
ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে ব্যাট হাতে দারুণ ছন্দে আছেন সোনাল দিনুশা। গলের পর কলম্বোতেও সেঞ্চুরি করে অনন্য এক কীর্তিতে নাম লিখিয়েছেন শ্রীলঙ্কার এই ব্যাটিং অলরাউন্ডার। ভারতের বিপক্ষে নিজের প্রথম তিন ইনিংসেই ৮০ বা তার বেশি রান করা তৃতীয় ব্যাটার এখন দিনুশা।
কলম্বোতে সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে শ্রীলঙ্কার ব্যাটিং বিপর্যয়ের মধ্যেও এক প্রান্ত আগলে রাখেন দিনুশা। শেষ পর্যন্ত ৮ চার ও ৩ ছক্কায় ১৬২ বলে ১০৩ রান করে থামেন তিনি। তাঁর সেঞ্চুরি অবশ্য শ্রীলঙ্কাকে ফলোঅন থেকে বাঁচাতে পারেনি।
এর আগে গল টেস্টের দুই ইনিংসে দিনুশার ব্যাট থেকে এসেছিল ১০০ ও ৮৪ রান। ফলে ভারতের বিপক্ষে টেস্ট ক্যারিয়ারের প্রথম তিন ইনিংসেই ৮০ পেরোনোর কীর্তি গড়েছেন তিনি।
এই তালিকায় দিনুশার আগে ছিলেন কেবল এভারটন উইকস ও জহির আব্বাস। ১৯৪৮ সালে ভারতের বিপক্ষে নিজের প্রথম পাঁচ ইনিংসেই ৮০ বা তার বেশি রান করেছিলেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি উইকস। সেই পাঁচ ইনিংসে তাঁর রান ছিল ১২৮, ১৯৪, ১৬২, ১০১ ও ৯০; পরের ইনিংসেও করেছিলেন ৫৬।
অন্যদিকে ১৯৭৮ সালে ভারতের বিপক্ষে নিজের প্রথম তিন ইনিংসে জহির আব্বাসের রান ছিল ১৭৬, ৯৬ ও অপরাজিত ২৩৫। ভারতের বিপক্ষে দারুণ ব্যাটিং করে এবার তাঁদের দুজনের পাশে বসলেন দিনুশা।
দিনুশার সেঞ্চুরির পরও বড় চাপে রয়েছে শ্রীলঙ্কা। ভারতের ৫০৩ রানের জবাবে স্বাগতিকরা প্রথম ইনিংসে অলআউট হয়েছে ২৯০ রানে। ফলোঅনে পড়ে এবার ইনিংস হার এড়াতে লড়ছে ধনঞ্জয়া ডি সিলভার দল।

১৬৬ থেকে ২২০ রান—দুই দিনের ব্যবধানে বাংলাদেশ ৫৪ রানের উন্নতি হয়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজে বাংলাদেশের সফলতা বলতে এটুকুই। ম্যাচের ফল সেই একই। টানা দুই ম্যাচ হেরে এখন নিগার সুলতানা জ্যোতির দল এখন পড়েছে ধবলধোলাইয়ের শঙ্কায়।
২১ মিনিট আগে
ক্রিস্টিয়ানো রোনালদোকে নিয়ে পর্তুগাল দলে চলছে টানাপোড়েন। ক্ষণে ক্ষণে বদলানো হচ্ছে সিদ্ধান্ত। দেওয়া হয়েছিল নিষেধাজ্ঞাও। তবে নিষিদ্ধ করার পর পর্তুগাল ফুটবল ফেডারেশন (এফপিএফ) সুর বদলেছে। তাঁকে দ্রুত আন্তর্জাতিক ফুটবলে ফেরাতে চায় এফপিএফ।
১ ঘণ্টা আগে
প্রথম ১ ঘণ্টার মথ্যেই আফগানিস্তানের ইনিংসের টেনে দিল বাংলাদেশ। আজ তৃতীয় দিনের খেলা শুরুর ৬১ বলের মধ্যেই হাসান মাহমুদ, ইবাদত হোসেন চৌধুরী আফগানিস্তানের ৬ উইকেট ভাগাভাগি করে নিয়েছেন। তৃতীয় দিনের প্রথম দুই সেশনেই দাপট দেখিয়ে খেলেছে বাংলাদেশ।
২ ঘণ্টা আগে
পাকিস্তানের বিপক্ষে জয় একরকম অভ্যাস বানিয়ে ফেলেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল। তিনবারের দেখায় প্রত্যেকবারই স্বাগতিকদের হারাল বাংলাদেশ। আজ ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়ামে ৩২ রানের জয়ে বাংলাদেশ ত্রিদেশীয় সিরিজের ফাইনালে উঠে গেছে।
২ ঘণ্টা আগে