
এখনো বিশ্বকাপের স্বপ্ন অধরা থেকে গেছে পর্তুগালের। চলমান ফিফা বিশ্বকাপে পর্তুগালকে নিয়ে ফুটবল বিশ্বে বাড়তি প্রত্যাশা কাজ করছে। দলটির কিংবদন্তি ক্রিস্টিয়ানো রোনালদোও শুনিয়েছেন আশার বাণী। ফুটবলে পর্তুগালের বর্তমান প্রজন্মকে নিয়ে প্রশংসা ঝরেছে তাঁর মুখে।
বিশ্বকাপের উদ্দেশে যুক্তরাষ্ট্রে উড়াল দেওয়ার আগে দলের প্রতিনিধি হিসেবে সংবাদকর্মীদের সঙ্গে কথা বলেছেন রোনালদো। বিশ্ব ফুটবলের এই তারকাকে জিজ্ঞেস করা হয়েছিল তাঁর শারীরিক অবস্থা নিয়ে, উত্তরে তিনি বলেন, ’শারীরিকভাবে? আমি ঠিক আছি। তুমি কি খেলাগুলো দেখোনি?’ আরও যোগ করেন, ’আমরা জানি যে বিশ্বকাপ সব সময় একটি বিশেষ প্রতিযোগিতা। ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের মতোই এবং আমরা (বিশ্বকাপে) যাচ্ছি উচ্চ প্রত্যাশা নিয়ে।’
বিশ্বকাপের প্রস্তুতি এবং তাদের শিরোপা ঘরে তুলে নেওয়ার সম্ভাবনার ব্যাপারে পর্তুগালের অধিনায়ক বলেন, ’এটা ক্লান্তিকর ছিল। কারণ, আমরা কঠোর পরিশ্রম করেছি। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, যখন ১৭ তারিখে প্রথম ম্যাচে খেলা শুরুর বাঁশি বাজবে, এরপর যখন কঠিন সময় আসবে, তখনই আমরা আসল চ্যাম্পিয়নদের দেখতে পাব। এটা (বিশ্বকাপ জেতা) অনেক কিছুর ওপর নির্ভর করবে, প্রথম স্থানে থেকে গ্রুপপর্ব শেষ করা জরুরি। এরপর এক খেলার পর আরেক খেলা, ধাপে ধাপে, ঠান্ডা মাথায়, আত্মবিশ্বাস অর্জন করে এবং ছন্দে থেকে খেলা।’
পর্তুগালের বর্তমান দলের শক্তিমত্তা নিয়ে সন্দেহ আছে খুব কমই। ২০২৬ ফিফা বিশ্বকাপে পর্তুগিজদের দলকে অনেকে রাখছেন ফেবারিটদের তালিকায় শুরুর সারিতে। দেশটির এখনকার খেলোয়াড়দের নিয়ে উচ্চাশা রয়েছে রোনালাদোরও, ’খুব ভালো একটি প্রজন্ম। কিন্তু কিছু ব্যাপার আছে, যেগুলো আমরা নিয়ন্ত্রণ করতে পারব না, যেমন খেলাগুলো, জেতা বা না জেতা। এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক। আমি বিশ্বাস করি, এটি এমন প্রজন্ম, যেটি পর্তুগিজদের জন্য অনেক আনন্দ নিয়ে আসবে।’
কে গ্রুপে পর্তুগালের প্রথম ম্যাচ ১৭ জুন। হিউস্টনে ডিআর কঙ্গোর বিপক্ষে খেলতে নামবে তারা। গ্রুপে তাদের বাকি প্রতিপক্ষ উজবেকিস্তান ও কলম্বিয়া।

নিজের এবং দলের প্রস্তুতি সম্পর্কে এই তারকা রাইট-ব্যাক আরও যোগ করেন, ‘ব্যক্তিগতভাবে, আমি আগামীকালের ম্যাচের প্রস্তুতির দিকেই পুরোপুরি মনোযোগ দিচ্ছি। আমাদের মূল লক্ষ্য হলো মরক্কোর সমর্থকদের খুশি করা, ইনশা আল্লাহ।’
১৮ মিনিট আগে
সঞ্জয়ের জন্ম বাংলাদেশের চায়ের রাজধানীখ্যাত শ্রীমঙ্গলে। এরপর শৈশবের একটি বড় সময় চট্টগ্রামে কাটিয়ে পরিবারের সঙ্গে পাড়ি জমান যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায়। লস অ্যাঞ্জেলেসভিত্তিক এই ডিজে দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক ইলেকট্রনিক মিউজিকের সঙ্গে বাংলা সুরের ফিউশন ঘটিয়ে প্রশংসিত হয়েছেন।
২ ঘণ্টা আগে
প্রাথমিকভাবে চলতি বছরের নভেম্বরে বিচার শুরু হওয়ার কথা থাকলেও তা পিছিয়ে ২০২৭ সালের শুরুর দিকে যেতে পারে। জামিনের শর্ত অনুযায়ী, দেশের বাইরে ভ্রমণের ক্ষেত্রে যেকোনো পরিকল্পনার কথা ব্রিটিশ কর্তৃপক্ষকে আগে থেকেই জানাতে বাধ্য পার্টেই। তাঁর বিরুদ্ধে ২০২১ থেকে ২০২২ সালের মধ্যে তিনজন নারীকে ধর্ষণের অভিযোগে প
৩ ঘণ্টা আগে
মাঠের সাফল্যের জন্য ফুটবল বিশ্বে বেশ পরিচিত কার্লো আনচেলত্তি। তবে ব্রাজিল জাতীয় দলের দায়িত্ব নেওয়ার পর তিনি এখন বিজ্ঞাপন জগতেও বড় আকর্ষণে পরিণত হয়েছেন। বিশ্বকাপকে সামনে রেখে বেশ কয়েকটি শীর্ষ ব্র্যান্ড তাঁকে নিয়ে প্রচারণা চালাতে আগ্রহ দেখালেও এখন পর্যন্ত মাত্র কয়েকটি প্রতিষ্ঠানের সঙ্গেই চুক্তিবদ্ধ হয়
৪ ঘণ্টা আগে