
ক্যাম্প ন্যু স্টেডিয়ামের সংস্কারকাজ চলাকালে এক শ্রমিকের মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে বার্সেলোনা। একই সঙ্গে নিহত শ্রমিকের পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতিও দিয়েছে লা লিগার শীর্ষ ক্লাবটি।
শুক্রবার স্টেডিয়ামের ধারণক্ষমতা ১ লাখ ৫ হাজারে উন্নীত করার চলমান সংস্কারকাজের সময় দুর্ঘটনাটি ঘটে। এরপর এক বিবৃতিতে বার্সা নিহত শ্রমিকের পরিবার, বন্ধু ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানায়।
বার্সার দেওয়া ওই বিবৃতিতে বলা হয়, ‘স্পোটিফাই ক্যাম্প ন্যু সংস্কারকাজ চলাকালে গতকাল কর্মস্থলে ঘটে যাওয়া দুর্ঘটনায় যে শ্রমিক প্রাণ হারিয়েছেন, তার মৃত্যুতে এফসি বার্সেলোনা গভীর শোক প্রকাশ করছে। বার্সা তার পরিবার, বন্ধু ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে এবং এই কঠিন সময়ে তাদের প্রতি আন্তরিক সমর্থন প্রকাশ করছে।’
বার্সেলোনা জানিয়েছে, ক্লাব সভাপতি হুয়ান লাপোর্তাও ব্যক্তিগতভাবে নিহত শ্রমিকের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। ক্লাবের পক্ষ থেকে নিহতের পরিবারকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দিয়েছেন এই ফুটবল সংগঠক।
২০২৩ সালের জুনে শুরু হয় ক্যাম্প ন্যুর বৃহৎ সংস্কার প্রকল্প। নির্মাণকাজের অগ্রগতি ক্লাবের ওয়েবসাইটে সরাসরি সম্প্রচারও করা হচ্ছে। তবে প্রকল্পটি ইতোমধ্যে একাধিক দফায় বিলম্ব এবং ব্যয় বৃদ্ধির মুখে পড়েছে।
সংস্কারকাজের কারণে শুরুর দিকে নিজেদের ঘরের ম্যাচগুলো এস্তাদিও অলিম্পিক লুইস কোম্পানিসে খেলেছিল বার্সা। পরে ২০২৫ সালের নভেম্বরে আবার ক্যাম্প ন্যুতে ফিরে আসে কাতালানরা। গত মৌসুমে ক্যাম্প ন্যুতে ফেরার পর নিজেদের মাঠে ২০ ম্যাচের ১৯টিতেই জয়ের দেখা পেয়েছিল ইউরোপের অন্যতম সফল ক্লাবটি। একমাত্র হারটি আসে এপ্রিল মাসে চ্যাম্পিয়নস লিগে আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে।

ডারউইনে গতকাল শুরু হওয়া ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের প্রথম দিনটা ছিল বাংলাদেশেরই। কিন্তু আজ দ্বিতীয় দিনে চিত্রটা উল্টো। বাংলাদেশের ওপর যেমন ছড়িয়ে ঘুরিয়েছে অস্ট্রেলিয়া। একই সঙ্গে দুশ্চিন্তাও বেড়েছে ফিল সিমন্সের দলের।
৩২ মিনিট আগে
ফিফার বিতর্কিত প্রকল্প বাতিলের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে আর্জেন্টিনা। একই সঙ্গে পরিকল্পনা প্রণয়নের সময় হওয়া ভুল স্বীকার করে ২১১টি সদস্য সংস্থার কাছে ইনফান্তিনোর ক্ষমা চাওয়াকে ইতিবাচক পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছে তারা।
২ ঘণ্টা আগে
দারুণ ব্যাটিং করে তিন দিনের প্রস্তুতি ম্যাচের প্রথম দিনের আলোটা নিজের দিকে টেনে নেন মেহেদী হাসান মিরাজ। ১০৯ রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি। মিরাজ সেঞ্চুরির দেখা পেলেও ব্যাটিং নিয়ে চিন্তা কমছে না বাংলাদেশের। মিরাজ ছাড়া প্রথম ইনিংসে আর কেউ বড় ইনিংস খেলতে পারেননি।
২ ঘণ্টা আগে
গিলের অনুপস্থিতিতে দলের নেতৃত্ব দিচ্ছেন সহ অধিনায়ক লোকেশ রাহুল। বৃহস্পতিবার অনুশীলনে চোট পাওয়ায় সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে গিলকে প্রস্তুতি ম্যাচের প্রথম দিন বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নেয় ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
৩ ঘণ্টা আগে