
তারকাখ্যাতির বিড়ম্বনা কেমন হয়, সেটা টের পাচ্ছেন বিরাট কোহলি। আন্তর্জাতিক ক্রিকেটে তো বটেই, আইপিএলেও একের পর এক রেকর্ড গড়ে যাচ্ছেন তিনি। বাজে অবস্থা থেকে কীভাবে ঘুরে দাঁড়াতে হয়, সেই দৃষ্টান্তও স্থাপন করছেন তিনি। তবে ভারতের ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টুর্নামেন্ট নিয়ে বিরক্তি প্রকাশ করেছেন কোহলি।
অর্থের ঝনঝনানি, চার-ছক্কার ফুলঝুরি—সব মিলিয়ে আইপিএলকে পাখির চোখ করে থাকেন বিশ্বের অনেক তারকা ক্রিকেটার। কোহলি যেহেতু টুর্নামেন্টে ২০০৮ সাল থেকে ধারাবাহিক পারফর্ম করে আসছেন, ভক্ত-সমর্থকদের মনে আলাদা জায়গা করে নিয়েছেন তিনি। যেখানেই কোহলি, সেখানেই ক্যামেরা—আইপিএলে কোহলির জন্য ব্যাপারটা এমনই। ম্যাচ চলাকালীন ক্যামেরার পাশাপাশি, ফ্র্যাঞ্চাইজিগুলোও অনুশীলনের সময় তাঁর অগ্রগতি ও গুরুত্বপূর্ণ মুহূর্তগুলো ধারণ করা হয় ক্যামেরায়।
সামাজিক মাধ্যম ও গ্ল্যামার থেকে যতটা দূরে থাকা যায়, কোহলি তা-ই করেন। এ কারণেই আইপিএলের এমন চাকচিক্যময় পরিবেশ তাঁর কাছে ভালো লাগে না। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর এক পডকাস্টে তিনি বলেন, ‘আপনি যখন অনুশীলনে হাঁটতে যান, তখন ছয়টি ক্যামেরা আপনাকে অনুসরণ করে। এটা মোটেও স্বস্তিদায়ক অনুভূতি নয়। একজন ক্রীড়াবিদ হিসেবে খেলায় শান্তিতে কাজ করার স্বাধীনতা ও সুযোগ আপনার প্রয়োজন। আপনি যা-ই করেন, যদি তা ভিডিও করা, দেখানো বা বিশ্লেষণের সুযোগ হয়ে যায়, তাহলে আপনি স্বাভাবিকভাবে থাকতে পারবেন না।’
এক ঝাঁক ক্যামেরা থাকায় অনুশীলনের রহস্য ফাঁস হয়ে যায় বলে আইপিএল নিয়ে বিরক্তি প্রকাশ করেছেন কোহলি। ভারতের এই তারকা ব্যাটার বলেন, ‘আমি অনুশীলনে যেসব বিষয় সত্যিই চেষ্টা করতে চাই, সেগুলো করতে পারব না। কারণ, আমি জানি কেউ যদি সেটা ভিডিও করে, তাহলে পর দিন আমার অনুশীলন সেশন নিয়ে আলোচনা শুরু হবে। আমার পারফরম্যান্স দিয়ে আপনারা বিচার করুন। প্রস্তুতির সময় কী করছি, তা দিয়ে নয়। নেটে আমি কী ধরনের প্রস্তুতি নিচ্ছি বা কী চেষ্টা করছি, তা বিচার করার অধিকার কারও নেই।’
ধর্মশালায় আজ বিকেলে পাঞ্জাব কিংসকে ২৩ হারিয়ে ২০২৬ আইপিএলের প্রথম দল হিসেবে প্লে অফ নিশ্চিত করে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। টস হেরে আগে ব্যাটিং করে ২০ ওভারে ৪ উইকেটে ২২২ রান করে বেঙ্গালুরু। ৪০ বলে ৮ চার ও ৪ ছক্কায় ৭৩ রানের অপরাজিত ইনিংস খেলে ম্যাচসেরা হয়েছেন ভেঙ্কটেশ আইয়ার।
কোহলি ৩৭ বলে ৫৮ রান করে এবারের আইপিএলে করেছেন ৫৪২ রান। আজ ফিল্ডিংয়েও তাঁর মধ্যে দেখা গেছে আগ্রাসন। রান তাড়া করতে নেমে ৮ উইকেটে ১৯৯ রানে থেমে যায় পাঞ্জাব। ১৩ পয়েন্ট নিয়ে চারে অবস্থান করছে পাঞ্জাব। ১৮, ১৬ ও ১৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের এক, দুই ও তিনে বেঙ্গালুরু, গুজরাট টাইটান্স ও সানরাইজার্স হায়দরাবাদ।

ব্যাটারদের কাছে রীতিমতো আতঙ্কে পরিণত হয়েছেন নাহিদ রানা। ঘণ্টায় ১৪০ কিলোমিটারের বেশি গতির পাশাপাশি লেংথের পরিবর্তন করে একের পর এক উইকেট তুলে নিচ্ছেন রানা। যার মধ্যে পাকিস্তানের তারকা ব্যাটার বাবর আজমকে তিনবার আউট করেছেন রানা। তবে বাংলাদেশের আলোচিত গতিতারকাকে ভয় পান না বাবর।
৩৬ মিনিট আগে
ঘণ্টায় ১৪০ কিলোমিটারের বেশি গতিতে বোলিং ও বাউন্সারে ব্যাটারদের হরহামেশাই কুপোকাত করেন নাহিদ রানা। আগুনে বোলিংয়ে বিশ্ব ক্রিকেটে হই চই ফেলে দিয়েছেন রানা। বিশ্বের অধিকাংশ ক্রিকেট বিশেষজ্ঞরা তাঁর প্রশংসায় পঞ্চমুখ। তবে কখনো কোনো বোলার বাউন্সার মারলে পাল্টা জবাব দিতে প্রস্তুত বাংলাদেশের গতিতারকা।
৩ ঘণ্টা আগে
সাভারে ক্লাবের নিজস্ব ২৫ একর জমিতে ভেন্যু নির্মাণের ঝুলে থাকা মেগা প্রজেক্টের আলোর মুখ দেখাতে নতুন করে তোড়জোড় শুরু করেছে এই কমিটি। সংবাদ সম্মেলনে মতিঝিলে ক্লাবের বর্তমান মাঠ ও জমির স্থায়ী বন্দোবস্ত পাওয়ার ক্ষেত্রে সাবেক গণপূর্ত মন্ত্রী ও বর্তমান সংসদ সদস্য মির্জা আব্বাসের অবদান কৃতজ্ঞতার সাথে স্মরণ
৪ ঘণ্টা আগে
২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরু হতে বাকি নেই এক মাসও। ১১ জুন মেক্সিকোর আজতেকা স্টেডিয়ামে মেক্সিকো-দক্ষিণ আফ্রিকা ম্যাচ দিয়ে শুরু হবে ফুটবল বিশ্বকাপ। পুরো বিশ্ব যখন বুঁদ হয়ে থাকবে বিশ্বকাপ উন্মাদনায়, তখন বাংলাদেশে আসবে অস্ট্রেলিয়া ক্রিকেট দল।
৪ ঘণ্টা আগে