৯ ও ৬৩ মিনিটে গোল করেন ন্যাশভিলের হানি মোখতার। মাঝে ৫৬ মিনিটে গোলের খাতায় নাম লেখান স্যাম সারিজ।
পেনাল্টি মিস করার পাশাপাশি শেষ দিকেও হতাশ করেছেন মেসি। অতিরিক্ত সময়ে আটবারের ব্যালন ডি’অর জয়ীর দুটি শট পোস্টে লেগে ফিরে আসে। একবার জালের ঠিকানায় বল অবশ্য পাঠিয়েছিলেন। তবে অফসাইটের কারণ গোল বাতিল হয়ে যায়।
বাবার মৃত্যুর পর ১৩ আগস্ট প্রথমবার মাঠে নামেন মেসি। লিগস কাপের সে ম্যাচে লিওর কাছে ৩-২ গোলে হেরে যায় মায়ামি। সে ম্যাচে বদলি হিসেবে মাঠে নামেন মেসি। ন্যাশভিলের বিপক্ষে ছিলেন শুরুর একাদশেই। হতাশাজনক পারফরম্যান্সের কারণে দিনটা মনে রাখতে চাইবেন না আর্জেন্টিনার অধিনায়ক।

শেষ পর্যন্ত একা লড়াই চালিয়ে গেলেন হাসান নাওয়াজ। কিন্তু বাকিরা তাঁকে সঙ্গ দিতে না পারায় চিন্তা করতে হয়নি ভারতকে। এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের ফাইনালে পাকিস্তানকে ১৯ রানে হারিয়ে সোনা জিতে নিল শ্রেয়াশ আইয়ারের দল।
২০ মিনিট আগে
লিওনেল মেসির আর্জেন্টিনা অধ্যায়ের শেষটা এখন কেবল সময়ের অপেক্ষা। ৭ অক্টোবর ভোরে মনুমেন্তালে বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে আলবিসেলেস্তেরা। এই ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায় নেবেন এলএমটেন। তার আগে মেসিকে নিয়ে নিজের আবেগ ও আক্ষেপের কথা জানালেন আর্জেন্টিনার নতুন অধিনায়ক ক্রিস্তিয়ান রোমেরো।
৩৩ মিনিট আগে
কোচ হিসেবে ঘরের মাঠে জিনেদিন জিদানের প্রথম ম্যাচে জয়হীন থাকল ফ্রান্স। উয়েফা নেশনস লিগে ইতালির সঙ্গে ১-১ গোলে ড্র করেছে ফরাসিরা। ফল নিজেদের পক্ষে না এলেও দলের পারফরম্যান্সে সন্তুষ্ট জিদান। তাঁর মতে, ফ্রান্সের বিপক্ষে কোনো প্রতিদ্বন্দ্বীতাই করতে পারেনি ইতালি।
১ ঘণ্টা আগে
অভিষেক শর্মার ব্যাটে উড়ন্ত সূচনা পেয়েছিল ভারত। শুরুর সেই ভীতের ওপর দাঁড়িয়ে শেষটায় দারুণভাবে তুলির আঁচড় দিলেন তিলক ভর্মা ও শিবম দুবে। চিরপ্রতিদন্দ্বী পাকিস্তানের বিপক্ষে রান পাহাড়ে চড়ল ভারত।
২ ঘণ্টা আগে