
আর্জেন্টিনার কোচিং স্টাফে আট বছরের পথচলার ইতি টানতে যাচ্ছেন ওয়াল্টার স্যামুয়েল। লিওনেল স্কালোনির দীর্ঘদিনের সহকারী হিসেবে দলের সাফল্যের নেপথ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সাবেক এই ডিফেন্ডার আর নতুন চুক্তি করবেন না।
আগামী ৩০ ডিসেম্বর আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হবে স্যামুয়েলের।
নিজের সিদ্ধান্তের বিষয়টি এএফএর সভাপতি ক্লদিও তাপিয়াকে জানিয়েছেন ৪৮ বছর বয়সী স্যামুয়েল। সহকারী কোচের ভূমিকা ফেলে এবার প্রধান কোচ হিসেবে নতুন ক্যারিয়ার শুরু করতে চান তিনি। ৪৮ বছর বয়সী কোচের লক্ষ্য ইউরোপের কোনো ক্লাবের দায়িত্ব নেওয়া।
স্কালোনির সঙ্গে স্যামুয়েলের পথচলা শুরু হয় ২০১৮ সালে। এরপর আর্জেন্টিনার অন্যতম সফল সময়ের গুরুত্বপূর্ণ অংশ হয়ে ওঠেন তিনি। লা আলবিসেলেস্তেদের ডাগআউটে বসে ২০২১ কোপা আমেরিকা, ২০২২ ফিনালিসিমা, ২০২২ কাতার বিশ্বকাপ ও ২০২৪ কোপা আমেরিকা জিতেছেন স্যামুয়েল।
শুধু শিরোপা জয়ের সঙ্গী হিসেবেই নয়, দলের কৌশলগত প্রস্তুতিতেও স্যামুয়েলের ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। বিশেষ করে রক্ষণভাগ এবং আক্রমণ ও রক্ষণ—দুই ধরনের সেট পিসে উন্নতিতে কাজ করেছেন তিনি। দীর্ঘদিন স্কালোনির অন্যতম আস্থাভাজন সহযোগী হিসেবে দলের অভ্যন্তরীণ কাঠামোয় গুরুত্বপূর্ণ অবস্থান তৈরি করেছিলেন তিনি।
এবার সেই অধ্যায় শেষ করে ২০২৭ সাল থেকে ইউরোপের ফুটবলে প্রথমবার প্রধান কোচ হিসেবে কাজ শুরু করতে চান স্যামুয়েল। আগামী কয়েক মাস নিজেকে সেই দায়িত্বের জন্য প্রস্তুত করবেন তিনি।
স্যামুয়েলের বিদায়ের পাশাপাশি আর্জেন্টিনার কোচিং স্টাফের আরও দুই পরিচিত মুখ পাবলো আইমার ও রবার্তো আয়ালার ভবিষ্যৎ-ও এখন নিশ্চিত নয়। স্কালোনি থাকলে তাঁরা দুজন থেকে যেতে পারেন। অন্যথায় নতুন কোনো দলের কোচিং স্টাফে যোগ দেবেন আইমার ও আয়ালা।

চোট যে নেইমারের নিত্যসঙ্গী, সেটা তো অনেকেরই জানা। চোটে পড়ে ক্যারিয়ারে কত ম্যাচ যে তিনি খেলতে পারেননি, সেট হয়তো ব্রাজিলের সাবেক তারকা গুনেও বের করতে পারবেন না। এবার তাঁর চোটই কপাল খুলে দিল তাঁর শৈশবের বন্ধু ফিলিপ কুতিনিওর। সান্তোসে কুতিনিও যোগ দিয়েছেন বলে জানা গেছে।
১৪ মিনিট আগে
আর্জেন্টিনার সঙ্গে লিওনেল মেসির সম্পর্ক শেষ হয়েছে ১১ দিন আগে। গত ৩১ আগস্ট সামাজিক মাধ্যমে অবসরের ঘোষণা দেন তিনি। কিন্তু যে আর্জেন্টিনার জার্সিতে ২১ বছর খেলেছেন, ভক্ত-সমর্থকদের মনে রাখার মতো অসংখ্য মুহূর্ত উপহার দিয়েছেন, তাঁর জন্য আলাদা কিছু করার পরিকল্পনা করতেই পারে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এ
১ ঘণ্টা আগে
সৌদি প্রো লিগে আল হিলালের সঙ্গে শীর্ষস্থান দখলের লড়াইয়ে থাকলেও দলের পারফরম্যান্স নিয়ে সন্তুষ্ট নন আল নাসরের কিংবদন্তি ফাহাদ আল হারিফি। বিশেষ করে মাঝমাঠে দুর্বলতা, শৃঙ্খলার ঘাটতি ও খেলোয়াড়দের আত্মতুষ্টি নিয়ে সরাসরি প্রশ্ন তুলেছেন তিনি।
২ ঘণ্টা আগে
ভারত-আফগানিস্তান টি-টোয়েন্টি সিরিজ শুরু হতে বেশি দিন বাকি নেই। তবে সিরিজ শুরুর আগমুহূর্তে দুই দল চিন্তায় পড়ে গেছে। ম্যাচ মাঠে না গড়ানোর গুঞ্জন শোনা যাচ্ছে। দিল্লিতে এক সম্মেলনের কারণেই মূলত দুই দলের সিরিজ নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।
২ ঘণ্টা আগে