
আলাদা আলাদা সংস্করণে আলাদা আলাদা অধিনায়কের নীতি বেছে নেওয়ার পর বিসিবি জাতীয় ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের অধিনায়ক করেছিল মেহেদী হাসান মিরাজ ও লিটন দাসকে। প্রথম দফায় এক বছরের জন্য দায়িত্ব পাওয়া মিরাজের অধিনায়কত্বের মেয়াদ ২০২৭ সাল পর্যন্ত বাড়ানো হয়েছে। আর লিটনের নেতৃত্বের মেয়াদ বাড়ানো হয়েছে ২০২৮ সাল পর্যন্ত। আজ বোর্ড সভা শেষে সংবাদ সম্মেলনে দুজনের নেতৃত্বের মেয়াদ বাড়ানোর বিষয়টি জানিয়েছেন বিসিবির ক্রিকেট অপরাশেনস কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম। স্পিন বোলিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন জাতীয় দলের সাবেক স্পিনার মোহাম্মদ রফিক।
এ বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত টি-টোয়েন্টি দলের নেতৃত্ব দেওয়া হয়েছিল লিটন দাসকে। কিন্তু আইপিএল থেকে মোস্তাফিজের বাদ পড়া এবং উদ্ভুত পরিস্থিতিতে বিশ্বকাপ খেলা হয়নি বাংলাদেশ। তবে এই সংস্করণে লিটনের প্রতি আস্থা রেখেই তাঁর নেতৃত্বের মেয়াদ ২০২৮ সাল পর্যন্ত বর্ধিত করেছে বিসিবি। এই সময় পর্যন্ত লিটনের ডেপুটি হিসেবে কাজ করে যাবেন সাইফ হাসান।
২০২৭ পর্যন্ত ওয়ানডে অধিনায়কের দায়িত্ব পালন করবেন মিরাজ। আর টি-টোয়েন্টি অধিনায়ক লিটনের মেয়াদ বেড়েছে ২০২৮ পর্যন্ত। গতমাসে মিরাজের নেতৃত্বেই পাকিস্তানের বিপক্ষে ২-১ ব্যবধানে সিরিজ জিতেছিল বাংলাদেশ। আগামী বছরের ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত ওয়ানডে দলের দায়িত্বে থাকবেন মিরাজ।
জাতীয় নির্বাচনের আগ থেকেই বিসিবিতে একটা অস্থিরতা ছিল। নির্বাচিত সরকার ক্ষমতায় আসলেও সে অস্থিরতা রয়েই গেছে। বিসিবির পরিচালনা পর্ষদ থেকে পদত্যাগ করেছেন ফাইয়াজুর রহমান।
বিসিবি সভার পর বোর্ডে পদত্যাগপত্র জমা দেন বিসিবির এই পরিচালক। বিসিবির ডিসিপ্লিনারি কমিটির প্রধানের দায়িত্বে ছিলেন তিনি। ছিলেন সিসিডিএমের ভাইস চেয়ারম্যান। এ নিয়ে বিসিবির চার পরিচালক পদত্যাগ করলেন। এর আগে ক্লাব ক্যাটাগরি থেকে নির্বাচিত হওয়া ইশতিয়াক সাদেক ও আমজাদ হোসেন এবং জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) থেকে মনোনীত ইয়াসির মোহাম্মদ ফয়সাল পদত্যাগ করে।
গত বছরের অক্টোবরে ক্লাব ক্যাটাগরি থেকে পরিচালক নির্বাচিত হয়েছিলেন ফাইয়াজুর। আগের তিন পরিচালকও পদত্যাগের কারণকে ‘ব্যক্তিগত’ দেখিয়েছিলেন। তবে এখন পর্যন্ত কারও পদত্যাগ পত্রই গ্রহণ করার কথা জানায়নি বিসিবি।
গত অক্টোবরে বিসিবি পরিচালনা পর্ষদ নির্বাচনে অস্বচ্ছতা ও অনিয়মের অভিযোগে গত ১১ মার্চ পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। ১৫ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দেওয়ার কথা। তদন্ত চলার মধ্যেই সরে আগে পদত্যাগ করেছিলেন ইয়াসির, এবার করলেন ফাইয়াজুর রহমান।

বাবার মৃত্যুর পর প্রথম গোল করে দুই হাত উঁচিয়ে আকাশপানে চেয়েছিলেন লিওনেল মেসি। তার গোলে মায়ামি এগিয়ে গেলেও শেষ পর্যন্ত ফিলাডেলফিয়ার বিপক্ষে ২-২ গোলের ড্র নিয়ে মাঠ ছাড়তে হয়েছে তাঁকে। কিন্তু গল্পটা যে এখানেই শেষ নয়। অন্তিম মুহূর্তে এসে বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার দেখলেন লাল কার্ড।
৩৯ মিনিট আগে
বসুন্ধরায় তো আমি আট মৌসুম খেলেছি, ছয়টা শিরোপা জিতেছি এবং বিভিন্ন টুর্নামেন্টের ট্রফি জিতেছি। তো ওভারঅল সবকিছুই জিতেছি। এখন আমার নতুন চ্যালেঞ্জ নেওয়া দরকার মনে করছি। এ জন্য মোহামেডানে আসা।
১ ঘণ্টা আগে
আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনার কিডনির অবনতিশীল অবস্থা চিকিৎসকদের জন্য বড় সতর্কবার্তা ছিল। কিন্তু তাঁরা সেটি যথাযথভাবে আমলে নেননি বলে আদালতে সাক্ষ্য দিয়েছেন এক কিডনি রোগবিশেষজ্ঞ।
২ ঘণ্টা আগে
ইন্টার মায়ামির হয়ে সবশেষ রোববারের ম্যাচটিতে লিওনেল মেসি একটি অ্যাসিস্ট করেছিলেন। তবে মেজর লিগ সকারের (এমএলএস) ন্যাশভিলের বিপক্ষে ম্যাচটিতে হার নিয়েই ৪-১ ব্যবধানে হার নিয়েই মাঠ ছাড়তে হয়েছিল মায়ামিকে। এক সপ্তাহ না যেতেই ফের মাঠে নেমে এবার গোল করলেন মেসি। এবারও জয় নিয়ে মাঠ ছাড়তে পারলেন না আর্জেন্টাইন ফ
২ ঘণ্টা আগে