
ভারত-পাকিস্তানের চিরপ্রতিদ্বন্দ্বিতা এখন অতীত। রাজনৈতিক বৈরিতায় দুই দলের দেখা হয় শুধু আইসিসি ইভেন্টে। মাঠের পারফরম্যান্সেও দেখা যায় না লড়াই। টেস্ট তো সুদূর অতীত। এবার ধুলো জমে যাওয়া স্মৃতির পাতা নেড়েচেড়ে দিল বাংলাদেশ। নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হকরা পেছনে ফেলে দিলেন ভারতকে।
টেস্ট চ্যাম্পিয়নশিপের চার চক্রে ভারত-পাকিস্তান ম্যাচ এখনো হয়নি। ক্রিকেটের রাজকীয় সংস্করণে দুই দলের খেলা হচ্ছে না ১৯ বছর ধরে। এই সুযোগ বাংলাদেশ কাজে লাগিয়েছে দারুণভাবে। টেস্টে পাকিস্তানকে টানা তিন ম্যাচে হারিয়েছে বাংলাদেশ। ভারত ঠিক এই জায়গাতেই পিছিয়ে। চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে টানা তিন টেস্ট কখনোই জিততে পারেনি ভারত। যে ৯ টেস্ট ভারত জিতেছে, সেগুলো এসেছে বিচ্ছিন্নভাবে। এমনকি টানা দুই টেস্টও তারা জিততে পারেনি চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে।
২০১৩ সালের পর রাজনৈতিক বৈরিতায় ভারত-পাকিস্তান দ্বিপক্ষীয় সিরিজে মুখোমুখি হওয়ার সুযোগ পায় না। সবশেষ টেস্ট তারা খেলেছে ২০০৭ সালে। বেঙ্গালুরুতে ১৯ বছর আগে অনুষ্ঠিত সেই টেস্ট ড্র হয়েছিল। পরিসংখ্যানের বিচারেও ভারতের চেয়ে এগিয়ে পাকিস্তান। ১৯৫৩ থেকে শুরু করে ২০০৭ পর্যন্ত ৫৯ টেস্টে মুখোমুখি হয়েছে দুই দল। ভারত জিতেছে ৯ টেস্ট। পাকিস্তান ১২ টেস্টে জয় পেয়েছে। বাকি ৩৮ টেস্ট ড্র হয়েছে।
পাকিস্তানের বিপক্ষে টেস্টে বাংলাদেশ জয় পেতে শুরু করে ২০২৪ সাল থেকে। ওই বছর তাদের মাঠে বাংলাদেশ ২-০ ব্যবধানে টেস্ট সিরিজ জিতেছিল। আজ মিরপুরে পাকিস্তানকে ১০৪ রানে হারিয়েছে বাংলাদেশ। যদি দ্বিতীয় টেস্ট জেতে, তাহলে পাকিস্তানকে টানা দুবার টেস্ট সিরিজে ধবলধোলাইয়ের কীর্তি গড়বে বাংলাদেশ। ১৬ মে সিলেটে শুরু হবে দ্বিতীয় টেস্ট।

অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ধবলধোলাইয়ের অংশটুকু বাদ দিলে বাংলাদেশের সাম্প্রতিক পারফরম্যান্স দুর্দান্ত। গত অক্টোবর থেকেই ধরা যাক। টানা চার ওয়ানডে সিরিজ জয়ের পাশাপাশি নিজেদের ইতিহাসে টানা চার টেস্ট বাংলাদেশ জিতেছে এ সময়ই।
২৩ মিনিট আগে
বোস্টনে গতকাল ফ্রান্স-নরওয়ে ম্যাচ নিয়ে ভক্ত-সমর্থকদের আগ্রহ ছিল একটু বেশি। কে গ্রুপ চ্যাম্পিয়ন হবে, সেটা দেখতে নয়। বরং আরলিং হালান্ড-কিলিয়ান এমবাপ্পের লড়াই দেখতেই অধীর আগ্রহে অপেক্ষায় ছিলেন ফুটবলপ্রেমীরা। পুরো ২ ঘণ্টা খেলা দেখেও ভক্ত-সমর্থকেরা হালান্ডকে দেখতে না পেয়ে হতাশই হয়েছেন।
২ ঘণ্টা আগে
বাংলাদেশ ওয়ানডে দলে মোসাদ্দেক হোসেন সৈকতের প্রত্যাবর্তনটা হয়েছে স্বপ্নের মতোই। অস্ট্রেলিয়া সিরিজে ১১৬.২৯ স্ট্রাইকরেটে করেছেন ১৫৭ রান; ফিফটি দুটি। এ ছাড়া ৪.৩৮ ইকোনমিতে নিয়েছেন ২ উইকেট। তাঁর এমন দুর্দান্ত পারফরম্যান্সে প্রথমবার অজিদের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতেছে বাংলাদেশ; মোসাদ্দেক হয়েছেন সিরিজসেরা।
৩ ঘণ্টা আগে
২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরুর আগেই ইরানের অংশগ্রহণ নিয়ে তৈরি হয় চরম অনিশ্চয়তা। সব শঙ্কা কাটিয়ে ইরানিরা বিশ্বকাপে অংশ নিয়েছে। তবে ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থে’ অংশগ্রহণ করেও চরম ভোগান্তির মধ্য দিয়ে যেতে হয়েছে মধ্যপ্রাচ্যের এই দলকে। আজ মিসরের বিপক্ষে ম্যাচ শেষে ক্ষোভ উগরে দিলেন ইরানের কোচ আমির ঘালেনি।
৩ ঘণ্টা আগে