
ফর্ম নিয়ে শঙ্কার জবাব ব্যাট হাতে দিলেন ট্রাভিস হেড। জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে মাত্র ৭৫ বলে সেঞ্চুরি করে অস্ট্রেলিয়ার হয়ে নতুন রেকর্ড গড়েছেন এই বাঁহাতি ওপেনার। জিম্বাবুয়ের বিপক্ষে কোনো অস্ট্রেলীয় ব্যাটারের এটিই দ্রুততম ওয়ানডে সেঞ্চুরি।
আরও একটি দলীয় রেকর্ডও করেছে অস্ট্রেলিয়া। জিম্বাবুয়ের বিপক্ষে এটা ওয়ানডেতে তাদের সর্বোচ্চ পুঁজি। এর আগে ২০১৪ সালের আগস্টে হারারেরে ৩৫০ রান করেছিল অজিরা।
আজ হারারেতে ১১২ রানের দুর্দান্ত ইনিংস খেলেন হেড। ১২ চার ও তিন ছক্কায় ইনিংস সাজান তিনি। ওয়েসলি মাদেভেরের করা ২৮তম ওভারে বলে আউট হন এই অজি ওপেনার।
এই সিরিজের আগে বাংলাদেশের বিপক্ষে টেস্টে ২২, ১৭ ও ২২ রান করেছিলেন হেড। গত বছর ভারতের বিপক্ষে তিন ইনিংসে ২৯ রানের বেশি করতে পারেননি। জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানডেতেও মাত্র ৪ রান করে আউট হন হেড। এই বাঁহাতি ব্যাটার।
প্রথম ম্যাচে হেডের এমন আউট দেখে ফক্স ক্রিকেটের ধারাভাষ্যে জেসন গিলেস্পি বলেছিলেন, ‘ট্রাভিস হেডের জন্য এটি বেশ পরিচিত এক ধরনের আউট হয়ে উঠছে।’
দ্বিতীয় ওয়ানডেতে অবশ্য সেই শঙ্কার ছাপ দেখা যায়নি। মিচেল মার্শের সঙ্গে উদ্বোধনী জুটিতে ১৩০ রান যোগ করেন হেড। ১৯তম ওভারে ওয়েলিংটন মাসাকাদজার বলে ৫৩ রান করে ফেরেন মার্শ। এরপর কুপার কনোলির সঙ্গে ৬০ রান যোগ করেন।
ওয়ানডেতে এটি হেডের অষ্টম সেঞ্চুরি। ৭৫ বলে শতরান পূর্ণ করার পর ব্যাট উঁচিয়ে সতীর্থদের অভিনন্দন গ্রহণ করেন তিনি। পরে নতুন ধরনের উদযাপনও করতে দেখা যায় তাঁকে।
হেডের বিদায়ের সময় অস্ট্রেলিয়ার সংগ্রহ ছিল ২ উইকেটে ১৯০ রান। শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ৩৫৬ রান করে সফরকারীরা। দ্বিতীয় সর্বোচ্চ ৭৮ রান এনে দেন কনোলি। ওলিভার পিক ৪১ রানে অপরাজিত থাকেন। এ ছাড়া জশ ইংলিস ২১ ও অ্যালেক্স ক্যারি করেন ২০ রান।

প্রস্তুতির সময়টা ঠিকঠাক মেলেনি, নতুন মৌসুম শুরুর আগে দলগুলোকে ছুটতে হয়েছে সময়ের সঙ্গে। সেই তাড়াহুড়োর মধ্যেই গতকাল/আজ মাঠে গড়াল বাংলাদেশ ফুটবল লিগ। প্রথম দিনেই পাঁচ ম্যাচে দেখা গেল পাঁচ রকমের গল্প। এর মধ্যে সবচেয়ে আলোচনার জায়গা আবাহনীর শুরুটা। পিডব্লিউডি স্পোর্টস ক্লাবের সঙ্গে গোলশূন্য ড্র করে মাঠ ছা
১৬ মিনিট আগে
এশিয়ান গেমসে বাংলাদেশের বিপক্ষে দক্ষিণ কোরিয়ার পুরুষ হকি ম্যাচ শুরুর আগে বড় ধরনের ভুল করলেন আয়োজকেরা। আজ জাপানের গিফুর গ্রিন স্টেডিয়ামে দক্ষিণ কোরিয়ার জাতীয় সংগীতের বদলে ভুল করে উত্তর কোরিয়ার জাতীয় সংগীত বাজানো হয়। ঘটনায় মাঠে থাকা দক্ষিণ কোরিয়ার খেলোয়াড়েরা বিভ্রান্ত হয়ে পড়েন।
১৯ মিনিট আগে
বিশ্বকাপ জয়ের দুই মাস পর নতুন অভিযানে নামার প্রস্তুতি নিচ্ছে স্পেন। ২০২৬ সালের বিশ্বকাপজয়ী দলের ২৬ সদস্যের মধ্যে চারজনকে বাদ দিয়ে উয়েফা নেশনস লিগের দল ঘোষণা করেছেন কোচ লুইস দে লা ফুয়েন্তে।
২ ঘণ্টা আগে
টেস্টের স্ট্যাটাস তো চীনের নেই। আর আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) যে ১০৪টি দেশকে টি-টোয়েন্টি স্ট্যাটাস দিয়েছে, তাদের মধ্যে চীন আছে ঠিকই; তবে অবস্থান অনেক পেছনে। সে যা-ই হোক, ক্রিকেটের প্রসারের স্বার্থে আইসিসি এবার চীনকে ‘টার্গেট’ করেছে।
৩ ঘণ্টা আগে