
ঘণ্টায় ১৪০ কিলোমিটারের বেশি গতিতে বোলিং ও বাউন্সারে ব্যাটারদের হরহামেশাই কুপোকাত করেন নাহিদ রানা। আগুনে বোলিংয়ে বিশ্ব ক্রিকেটে হই চই ফেলে দিয়েছেন রানা। বিশ্বের অধিকাংশ ক্রিকেট বিশেষজ্ঞরা তাঁর প্রশংসায় পঞ্চমুখ। তবে কখনো কোনো বোলার বাউন্সার মারলে পাল্টা জবাব দিতে প্রস্তুত বাংলাদেশের গতিতারকা।
সিলেটে আজ বাংলাদেশ-পাকিস্তান দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিন শেষে সংবাদ সম্মেলনে এসেছেন রানা। সাংবাদিকেরা তাঁকে জিজ্ঞেস করলেন প্রথম টেস্টের কথা। মিরপুর টেস্ট শেষে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেছিলেন, ‘নাহিদ রানাকে বাউন্সার মারলে বাউন্সার খেতে হবে’ । শান্তর এই কথা শুনে রানাকে কি বাউন্সার দিতে ভয় পাবেন বোলাররা—আজ এই প্রশ্ন শোনার পর রানার উত্তর, ‘বাউন্সার দিতে ভাববে কি না জানি না। তবে এতটুকু বলতে পারি, আমাকে কেউ বাউন্সার মারলে আমি তাকে ছেড়ে কথা বলব না। এটা বলতে পারি।’
পাকিস্তানের বিপক্ষে চার টেস্ট খেলে ১৫ উইকেট তুলে নিয়েছেন রানা। যার মধ্যে তারকা ব্যাটার বাবর আজমকে আউট করেছেন তিনবার। অস্ট্রেলিয়ার দুই তারকা পেসার প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, দক্ষিণ আফ্রিকার ডুয়ান অলিভিয়ার, ওয়েস্ট ইন্ডিজের আলজারি জোসেফও ক্রিকেটের রাজকীয় সংস্করণে তিনবার আউট করেছিলেন বাবরকে।
আজ দ্বিতীয় দিনে উইকেটে জমে যাওয়া বাবরকে (৮৪ বলে ৬৮ রান) ফেরানোর পর আলাপ-আলোচনা চলছে, বাবর কি তাহলে রানার প্রিয় উইকেট? সংবাদ সম্মেলনেও এমন প্রশ্ন জিজ্ঞেস করা হয়েছে। তবে বিশেষ কারও উইকেট নয়, সব ধরনের ব্যাটারকেই আউট করে মজা পান রানা। সাংবাদিকদের বাংলাদেশের গতিতারকা বলেন, ‘আসলে প্রত্যেক ব্যাটারকে আউট করতে মজা লাগে। কারণ, প্রত্যেকটা উইকেটই আমার জন্য গুরুত্বপূর্ণ এবং আমার দলের জন্য।আপনি কোনো ব্যাটারকে বলে কয়ে আউট করতে পারবেন না যে তিনি ভালো ব্যাটার। অথবা ক্রিকেট বিশ্বের বড় ব্যাটারকে বলে আউট করতে পারবেন না। শুধু নিজের প্রক্রিয়ার মধ্যে থাকতে চেষ্টা করি এবং দলের স্বার্থে নিজের পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করি।’
ব্যাটারদের কাছে রীতিমতো যমে পরিণত হয়েছেন রানা। গতির ঝড়ের পাশাপাশি বাউন্সার ও ইয়র্কারে ব্যাটারদের পরাস্ত করেছেন হরহামেশাই। আজ সিলেট টেস্টের দ্বিতীয় দিনে তাঁর একটা বলের গতি ছিল ঘণ্টায় ১৪৯.৭ কিলোমিটার। বাবরের পর খুররম শেহজাদ, সাজিদ খানকে ফিরিয়ে পাকিস্তানের ইনিংসের ইতি টেনেছেন রানা।
দুই বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে ওয়ানডে ও টি-টোয়েন্টিতে দুটি করে ফাইফার নিয়েছেন রানা। ক্রিকেট বিশ্বের বড় তারকা হতে যাচ্ছেন বলে ক্রিকেট বিশেষজ্ঞরা তাঁকে নিয়ে ভবিষ্যদ্বাণী করছেন। রানা অবশ্য এত দূর চিন্তা করছেন না। আজ সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আসলে আগে থেকে বেশি কিছু চিন্তা করছি না। শুধু একটা জিনিস চিন্তা করছি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে সময়টা ভালো যাচ্ছে। উপভোগ করছি এবং চেষ্টা করছি যাতে দেশের হয়ে ভালো কিছু করতে পারি।’
সিলেট টেস্টে ১৫৬ রানে এগিয়ে বাংলাদেশ। প্রথম ইনিংসে বাংলাদেশ ২৭৮ রানের পর পাকিস্তান গুটিয়ে যায় ২৩২ রানে। দ্বিতীয় ইনিংসে ৩ উইকেটে ১১০ রানে আজ দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে বাংলাদেশ।

শিরোপা নিশ্চিত হয়ে গিয়েছিল আগেভাগেই। দুবাইয়ে ভারতীয় ক্রিকেটার, ভক্ত-সমর্থকদের সবাই তখন অপেক্ষা করছিলেন, ম্যাচটা কখন শেষ হবে। দীপ্তি শর্মা ইনিংসের শেষ বলে লঙ্কান ব্যাটার কৌশিনি নুথিয়াঙ্গাকে বোল্ড করে সারলেন আনুষ্ঠানিকতা। ভারত অষ্টমবারের মতো জিতল নারী এশিয়া কাপ।
৪ ঘণ্টা আগে
ইমাম-উল-হকের বিরুদ্ধে অভিযোগের যেন শেষ নেই। মিথ্যা চোটের নাটক, ড্রেসিংরুমের তথ্য ফাঁস, শৃঙ্খলাভঙ্গের অভিযোগ রয়েছে। এমন ঘটনায় পাকিস্তানি বাঁহাতি ব্যাটার কঠিন শাস্তি পেতে যাচ্ছেন বলে জানা গেছে।
৬ ঘণ্টা আগে
রাকিবুল হাসান চার মারতেই উদযাপন শুরু বাংলাদেশের। পচেফস্ট্রুমের সেনওয়েস পার্কে রাকিবুলের বাঁধভাঙা উদযাপনে যোগ দেন শরীফুল ইসলাম, তাওহীদ হৃদয়, তানজিদ হাসান তামিমরা। সুদূর পচেফস্ট্রুম থেকে সেই রেশ ছড়িয়ে পড়ে পুরো বাংলাদেশে। ছয় বছর আগের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ফাইনালের কথা বলা হচ্ছে, সেটা অনেকেই বুঝতে পেরেছে
৭ ঘণ্টা আগে
বাজে সময়ের মধ্য দিয়ে যাচ্ছে পাকিস্তান ক্রিকেট দল। ইংল্যান্ডের কাছে টেস্ট সিরিজে ভরাডুবি হয়েছে পাকিস্তানের। ৩-০ ব্যবধানে ধবলধোলাই হওয়ার পর সেটার প্রভাব পড়েছে র্যাঙ্কিংয়েও। এখন নিচের সারিতে অবস্থান করছে এশিয়ার এই দল।
৮ ঘণ্টা আগে