Ajker Patrika

এশিয়ান কাপে সাগরিকার ইতিহাস, থাইল্যান্ডের বিপক্ষে এগিয়ে বাংলাদেশ

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
আপডেট : ০১ এপ্রিল ২০২৬, ২০: ২০
এশিয়ান কাপে সাগরিকার ইতিহাস, থাইল্যান্ডের বিপক্ষে এগিয়ে বাংলাদেশ
গোলের পর সাগরিকার উদ্‌যাপন। ছবি: থাই ফুটবল

ইতিহাসে নাম লেখিয়ে ফেললেন মোসাম্মৎ সাগরিকা। সিনিয়র এশিয়ান কাপে কোনো গোলের দেখা পায়নি বাংলাদেশ। অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপেও প্রথমবার খেলতে নেমেছেন বাংলাদেশের মেয়েরা। আর প্রথম ম্যাচেই গোল এনে দিলেন সাগরিকা। তাঁর গোলে থাইল্যান্ডের বিপক্ষে ১–০ গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করল বাংলাদেশ।

থাইল্যান্ডের থাম্মাসাত স্টেডিয়ামে রেফারির বাঁশি বাজার পর থেকেই বাংলাদেশের ওপর আধিপত্য দেখাতে থাকে থাইল্যান্ড। ঘরের মাঠ বলে কথা। ধারার বিপরীতে গিয়ে বাংলাদেশও কিছু আক্রমণের ঝলক দেখায়। স্বপ্না রানীর একটি শট থাই গোলরক্ষক আতিমা বুনপ্রাকানপাই ঠেকিয়ে দেন সহজে। কিন্তু সাগরিকাকে পারেননি।

আনন্দের সেই উপলক্ষ আসে ৩৬ মিনিটে। থাইল্যান্ডের ওপরে থাকা রক্ষণকে ভেদ করে মাঝমাঠ থেকে সাগরিকার উদ্দেশে চুলচেরা পাস বাড়ান মৌমিতা খাতুন। সেই পাস ধরে থাই গোলরক্ষককে সহজে পরাস্ত করেন সাগরিকা।

গোল হজম করে থাইল্যান্ড যখন কিছুটা দিগ্‌ভ্রান্ত, বাংলাদেশ তখন সেই সুযোগে নিজেদের গুছিয়ে নিতে মনোযোগ দেয়। প্রতিপক্ষের আক্রমণের তীব্রতা কমে আসায় ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রাখা সহজ হয় লাল-সবুজদের জন্য। বিরতির ঠিক আগে সাগরিকার উদ্দেশ্যে আবারও একটি লং পাস বাড়িয়েছিলেন সতীর্থরা। তবে এবার আর থাই রক্ষণকে ফাঁকি দিতে পারেননি এই ফরোয়ার্ড; কড়া পাহারায় আটকে যায় বাংলাদেশের সেই আক্রমণ।

তাই বিরতিতে বাংলাদেশ যায় এক গোলের লিড নিয়েই।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশ সরকারের বিবৃতিতে আমরা কষ্ট পেয়েছি: ইরানি রাষ্ট্রদূত

২০২৬ সালের ঈদুল আজহা কবে, যা জানা গেল

‘ওকে লাথি মেরে বের করে দিন’—নেতানিয়াহুর ছেলেকে যুদ্ধে পাঠাতে বললেন ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী

যুদ্ধবিরতি নয়, সমাপ্তি চাই—আরাঘচির মন্তব্যে নতুন উত্তেজনা

কিশোরগঞ্জে যুবদল নেতার হাত ভেঙে দেওয়ার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত