
ফুটবল ইতিহাসের অন্যতম আলোচিত মুহূর্তের সাক্ষী সেই বল এবার উঠছে নিলামে। ১৯৮৬ বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে দিয়েগো ম্যারাডোনার বিখ্যাত ‘হ্যান্ড অব গড’ গোল করা বলটি চলতি মাসে যুক্তরাষ্ট্রের নিলামে তোলা হবে। এমনটাই জানিয়েছে এএফপি।
প্রতিবেদনে বলা হয়েছে, বলটির দাম ১ কোটি মার্কিন ডলার পর্যন্ত উঠতে পারে বলে আশা করছে নিলামকারী প্রতিষ্ঠান হেরিটেজ অকশনস। বাংলাদেশি মুদ্রায় যা ১২৩ কোটি ৭৫ লাখ টাকা।
ঐতিহ্যবাহী আসতেকা স্টেডিয়ামে হওয়া সে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের ইংল্যান্ডের বিপক্ষে হাত দিয়ে বল জালে পাঠান ম্যারাডোনা। সে ম্যাচে ২-১ গোলের জয় সেমিফাইনালে পা রাখে আর্জেন্টিনা। ম্যাচ শেষে নিজের গোল নিয়ে ম্যারাডোনা বলেছিলেন, ‘ম্যারাডোনার মাথার একটু আর ঈশ্বরের হাতের একটু দিয়ে গোলটি হয়েছে।’
শুধু ‘হ্যান্ড অব গড’ নয়, একই ম্যাচে ম্যারাডোনার করা বিখ্যাত ‘গোল অব দ্য সেঞ্চুরি’রও সাক্ষী এই বল। ইংল্যান্ডের একাধিক ডিফেন্ডারকে ড্রিবল করে গোলরক্ষককে পরাস্ত করে সেই গোল করেছিলেন আর্জেন্টাইন কিংবদন্তি।
টেক্সাসভিত্তিক হেরিটেজ অকশনস আগামী ২১ থেকে ২৩ আগস্ট বলটির নিলাম আয়োজন করবে। প্রাথমিক দর ধরা হয়েছে ২৫ লাখ মার্কিন ডলার। তবে নিলামকারী প্রতিষ্ঠানটি আশা করছে, শেষ পর্যন্ত দাম আট অঙ্কের ঘরে পৌঁছাবে।
হেরিটেজ অকশনসের স্পোর্টস বিভাগের ভাইস প্রেসিডেন্ট ড্যান ইমলার এএফপিকে বলেন, ‘আমার মনে হয়, ফুটবলের ইতিহাসে এটি নিঃসন্দেহে সবচেয়ে ঐতিহাসিক বল।’ বলটির ঐতিহাসিক গুরুত্ব ব্যাখ্যা করতে গিয়ে ইমলার বলেন, ‘দুটি গোলই এতটাই ঐতিহাসিক ও স্মরণীয়।’
২০২০ সালের নভেম্বরে মারা যান ম্যারাডোনা। তাঁর ওই ম্যাচে পরা জার্সিটিও ফুটবল স্মারকের মধ্যে সবচেয়ে দামি। সেটি ৯৩ লাখ মার্কিন ডলারে বিক্রি হয়ে বর্তমানে সবচেয়ে বেশি দামে বিক্রি হওয়া ফুটবল জার্সির রেকর্ড ধরে রেখেছে।
১৯৮৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডকে হারানোর পর আর্জেন্টিনা শেষ পর্যন্ত শিরোপা জেতে। ম্যারাডোনার সেই দুটি গোল—বিশেষ করে বিতর্কিত ‘হ্যান্ড অব গড’—বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে স্মরণীয় মুহূর্তগুলোর একটি হয়ে আছে। এবার সেই মুহূর্তের অন্যতম গুরুত্বপূর্ণ স্মারক হিসেবে বলটিকে নিলামে তোলা হচ্ছে।

২০১৬ সালে ফিফার সভাপতি নির্বাচিত হন ইনফান্তিনো। তার আগে ২০০০ সালে উয়েফাতে যোগ দেন। ২০০৯ সালে ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার সাধারণ সম্পাদক পদে বসেন। সেই দায়িত্বে থাকাকালীন তাঁর সঙ্গে এক নারীকে ঘিরে পরকীয়া প্রেমের অভিযোগ সামনে নিয়ে এসেছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ডেইলি।
৩ ঘণ্টা আগে
ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য সান’ যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম ইনফরমেসিওন.ইএস-এর বরাত দিয়ে এসব তথ্য প্রকাশ করেছে। নথি অনুযায়ী, আর্জেন্টিনা ও জর্ডানের ম্যাচের আগে ডালাস বিমানবন্দরে ফোন করে এক ব্যক্তি হুমকি দেন, তিনি আরও দুজনকে নিয়ে স্টেডিয়ামে ঢুকবেন। তাদের কাছে থাকবে হ্যান্ড গ্রেনেড ও একটি এআর-১৫ রাইফেল। প
৪ ঘণ্টা আগে
অচেনা ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে ৩ দিনের প্রস্তুতি ম্যাচে ইনিংস ব্যবধানে হারার পর মূল সিরিজ শুরুর আগে স্বাভাবিকভাবেই চিন্তা বেড়ে যাওয়ার কথা বাংলাদেশের। তবে ব্যর্থতা নিয়ে না ভেবে ভুল শুধরে প্রথম টেস্ট শুরু করতে চান প্রধান কোচ ফিল সিমন্স।
৪ ঘণ্টা আগে
২০২৫ সালের জুনে রিভার প্লেট থেকে রিয়ালে যোগ দেন মাস্তানতুয়োনো। অসাধারণ প্রতিভাধর এই ফুটবলারের দলবদলের পর ইউরোপিয়ান ফুটবলে সাড়া পড়ে যায়। তাঁকে দলে ভেড়ানোর পথে ফরাসি ক্লাব পিএসজির সঙ্গে লড়াই করতে হয়েছে রিয়ালকে। রেকর্ড চ্যাম্পিয়নস লিগ জয়ীদের সঙ্গে মাস্তানতুয়োনোর চুক্তি ছয় বছরের।
৫ ঘণ্টা আগে