
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের অংশগ্রহণ নিয়ে এখনো রয়েছে অনিশ্চয়তা। সালমান আলী আঘা-বাবর আজমদের বিশ্বকাপ বর্জন নিয়ে এখন কথাবার্তা হচ্ছে বেশি। বর্জন নিয়ে আলোচনা বেশি হলেও নিজেদের প্রস্তুতি ঠিকই সেরে নিচ্ছে পাকিস্তান।
আগামী ৭ ফেব্রুয়ারি ভারত-শ্রীলঙ্কার যৌথ আয়োজনে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার আগে চলমান তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটা পাকিস্তান-অস্ট্রেলিয়ার কাছে নিজেদের ঝালিয়ে নেওয়ার শেষ সুযোগ। সেই সুযোগটা দারুণভাবে কাজে লাগাচ্ছে পাকিস্তান। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে আজ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়াকে ২২ রানে হারিয়েছে পাকিস্তান। বিশ্বকাপের আগে প্রতিপক্ষ দলগুলোকে যেন পাকিস্তান বার্তা দিয়ে রাখল—‘আমরা আসছি।’
১৬৯ রানের লক্ষ্যে নেমে ৩.২ ওভারে ২ উইকেটে ২৮ রানে পরিণত হয় অস্ট্রেলিয়া। সাময়িক চাপে পড়া অজিরা এরপর এগোতে থাকেন ক্যামেরন গ্রিন ও ম্যাট রেনশর ব্যাটিংয়ে। তৃতীয় উইকেটে ২৩ বলে ৪০ রানের জুটি গড়েন গ্রিন-রেনশ। অষ্টম ওভারের প্রথম বলে ভুল-বোঝাবুঝিতে রান আউটের শিকার হন রেনশ। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেক ম্যাচটিতে ১১ বলে ১৪ রান করেছেন রেনশ।
রেনশ রানআউট হওয়ার পর তাসের ঘরের মতো ভেঙে পড়তে থাকে অস্ট্রেলিয়া। ৭.১ ওভারে ৩ উইকেটে ৬৮ রান থেকে ১৫.৪ ওভারে ৮ উইকেটে ১১২ রানে পরিণত হন অজিরা। সফরকারীদের হার অনেকটাই নিশ্চিত হয়ে যায় এখানে। অ্যাডাম জাম্পা ও জ্যাভিয়ের বার্টলেটের নবম উইকেটে ২৬ বলে ৩৪ রানের জুটিটা শুধু অস্ট্রেলিয়ার হারের ব্যবধানই কমিয়েছে। ২০ ওভারে ৮ উইকেটে ১৪৬ রানে আটকে যান অজিরা।
অস্ট্রেলিয়ার ইনিংসে সর্বোচ্চ ৩৬ রান করেন গ্রিন। ৩১ বলের ইনিংসে ৩ চার ও ১ ছক্কা মেরেছেন তিনি। নিয়মিত অধিনায়ক মিচেল মার্শ না থাকায় আজ প্রথম টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দিয়েছেন ট্রাভিস হেড। ঝড়ের ইঙ্গিত দিলেও ১৩ বলে দুটি করে চার ও ছক্কায় ২৩ রানেই থেমে যায় তাঁর ইনিংস।
অলরাউন্ড পারফরম্যান্সে আজ প্রথম টি-টোয়েন্টিতে ম্যাচসেরা হয়েছেন সাইম আইয়ুব। ২২ বলে ৪০ রানের ইনিংসের পাশাপাশি ৩ ওভারে ২৯ রানে ২ উইকেট নিয়েছেন তিনি। তাঁর সতীর্থ আবরার আহমেদ কিপটে বোলিং করেছেন। ৪ ওভারে ১০ রানে পেয়েছেন ২ উইকেট।
এর আগে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন পাকিস্তান অধিনায়ক সালমান আলী আঘা। অস্ট্রেলিয়ার নিয়ন্ত্রিত বোলিংয়ে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা পাকিস্তান করেছে ২০ ওভারে ৮ উইকেটে ১৬৮ রান। ইনিংস সর্বোচ্চ ৪০ রান করেন সাইম আইয়ুব। ২২ বলের ইনিংসে ৩ চার ও ২ ছক্কা মেরেছেন তিনি। পাকিস্তান অধিনায়ক সালমান ২৭ বলে ১ চার ও ৪ ছক্কায় করেন ৩৯ রান।
