Ajker Patrika

বিশ্বকাপেও এমন ঝুঁকি নিয়ে খেলেছিলেন জার্মানির ফুটবলার, এরপর...

ক্রীড়া ডেস্ক    
বিশ্বকাপেও এমন ঝুঁকি নিয়ে খেলেছিলেন জার্মানির ফুটবলার, এরপর...
চার দিনে দুইবার মাঠে লুটিয়ে পড়েন জামাল মুসিয়ালা। ছবি: সংগৃহীত

দীর্ঘক্ষণ খেলা তো দূরে থাক, মাঠে নামাটাই এখন জামাল মুসিয়ালার জন্য ঝুঁকিপূর্ণ হয়ে যাচ্ছে। চার দিনের ব্যবধানে দুইবার মাঠে হঠাৎ লুটিয়ে পড়েছেন। সতীর্থরাও আতঙ্কিত হয়ে পড়ছেন তাঁর এমন অবস্থা দেখে।

নতুন মৌসুম শুরুর আগে বায়ার্ন মিউনিখ এখন খেলছে প্রাক-মৌসুম প্রীতি ম্যাচ। গত চার দিনে দুটি ম্যাচ খেলতে গিয়ে মাঠেই মুসিয়ালা ঢলে পড়েছেন বারবার। গত পরশু হেইেডেনহেইমের বিপক্ষে প্রীতি ম্যাচে বদলি হিসেবে নামার ৮ মিনিটের মধ্যে লুটিয়ে পড়েন তিনি। পরে জানা যায়, মুসিয়ালা অ্যাবসেন্স সিজার নামে এক ধরনের রোগে ভুগছেন, যেটাকে চিকিৎসাবিজ্ঞানের ভাষায় এক ধরনের খিঁচুনিজনিত রোগ।

বায়ার্ন মিউনিখ জানিয়েছে যে বিশ্বকাপের আগেই মুসিয়ালার খিঁচুনির লক্ষণ দেখা গিয়েছিল। তবে তখন পর্যন্ত সেগুলো তাঁর খেলার ওপর কোনো প্রভাব ফেলেনি। স্কাই স্পোর্টসকে বায়ার্নের সভাপতি উলি হোয়েনেস বলেন, ‘আমরা কিছু দিন ধরেই সমস্যাগুলো সম্পর্কে জানতাম। কিন্তু গত সপ্তাহের শেষে লাইপজিগের বিপক্ষেই প্রথমবার এমনটা মাঠে ঘটেছিল এবং সবাই সেটা দেখতে পেয়েছিল।’

যাতে এমন দুর্ঘটনা আবার না ঘটে, সেজন্য মুসিয়ালা বিশেষ ওষুধ নিচ্ছেন বলে জানিয়েছেন হোয়েনেস। কিন্তু চার দিনের মাথায় জার্মান মিডফিল্ডার দ্বিতীয়বার মাঠে লুটিয়ে পড়ায় হতভম্ব হয়ে যান বায়ার্ন সভাপতি। শনিবার লাইপজিগের বিপক্ষে ঘটে যাওয়া ঘটনার সঙ্গে এবারের ঘটনাও অনেকটা একই রকম। স্কাই স্পোর্টসকে হোয়েনেস বলেন, ‘যাতে এ ধরনের ঘটনা ফের না ঘটে, তাহলে সে যে ওষুধ নিচ্ছে, সেটা হয়তো তাকে সাহায্য করবে। কিন্তু চার দিন পর ফের যখন একই ঘটনা ঘটল, তখন আমি হতবাক হয়ে গিয়েছিলাম।’

গত পরশু হেইডেনহেইমের বিপক্ষে মুসিয়ালা খেলেন কেবল ৮ মিনিট। মাঠে হঠাৎ লুটিয়ে পড়ার পর তাঁকে সান্ত্বনা জানান ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি কেইন। সতীর্থর এমন সমস্যা নিয়ে বিবিসি স্পোর্টকে কেইন বলেন, ‘জামাল অবশ্যই এই মুহূর্তে কিছুটা কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। সে তার যে ছোটখাটো শারীরিক সমস্যার কথা সামাজিক মাধ্যমে জানিয়েছে, আমরা সেটা জানি। আমাদের দিক থেকে বিষয়টি হলো জামালকে সমর্থন করা।’

জুন-জুলাইয়ে যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকোর যৌথ আয়োজনে অনুষ্ঠিত ২০২৬ ফুটবল বিশ্বকাপে মুসিয়ালা চার ম্যাচে করেন ১ গোল। তাঁর দল জার্মানি শেষ বত্রিশে প্যারাগুয়ের কাছে হেরে বাদ পড়ে যায়। এই চার ম্যাচের মধ্যে সবচেয়ে কম ৫৭ মিনিট শেষ বত্রিশে খেলেন তিনি। কিন্তু বিশ্বকাপ শেষে প্রাক-মৌসুম প্রীতি ম্যাচে মুসিয়ালা বারবার মাঠে লুটিয়ে পড়ছেন। তাঁর অসুস্থতা সম্পর্কে কেইন বলেন, ‘সে এমন এক সমস্যার মধ্য দিয়ে যাচ্ছে, যা সবাইকে মোকাবিলা করতে হয় না। তবে এমন মানুষও আছেন, যাঁরা এর আগে এ ধরনের সমস্যার মুখোমুখি হয়েছেন। আর জামাল নিজের সেরা অবস্থায় থাকার জন্য সম্ভাব্য সবকিছুই করছে।’

বায়ার্নের হয়ে ২৩১ ম্যাচে ৬৯ গোল করেছেন মুসিয়ালা। অ্যাসিস্ট করেছেন ৪৫ গোলে। ব্যাভারিয়ানদের হয়ে ছয়বার বুন্দেসলিগা, তিনবার ডিএফএল সুপার কাপ, একবার করে চ্যাম্পিয়নস লিগ, ডিএফবি পোকাল, উয়েফা সুপার কাপ ও ক্লাব বিশ্বকাপের শিরোপা জেতেন তিনি। শনিবার বরুসিয়া ডর্টমুন্ডের বিপক্ষে ডিএফএল সুপার কাপ ফাইনালে খেলবে বায়ার্ন। যদি এই ম্যাচে মুসিয়ালা খেলতে না পারেন, তাহলে সেটা বায়ার্নের জন্য নিঃসন্দেহে অনেক বড় একটা ধাক্কা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত