
বাংলাদেশের ক্রিকেটে দীর্ঘদিন ধরে চলা ব্যর্থতার কারণগুলো সঠিকভাবে চিহ্নিত করতে পারছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে দেশের ক্রিকেট বিশ্লেষক ও সাবেক ক্রিকেটাররা নিয়মিত এসব সমস্যার দিক তুলে ধরছেন—কখনো বিশ্লেষণে, কখনো ফেসবুক পোস্টে।
চ্যাম্পিয়নস ট্রফিতে ভালো করার প্রত্যাশা নিয়ে বাংলাদেশ দল দুবাই গিয়েছিল। কিন্তু ভারতের বিপক্ষে হারের পর আজ নিউজিল্যান্ডের সঙ্গেও বাজে ক্রিকেট খেলে টুর্নামেন্ট গেছে টুর্নামেন্ট থেকে। নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন দল যে ধরনের ক্রিকেট খেলছে, তা নিয়ে সমালোচনায় সরব হয়েছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। ভারতের সাবেক উইকেটরক্ষক ব্যাটার দিনেশ কার্তিক থেকে শুরু করে একাধিক ধারাভাষ্যকার পর্যন্ত বাংলাদেশের পারফরম্যান্সের সমালোচনা করেছেন।
সমালোচকদের এই তালিকায় সবশেষ সংযোজন বিসিবিরই সাবেক কম্পিউটার বিশ্লেষক মহসিন শেখ। দীর্ঘদিন ধরে বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে কাজ করা মহসিন দলটির মূল সমস্যা চিহ্নিত করতে পেরেছেন বলে দাবি করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি পাকিস্তান দলের সঙ্গে তুলনা করে লিখেছেন, ‘বাংলাদেশ ও পাকিস্তানের ২০২৫ আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির প্রস্তুতির সাধারণ সমস্যা একদম একই! শুরু থেকেই দুর্বল দল নির্বাচন, চরম অব্যবস্থাপনা, মেধার অবমূল্যায়ন, জবাবদিহির অভাব। যাঁরা সিদ্ধান্ত নিচ্ছেন, তাঁদের যোগ্যতা নিয়ে প্রশ্ন আছে, কিন্তু তাঁরা কারও কাছে দায়বদ্ধ নন। দেশীয় ক্রিকেট কাঠামো ধসে পড়ছে, অথচ সমাধানের কোনো উদ্যোগ নেই। বরং ভুল সব সিদ্ধান্তই পায় অগ্রাধিকার!’
মাঠের পারফরম্যান্সই সবকিছু বলে দিচ্ছে উল্লেখ করেন তিনি। তাঁর আশঙ্কা, ‘এভাবে চলতে থাকলে বাংলাদেশ ও পাকিস্তান দুই দলই জিম্বাবুয়ের পথে হাঁটবে!’

আন্তর্জাতিক ক্রিকেটের পাশাপাশি বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগেই এখন আম্পায়ারিং করতে দেখা যায় শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতকে। চ্যালেঞ্জ জানিয়ে তাঁর সিদ্ধান্তকে খুব কম সময়েই বদলাতে পারেন ক্রিকেটাররা। আজ রিশাদ হোসেনও হার মেনে গেলেন সৈকতের কাছে।
৩ ঘণ্টা আগে
বিয়ে নিয়ে সামাজিক মাধ্যমে সম্প্রতি এক পোস্ট দেওয়ার পর ইমাম-উল-হক বিব্রতকর অবস্থায় পড়ে গিয়েছেন। অনেকেই পাকিস্তানি তারকা ক্রিকেটারের বৈবাহিক জীবন নিয়ে নেতিবাচক মন্তব্য করতে থাকেন। এবার তিনি মুখ খুলেছেন। পাকিস্তানি বাঁহাতি ব্যাটারের দাবি, অনেকেই না জেনে বুঝে কথাবার্তা বলেছেন।
৪ ঘণ্টা আগে
বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা এখনো কাটেনি। ভেন্যু স্থানান্তরের দাবি থেকে সরে না আসায় ইরান এই ফুটবল মহাযজ্ঞে অংশ নেবে কি নেবে না, তা সূতোয় ঝুলছে। ইরানের ক্রীড়ামন্ত্রী আহমাদ দানিয়ালি জানিয়েছেন, বর্তমান পরিস্থিতিতে বিশ্বকাপের অংশগ্রহণের সম্ভাবনা ক্রমশ কমছে।
৫ ঘণ্টা আগে
ফুটবলের মাঠ রণক্ষেত্রে পরিণত হওয়ার ঘটনা নতুন কিছু নয়। দক্ষিণ আমেরিকার ফুটবলে সংঘর্ষ এত তীব্র আকার ধারণ করে যে লাল কার্ড তো দেখানো হয়ই। এমনকি বাধ্য হয়ে ম্যাচ বাতিল করা হয়। ফ্রান্সের ঘরোয়া ফুটবলেও দেখা গেছে তেমন তুলকালাম ঘটনা।
৬ ঘণ্টা আগে