অস্ট্রেলিয়ার অ্যাডাম জাম্পা ৪ ওভারে ২৪ রানে নিয়েছেন ৪ উইকেট। দুটি করে উইকেট নিয়েছেন মাহলি বিয়ার্ডম্যান ও জ্যাভিয়ের বার্টলেট। এই ম্যাচ দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছে বিয়ার্ডম্যানের। পাকিস্তান-অস্ট্রেলিয়া সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি লাহোরেই পরশু মাঠে গড়াবে। একই মাঠে আগামী রোববার হবে তৃতীয় টি-টোয়েন্টি।
পাকিস্তানের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তার মধ্যেই ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে বাড়তি নিরাপত্তা জোরদার করেছে বলে বার্তা সংস্থা এএফপি প্রতিবেদন প্রকাশ করেছে। আগামী ১৫ ফেব্রুয়ারি কলম্বোর প্রেমাদাসায় হওয়ার কথা ভারত-পাকিস্তান ম্যাচ। তার আগে বিশ্বকাপ শুরুর প্রথম দিন ৭ ফেব্রুয়ারি কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাবে (এসএসসি) নেদারল্যান্ডসের বিপক্ষে মুখোমুখি হবে পাকিস্তান। একই মাঠে ১০ ফেব্রুয়ারি সালমান-বাবররা খেলবেন যুক্তরাষ্ট্রের বিপক্ষে। ১৮ ফেব্রুয়ারি কলম্বোর এসএসসিতে গ্রুপপর্বের শেষ ম্যাচে পাকিস্তানের প্রতিপক্ষ নামিবিয়া।

এ বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত টি-টোয়েন্টি দলের নেতৃত্ব দেওয়া হয়েছিল লিটন দাসকে। কিন্তু আইপিএল থেকে মোস্তাফিজের বাদ পড়া এবং উদ্ভুত পরিস্থিতিতে বিশ্বকাপ খেলা হয়নি বাংলাদেশ। তবে এই সংস্করণে লিটনের প্রতি আস্থা রেখেই তাঁর নেতৃত্বের মেয়াদ ২০২৮ সাল পর্যন্ত বর্ধিত করেছে বিসিবি। এই সময় পর্যন্ত লিটনের ডে
৬ ঘণ্টা আগে
প্রবাসী ফুটবলারদের নিয়ে যু্ব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের প্রত্যাশা, ‘আমরা এই দলকে ধরে আগামী বাংলাদেশের ফুটবল টিম গড়তে চাই। যারা বাংলাদেশি বংশোদ্ভূত খেলোয়াড়রা রয়েছেন তাদের মাধ্যমে এবং আমাদের টিমওয়ার্কের মাধ্যমে আমরা একটি কথা প্রমাণ করতে চাই যে আমরা সবাই বাংলাদেশি এবং সবার আগে আমার বাংলাদেশ
৬ ঘণ্টা আগে
বিমানবন্দর থেকে ফুটবলারদের নিয়ে বাসটি সরাসরি হাতিরঝিলের এম্ফিথিয়েটারের উদ্দেশে রওনা হয়। সেখানে বাফুফের পক্ষ থেকে খেলোয়াড়দের জন্য আনুষ্ঠানিক সংবর্ধনার আয়োজন করা হয়েছে।
৮ ঘণ্টা আগে
পিঠের চোটের কারণে এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) সানরাইজার্স হায়দরাবাদের হয়ে এখনো মাঠে নামা হয়নি প্যাট কামিন্সের। চোটের সবশেষ অবস্থা জানতে টুর্নামেন্টের মাঝপথে দল ছেড়ে দেশে ফিরলেন এই অস্ট্রেলিয়ান অলরাউন্ডার।
১১ ঘণ্টা আগে