
নরওয়ের বিপক্ষে এক ম্যাচে না খেলাতেই ক্রিস্টিয়ানো রোনালদোকে নিয়ে পর্তুগাল দলে চলছে লঙ্কাকাণ্ড। খেলতে না পারার পর মাঝপথে দলের অনুশীলন ছেড়ে চলে গিয়েছেন। এবার তিনি বড় শাস্তির মুখে। প্রায় দেড় লাখ টাকা জরিমানার পাশাপাশি কয়েক মাস নিষিদ্ধও হতে পারেন পর্তুগিজ ফরোয়ার্ড।
ডেনমার্কের বিপক্ষে আজ রাতে নেশনস লিগে মুখোমুখি হবে পর্তুগাল-ডেনমার্ক। ম্যাচের কয়েক দিন আগেই হঠাৎ করে অনুশীলন ত্যাগ করে সুইডেনের মালমোর এক হোটেলে চলে যান তিনি। অনুমতি না নিয়ে আন্তর্জাতিক ফুটবলে অনুপস্থিত থাকলে জরিমানা, নিষেধাজ্ঞার মতো শাস্তিমূলক পদক্ষেপের ব্যাপারে আচরণবিধিতে উল্লেখ করা হয়েছে।
পর্তুগিজ ফুটবল ফেডারেশন (এফপিএফ) চাইলে আইনের মধ্যে থেকেই কোনো খেলোয়াড়ের বিরুদ্ধে ৫০০ থেকে ১০০০ ইউরো জরিমানা করতে পারে। ইএসপিএনের প্রতিবেদন থেকে এফপিএফের আচরণবিধিতে উল্লেখ করা হয়েছে, ‘কোনো খেলোয়াড়কে যথাযথভাবে জাতীয় দলে ডাকার পরও কেউ যুক্তিসঙ্গত কারণ ছাড়া প্রশিক্ষণ, ম্যাচ, জাতীয় দলের কোনো কার্যক্রম থেকে অনুপস্থিত থাকলে শাস্তির বিধান রয়েছে। অথবা এফপিএফ কিংবা পর্তুগালের ক্রীড়া প্রতিনিধিত্বের সঙ্গে সংশ্লিষ্ট কোনো কর্মকাণ্ডে উপস্থিত হতে ব্যর্থ হন বা তা ত্যাগ করেন, তাহলে তাকে ১ থেকে ৬ মাস নিষিদ্ধ করা হবে। পাশাপাশি তিনি যদি একজন পেশাদার খেলোয়াড় হয়ে থাকেন, তাহলে ৫০০ থেকে ১০০০ ইউরো পর্যন্ত জরিমানাও করা হবে।’
সোমবার রাতে নরওয়ের অসলোতে পর্তুগাল কোচ হোর্হে জেজুস পুরো ৯০ মিনিট বসিয়ে রাখেন রোনালদোকে। এরপর ডেনমার্ক ম্যাচের আগে দলের অনুশীলন ছেড়ে চলে যান। এটা নিয়ে যখন চলছে নানা সমালোচনা, তখন সামাজিক মাধ্যমে ব্যাখ্যা দিয়েছেন রোনালদো। নিজের অফিশিয়াল ফেসবুক পেজে পর্তুগিজ ফরোয়ার্ড লিখেছেন, ‘জাতীয় দলের কোচের সংবাদ সম্মেলনের পর এবং পর্তুগিজ ফুটবল ফেডারেশনের (এফপিএফ) সভাপতির সঙ্গে কথোপকথনের পর জাতীয় দলের ক্যাম্প ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। যথাসময়ে আমি পর্তুগালের মানুষকে জানাব, কী কারণে আমি জাতীয় দল ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি—যে দলের প্রতি আমি সবসময় নিজেকে উজাড় করে দিয়েছি। এই মুহূর্তে পর্তুগাল এবং সতীর্থদের শুভকামনা জানানোই আমার কাজ।’
সবশেষ ২০০৮ সালের ১৫ জুন ইউরোর গ্রুপ পর্বে সুইজারল্যান্ডের বিপক্ষে পুরো ম্যাচ বেঞ্চে বসেছিলেন রোনালদো। সেই ম্যাচে পর্তুগাল ২-০ গোলে হেরেছিল। এরপর আন্তর্জাতিক ফুটবলে দীর্ঘ ১৮ বছর পর পুরো ৯০ মিনিট বেঞ্চে বসে থাকার ঘটনা ঘটেছে তাঁর সঙ্গে।
নরওয়ের বিপক্ষে সোমবার রাতে নেশনস লিগে রোনালদোবিহীন পর্তুগাল জেতে ২-১ গোলে। পর্তুগিজদের হয়ে গোল দুটি করেন জোয়াও ফেলিক্স, গনসালো রামোস। নরওয়ের একমাত্র গোলটি করেন আর্লিং হালান্ড। নেশনস লিগে এরপর পর্তুগালের ম্যাচ ৪ অক্টোবর। ফিরতি লেগে পর্তুগিজরা আতিথেয়তা দেবে নরওয়েকে।

প্রথম দুই ম্যাচ হেরে ফিফা আসিয়ান কাপ থেকে আগেই ছিটকে গেছে বাংলাদেশ। গ্রুপের শেষ ম্যাচে আজ স্বাগতিক ইন্দোনেশিয়ার মুখোমুখি হবে টমাস ডুলির দল। জাকার্তার গেলোরা বুং কার্লো স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে সন্ধ্যা সাড়ে ৬টায়।
২ ঘণ্টা আগে
সামাজিক মাধ্যমে এক পোস্টে অবসরের ঘোষণা দিলেও আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির পথচলা শেষ হয়নি। তবু একটা ম্যাচের বেশি তিনি পাচ্ছেন না। আজ বলিভিয়ার বিপক্ষে তিনি না থেকেও ছিলেন। নিকো পাস দুর্দান্ত পারফরম্যান্সে সেটা মনে করিয়ে দিয়েছেন। হোসে মানুয়াল লোপেসও স্মরণ করেছেন মেসিকে।
৩ ঘণ্টা আগে
ভারত-শ্রীলঙ্কা ম্যাচ কি তাহলে পাওয়ারপ্লেতেই শেষ? অনেকে চাইলে এভাবে বলতেই পারেন। প্রথম ৬ ওভারে ভারত যা করেছে, সেই রানও করতে পারেনি শ্রীলঙ্কা। ১২৪ রানে হেরে লঙ্কানদেরও এশিয়ান গেমসের ফাইনালে খেলার স্বপ্নভঙ্গ হয়েছে। এবার তারা ব্রোঞ্জ পদক জয়ের আশায় খেলবে বাংলাদেশের বিপক্ষে।
৫ ঘণ্টা আগে
ম্যাচের নিয়ন্ত্রণ যে পুরোপুরি বাংলাদেশের হাতে ছিল, তা নয়। তবু নিশিনে আজ সেমিফাইনালে অনেকটা সময় পাকিস্তানকে চাপে রাখে বাংলাদেশ। তবে মোস্তাফিজুর রহমানের একটা ওভারেই সব শেষ। বাংলাদেশের হারের পর তাঁকে নিয়ে প্রশ্ন উঠতেই সাংবাদিকদের ব্যাখ্যা দিয়েছেন লিটন দাস।
৬ ঘণ্টা আগে